রাষ্ট্রের হয়ে লড়ে টিকে থাকা দায়, ৬ মাসেও বিল পান না আইনজীবীরা
, ১৪ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ঢাকা মহানগর আদালতের একটি বিশেষ ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মাহফুজ হাসান। প্রতিদিনের সকালটা শুরু হয় আদালতপাড়ায় একই দৃশ্য দিয়ে।
প্রতিদিনের মতো এই আইনজীবী দ্রুত পা ফেলছেন আদালতে করিডোরে। বিচারকের এজলাসের সামনে দাঁড়িয়ে রাষ্ট্রপক্ষে যুক্তি সাজাচ্ছেন।
বাইরে থেকে দেখলে এটি শুধু আদালতের আরেকটি ব্যস্ত সকাল। কিন্তু এই ব্যস্ততার ভেতরে লুকিয়ে আছে এক দীর্ঘ, নীরব সংকট।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করা মাহফুজ হাসান বলেন, নি¤œ আদালতের সরকারি কৌঁসুলিরা দীর্ঘদিন ধরে অত্যন্ত কম সম্মানী ও প্রকট বেতন-ভাতা বৈষম্যের মধ্যে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মামলায় নিয়মিত কাজ করলেও তাদের দৈনিক আয় অত্যন্ত সীমিত, যা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অপ্রতুল। বিল পরিশোধের ক্ষেত্রে জেলা প্রশাসনকেন্দ্রিক জটিল প্রশাসনিক প্রক্রিয়ার কারণে অনেক সময় ছয় থেকে আট মাস পর্যন্ত বিলম্ব হয়। এই দীর্ঘসূত্রতা ও আর্থিক অনিশ্চয়তার কারণে অনেক কৌঁসুলির মধ্যে পেশাগত অনীহা তৈরি হচ্ছে। ফলে পুরো প্রসিকিউশন ব্যবস্থার কার্যকারিতা ও জনবল ধরে রাখার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি কাঠামো অনুযায়ী পিপি ও স্পেশাল পিপি মাসে প্রায় ১৫ হাজার টাকা পান। অ্যাডিশনাল পিপি ১২ হাজার টাকা ও অ্যাসিস্ট্যান্ট পিপি পান ৬ হাজার টাকা। কাগজে-কলমে এটি একটি সম্মানী। বাস্তবে এটি অনেকের কাছে ‘টিকে থাকার অপ্রতুল সহায়তা’।
নিয়ম অনুযায়ী, সরকারি কৌঁসুলিদের দিনে মাত্র দুইটি মামলার হাজিরা বিল দেখানোর সুযোগ থাকে। তার জন্য পিপি/স্পেশাল পিপি মামলা প্রতি ৩০০ টাকা করে পান। অ্যাডিশনাল পিপি ২৫০ টাকা ও অ্যাসিস্ট্যান্ট পিপি ১২৫ টাকা করে পান।
কিন্তু বাস্তবতা ভিন্ন। আদালতে ব্যস্ত দিনে একজন কৌঁসুলি ১৫ থেকে ২০টি মামলার শুনানিতে অংশ নেন। এই বড় অংশের জন্য আলাদা কোনো পারিশ্রমিক পান না সরকারি কৌঁসুলিরা।
সরকারি কৌঁসুলিরা প্রত্যেকে প্রতিদিন মামলার হাজিরা শুনানিতে অংশ নেওয়ার সুযোগ পান না। একজন মাসে সর্বোচ্চ ২৫ কার্যদিবসে দুটি করে মামলায় হাজিরা দেওয়ার সুযোগ পেলে পদক্রম অনুযায়ী ৬২৫০ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বিল পেতে পারেন। মাসিক সম্মানী ও হাজিরা বিল মিলিয়ে একজন পিপি ও স্পেশাল পিপি পেতে পারেন ৩০ হাজার টাকা, অতিরিক্ত পিপি ২৪ হাজার ৫০০ টাকা ও অ্যাসিসট্যান্ট পিপি ১২ হাজার ২৫০ টাকা। এই টাকাও পুরোটা পান না সরকারি কৌঁসুলিরা। মোট বিলের ওপর ১০ শতাংশ কর কেটে রাখে সরকার।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহফুজ হাসান বলেন, পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে ‘সম্মান আছে, কিন্তু সম্মানীর কোনো মানে নেই।’
‘আমরা প্রতিদিন ১৫-২০টা মামলার শুনানিতে থাকি। কিন্তু মাস শেষে যা পাই, তা দিয়ে একজন মানুষের স্বাভাবিক জীবন চালানো প্রায় অসম্ভব।’ যোগ করেন মাহফুজ হাসান।
একজন জ্যেষ্ঠ আইনজীবী ও কৌঁসুলি আক্ষেপ করে বলেন, ‘আমরা রাষ্ট্রের জন্য ফুলটাইম কাজ করি, কিন্তু পেমেন্ট হয় পার্টটাইম হিসেবেও না।’
এ বিষয়ে আইন ও বিচার বিভাগের (সলিসিটর উইং) সলিসিটর সানা মাহরুফ হোসাইন বলেন, ভাতা বৃদ্ধির উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে’
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিজার্ভ এখন ৩৬.১৪ বিলিয়ন ডলার
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসসঙ্কটে ভারী শিল্পে উৎপাদন হ্রাস ৫০%
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ক্রসফায়ার’ বন্ধ, এখন যে প্রস্তাব পুলিশের
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মনোরেলের রুট নির্ধারণে সমীক্ষা শুরু
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৯ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানাও, বাড়ছে আমদানি নির্ভরতা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নীতি সুদহার ৯.৫০ শতাংশেই বহাল, মূল্যস্ফীতি নিয়ে সতর্ক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফুটপাত দখল ও হামলায় ‘ফ্যাসিবাদের দোসররা’ জড়িত -ডিএনসিসি প্রশাসক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাম বাড়াতে ভোজ্যতেলের সরবরাহ কমালো কোম্পানিগুলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদেশে কর্মী যাওয়া প্রায় ৩৩ শতাংশ কমেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












