রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৬ জুন, ২০২৬ খ্রি:, ২৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
ইরানের হরমুজগান প্রদেশের উপকূল থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে, হরমুজ প্রণালির প্রবেশমুখে কেশম দ্বীপের অবস্থান। এটি এমন একটি দ্বীপ যা শুধু ভূগোলের অংশ নয়, বরং ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি আর সৌন্দর্যের এক বর্ণিল সংমিশ্রণ।
১,৪৯১ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপটি আকারে বাহরাইন ও সিঙ্গাপুরের চেয়েও বড়। ইরানিরা একে ভালোবেসে ডাকে ‘পারস্য উপসাগরের সবুজ পান্না’ বা ‘উজ্জ্বল মুক্তো’।
দ্বীপটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করেছে-যেখানে পাহাড়ি অংশ, সামুদ্রিক জীববৈচিত্র্য, ম্যানগ্রোভ বন, লবণ গুহা ও উপত্যকার ভঙ্গুর প্রাকৃতিক রূপ একসাথে দেখা যায়।
নক্ষত্র উপত্যকা: দ্বীপের অন্যতম বিস্ময়কর নিদর্শন ‘নক্ষত্র উপত্যকা’। আকাশ থেকে পতিত নক্ষত্রের মতো খচিত এই উপত্যকার গঠনে সময়, বায়ু ও পানি মিলেমিশে তৈরি করেছে অনন্য এক ভৌগোলিক শিল্পকর্ম।
চাহকুহ গিরিখাত: পাথরে খোদাই করা বিশাল প্রাচীরের মাঝ দিয়ে আলোর কিরণ নেমে আসে। এখানকার প্রতিটি গহ্বর, প্রতিটি ছায়া রহস্যে মোড়া। সকালে রোদ ঢোকার সময় এই গিরিখাতের সৌন্দর্য দেখে মনে হয়, সময় থেমে গেছে। চাহকুহ আসলে লবণ-চুনাপাথরের পাহাড়ে শতাব্দীব্যাপী পানির ক্ষয়ে তৈরি গিরিখাত। উল্লম্ব দেয়াল ও সরু গিরিপথের এই বিস্ময় ভূতত্ত্ববিদদের জন্যও গবেষণার ক্ষেত্র।
লবণগুহা: বিশে^র দীর্ঘতম লবণগুহাগুলোর একটি এই নামাকদান বা লবণগুহার দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার। গুহার ভেতরে রয়েছে ৫০ কোটি বছরের প্রাচীন লবণস্ফটিক ও ভূগর্ভস্থ লবণ নদী। বিশে^র দীর্ঘতম এই লবণগুহার দেয়ালজুড়ে রয়েছে নানা রঙের লবণস্তর, ঝুলে আছে স্ফটিকের মতো ঝলমলে লবণস্তম্ভ। এখানকার বাতাসে শ^াস নিলে বলা হয়, শ^াসকষ্টজনিত রোগের উপশম ঘটে। লবণের স্বচ্ছতা আর নীরবতার মিশেলে এটি যেন প্রকৃতির নির্মিত প্রশান্তির গৃহ।
ন্যাজ দ্বীপপুঞ্জ: দুটি ছোট পাথুরে দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জে ভাটার সময় যখন সমুদ্র সরে যায়, তখন খালি পায়ে হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে যেতে পারেন সাগরের বুকের সেই দ্বীপে-যেন হেঁটে যাচ্ছেন অনন্তের দিকে।
কেশম শুধু প্রকৃতির বিস্ময় নয়, ইতিহাসেরও এক প্রাচীন অধ্যায়। একসময় এটি ছিল আফ্রিকা সৌদি আরব ও ইউরোপের সঙ্গে ইরানের বাণিজ্যিক সংযোগস্থল। এজন্যই এখানে সাংস্কৃতিক বৈচিত্র্য বিশেষভাবে চোখে পড়ে- ফার্সি ভাষার সঙ্গে বন্দরের উপভাষা, নানা সংস্কৃতির ছোঁয়া ও ভিন্ন খাদ্যাভ্যাসে এই দ্বীপ এক বহুসাংস্কৃতিক মঞ্চে পরিণত হয়েছে।
দ্বীপের মানুষের ঐতিহ্যবাহী পেশাগুলোর মধ্যে অন্যতম হলো কাঠের পালতোলা জাহাজ নির্মাণ, বান্দারি সূচিশিল্প ও চাটাই বয়ন।
বান্দর আব্বাস থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে যাওয়ার প্রধান মাধ্যম হলো নৌপথ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












