যুব বেকারত্ব বৃদ্ধির ঝুঁকিতে চীন
আল ইহসান ডেস্ক:
চীনে রেকর্ড সংখ্যক স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থী এমন এক সময়ে কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রারম্ভিক স্তরের চাকুরিগুলো গ্রাসের ঝুঁকি তৈরি করছে আর এ পরিস্থিতিতে চলতি বছর তরুণদের মধ্যে বেকারত্ব তিন বছরেরও বেশি সময় আগের পর্যায়ে পৌঁছে যেতে পারে।
চলতি সপ্তাহে দেশটির পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী, জুনে শহর এলাকাগুলোতে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে পরিচালিত জরিপে বেকারত্বের হার ১৪ দশমিক ৯ শতাংশ পাওয়া গেছে।
দুই বছর আগে জুনে এই বয়সীদের মধ্যে পরিচালিত জরিপে বেকারত্বের হার ২০ শতাংশের বেশি ছিলো। তখন সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই জরিপ থেকে বাদ দিয়েছিলো। তারপর থেকে জুন মাসের জন্য এটাই বেকারত্বের সর্বোচ্চ রেকর্ড।
তরুণদের বেকারত্বের হার সাধারণত জুনে সর্বনিম্ন থাকে আর গ্রীষ্মের শেষের দিকে যখন নতুন স্নাতকধারীরা কর্মক্ষেত্রে প্রবেশ করে, তখন বৃদ্ধি পায়।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে নজিরবিহীনভাবে এক কোটি ২৭ লাখ স্নাতকধারী শিক্ষার্থী কর্মক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছে। এ সংখ্যা ২০২৫ সালের চেয়ে চার শতাংশ বেশি।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যাংকিং গোষ্ঠীর অর্থনীতিবিদ জাওফং শিংয়ের ধারণা, আগামী দুই মাসে কর্মক্ষেত্রে ‘অতিরিক্ত সরবরাহের’ কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে তরুণদের মধ্যে বেকারত্বের হার ২০ শতাংশের কাছাকাছি পৌঁছে যেতে পারে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধে ইসরায়েল খুবই দুর্বল প্রতিপক্ষ’
হামাসের বীরত্ব:
৫৯০ কোটি ডলারের সম্পদের একটি ব্যাংক নিয়ন্ত্রণে নিলো যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ৫৯০ কোটি ডলারের সম্পদের একটি ব্যাংক বন্ধ করে দিয়েছে দেশটি।…
কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আল ইহসান ডেস্ক: কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ই…
ইয়েমেনের ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে এনআরসি প্রধানের সতর্কবার্তা
আল ইহসান ডেস্ক: ইয়েমেনে ঘনীভূত হওয়া তীব্র মানবিক বিপর্যয়ের মধ্যে চরম অপুষ্টি ও অনাহারে শিশুরা ‘ইতিমধ্যেই মারা …
পাকিস্তানে ওষুধশিল্পে সংকট, বন্ধ হওয়ার শঙ্কায় বহু কোম্পানি
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় মার্কিন প্রশাসনের অর্ধডজনের বেশি কর্মকর্তার
আল ইহসান ডেস্ক: নিরাপত্তাঝুঁকির কারণে মার্কিন প্রশাসনের অর্ধডজনের বেশি জ্যেষ্ঠ কর্মকর্তা এখন ওয়াশিংটনের সামরিক…
৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন প্রায় ১০ লাখ গ্রাহক
দাম্পত্য কলহ ও মানসিক সংকটে সন্ত্রাসী সেনারা
হামাসের বীরত্ব:
এসআইআরে বাবার নাম বাদ, জন্মসনদ পেলো না পশ্চিমবঙ্গের মুসলিম কন্যাশিশু
আল ইহসান ডেস্ক: শিশুটি জন্মেছে ভারতের মাটিতে। তার মা-বাবা এ দেশেরই নাগরিক। অথচ আড়াই মাস পেরিয়েও সেই শিশুর হাতে…
বড় যুদ্ধের প্রস্তুতি ব্রিটেনে, এক লাখেরও বেশি রিজার্ভ সেনাকে চিঠি
আল ইহসান ডেস্ক: জরুরি পরিস্থিতির জন্য সামরিক প্রস্তুতি জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। যুদ্ধ বা বড় ধরনের …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।