যেসব ফল খেলে রক্ত বাড়ে (২)
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
তরমুজ:
গরমের জনপ্রিয় ফল তরমুজে রয়েছে আয়রন ও ভিটামিন সি। আয়রন শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে, আর ভিটামিন সি সেই আয়রন শোষণের ক্ষমতা বাড়ায়। ফলে তরমুজ নিয়মিত খেলে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়ক হতে পারে।
পেয়ারা:
পেয়ারায় অত্যন্ত উচ্চ মাত্রায় ভিটামিন সি থাকে, যা আপনার শরীরকে উদ্ভিদ-ভিত্তিক খাবার থেকে আয়রন শোষণ করতে সাহায্য করে।
লেবু জাতীয় ফল:
কমলা লেবু, মাল্টা, মোসম্বি বা লেবুর মতো সাইট্রাস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। শুধু আয়রনসমৃদ্ধ খাবার খেলেই হবে না, সেই আয়রন শরীরে শোষিত হওয়াও জরুরি। ভিটামিন সি এই কাজটিই করে। তাই আয়রনসমৃদ্ধ খাবারের পাশাপাশি লেবুজাতীয় ফল খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।
পেঁপে:
পাকা পেঁপেতে রয়েছে প্রচুর ফোলেট বা ফলিক অ্যাসিড, যা নতুন রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত পেঁপে খেলে শরীরে রক্ত উৎপাদনের প্রক্রিয়া স্বাভাবিক থাকে এবং হিমোগ্লোবিনের ঘাটতি কমে।
স্ট্রবেরি ও বেরিজাতীয় ফল:
স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি কিংবা চেরির মতো ফলে রয়েছে আয়রন, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এসব ফল শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর পাশাপাশি রক্তের গুণগত মান উন্নত করতেও সাহায্য করে। নিয়মিত খেলে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে।
রক্তশূন্যতা বা হিমোগ্লোবিনের ঘাটতি দীর্ঘদিন অবহেলা করলে তা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই সুষম খাদ্যের পাশাপাশি আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি-সমৃদ্ধ ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখা জরুরি। প্রাকৃতিকভাবে রক্তের ঘাটতি পূরণ করতে চাইলে ফল হতে পারে আপনার প্রতিদিনের খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












