রহস্যময় ধূমকেতুর উল্টো ঘোরা: মহাকাশে নতুন চমক
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
মহাকাশের গভীরে হঠাৎই যেন এক অদ্ভুত ঘটনা! একটি ছোট ধূমকেতুর আগে গতি কমলো, তারপর একসময় প্রায় থেমে গেলো। আর এরপর যা ঘটলো, তা দেখে অবাক বিজ্ঞানীরা-ধূমকেতুটি উল্টো দিকে ঘোরা শুরু করলো!
এই ধূমকেতুর নাম সংক্ষেপে ‘৪১পি’। বিজ্ঞানীরা নাসার হাবল টেলিস্কোপ ব্যবহার করে এই অদ্ভুত পরিবর্তন দেখেছে।
বিজ্ঞানীদের মতে, এই ধূমকেতুটি এসেছে কুইপার বেল্ট (সূর্যের অনেক দূরের বরফময় অঞ্চল) থেকে। পরে বৃহস্পতি গ্রহের টানে এটি এখন সূর্যের কাছাকাছি এলাকায় ঘোরে। প্রতি ৫.৪ বছরে একবার সূর্যকে ঘুরে আসে।
২০১৭ সালে সূর্যের কাছে আসার পর এর ঘোরার গতি বদলে যায়। আগে দ্রুত ঘুরলেও পরে অনেক ধীর হয়ে যায়। এমনকি প্রায় থেমে যাওয়ার মতো অবস্থা হয়। তারপর ধীরে ধীরে উল্টো দিকে ঘোরা শুরু করে।
কেন এমন হলো? বিজ্ঞানীরা বলছে, ধূমকেতুর গায়ে বরফ থাকে। সূর্যের কাছে গেলে এই বরফ গরম হয়ে গ্যাসে পরিণত হয়। সেই গ্যাস বাইরে বেরিয়ে আসে। এই গ্যাস যেন ছোট ছোট ইঞ্জিনের মতো কাজ করে। সব দিক থেকে সমানভাবে না বের হলে ধূমকেতুর ঘোরার দিক বদলে যেতে পারে।
যেমন একটি দোলনা একদিকে ঘুরছে, আপনি যদি উল্টো দিকে ঠেলা দেন, তাহলে তা ধীরে হয়ে শেষে উল্টো দিকে ঘুরতে পারে।
এই ধূমকেতুটি আকারে ছোট-প্রায় ১ কিলোমিটার চওড়া (আইফেল টাওয়ারের তিন গুণ উচ্চতার মতো)। ছোট হওয়ায় এর ওপর এই পরিবর্তনের প্রভাব বেশি পড়ে।
আরও এক চমক-সময় যত যাচ্ছে, এর গ্যাস বের হওয়ার ক্ষমতা কমছে। ২০০১ সালের তুলনায় ২০১৭ সালে প্রায় ১০ গুণ কম সক্রিয় ছিলো। অর্থাৎ, এর বরফ ফুরিয়ে যাচ্ছে বা উপরে ধুলার স্তর জমছে।
বিজ্ঞানীরা বলছে, সাধারণত এমন পরিবর্তন হতে শত-হাজার বছর লাগে। কিন্তু ৪১পি খুব দ্রুত বদলাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












