সোমবার

হিজরী
১৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
০১ সাবি’, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
৩০ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৫ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৮
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিশআহলে সুন্নাত ওয়াল জামা‘য়াত উনার বিশুদ্ধ আক্বীদাহ্ মুবারক হলো- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘নূরে মুজাসসাম’ অর্থাৎ তিনি আপদমস্তক নূর মুবারক। সুবহানাল্লাহ!নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র ও মহাসম্মানিত নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসটি হচ্ছেন- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ এবং মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার অন্তর্ভুক্ত।সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধমসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশসাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধযুদ্ধের ইতি টানতে হুতি গোষ্ঠীকে আলোচনায় আসার আহ্বান সৌদি জোটেরহরমুজে যুক্তরাজ্যকে কাবু করে যেভাবে তিনটি দ্বীপ নিয়ন্ত্রণে নেয় ইরান

বড় খেলাপিদের কবলে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক

জামীল আল-মাদানী প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, রাত ১:৩৭
বড় খেলাপিদের কবলে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের খেলাপি ঋণের বড় অংশই আটকে রয়েছে হাতেগোনা কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠী ও ঋণগ্রহীতার কাছে। গত জুন শেষে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের প্রায় ৬০ শতাংশ বা ৯১ হাজার ১৬৫ কোটি টাকা আটকে রয়েছে শীর্ষ ২০ খেলাপির কাছে। এর মধ্যে এককভাবে জনতা ব্যাংকেরই আটকে আছে ৫৮ হাজার ৬৪৩ কোটি টাকা। বিপুল অঙ্কের এই ঋণ আদায়ে নানা উদ্যোগ নেওয়া হলেও অগ্রগতি অত্যন্ত ধীর।

চলতি বছরের প্রথম ছয় মাসে শীর্ষ ২০ খেলাপির কাছ থেকে ১২ হাজার ৬৮৫ কোটি টাকা আদায়ের বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে মাত্র ২ হাজার ১৫৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১৭ শতাংশের কাছাকাছি। রাজনৈতিক বিবেচনায় ঋণ বিতরণ, দুর্বল পরিচালনা পর্ষদ, পর্যাপ্ত ও বৈধ জামানতের অভাব এবং দীর্ঘদিনের আইনি জটিলতায় আটকে আছে এসব ঋণ। ফলে একদিকে বাড়ছে ব্যাংকগুলোর খেলাপি ঋণের বোঝা, অন্যদিকে সংকুচিত হচ্ছে আর্থিক সক্ষমতা ও নতুন ঋণ বিতরণের সুযোগ।

বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে শীর্ষ ২০ খেলাপি গ্রাহকের কাছে আটকে রয়েছে ৯১ হাজার ১৬৪ কোটি ৮৭ লাখ টাকা।

অর্থাৎ ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের ৫৯.৭৮ শতাংশই কেন্দ্রীভূত রয়েছে বড় ২০ খেলাপির কাছে। বাকি ৪০.২২ শতাংশ ঋণ রয়েছে অন্য খেলাপি গ্রাহকের কাছে।

ব্যাংকভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, শীর্ষ ২০ খেলাপির কাছে ঋণ কেন্দ্রীভবনের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থানে জনতা ব্যাংক। ব্যাংকটির মোট খেলাপি ঋণের ৭৭.৪৭ শতাংশই আটকে রয়েছে শীর্ষ ২০ গ্রাহকের কাছে। এর পরিমাণ ৫৮ হাজার ৬৪২ কোটি ৬৩ লাখ টাকা। ছয় ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির কাছে আটকে থাকা মোট অর্থের প্রায় ৬৪ শতাংশই জনতা ব্যাংকের।

অর্থাৎ ছয় ব্যাংকের বড় খেলাপিদের কাছে আটকে থাকা ঋণের প্রায় দুই-তৃতীয়াংশের দায় এককভাবে ব্যাংকটির। এ ছাড়া বিডিবিএলের মোট খেলাপি ঋণের ৫১.৩৬ শতাংশ, রূপালী ব্যাংকের ৪৯.৭৮ শতাংশ, অগ্রণী ব্যাংকের ৪৪.৫৬ শতাংশ, সোনালী ব্যাংকের ৩৫.২১ শতাংশ এবং বেসিক ব্যাংকের ২৮.২৭ শতাংশ আটকে রয়েছে শীর্ষ ২০ খেলাপির কাছে। এসব তথ্য থেকে বোঝা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের বড় অংশই অল্পসংখ্যক বড় ঋণগ্রহীতার মধ্যে কেন্দ্রীভূত।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী ২ মিনিট আগে বন্ধ এক লাখের বেশি এমএফএস অ্যাকাউন্ট নিজস্ব প্রতিবেদক: সন্দেহজনক লেনদেনের কারণে এক লাখের বেশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ… ২ মিনিট আগে পশ্চিমবঙ্গে মাদ্রাসায় জুমুয়াবারের ছুটি বাতিল পশ্চিমবঙ্গে মাদ্রাসায় জুমুয়াবারের ছুটি বাতিল ৪ মিনিট আগে নিষিদ্ধ আ’লীগ ও বিএনপির সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত নিষিদ্ধ আ’লীগ ও বিএনপির সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত ৬ মিনিট আগে ইনানীর সম্ভাব্য সেই গ্যাস খনিতে বিকট বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ইনানীর সম্ভাব্য সেই গ্যাস খনিতে বিকট বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ১২ মিনিট আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিশ ১৪ মিনিট আগে সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন ১ ঘণ্টা আগে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ২ ঘণ্টা আগে রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ জানা যায়, গত ২৪ নভেম্বর রাত থেকে এ অচলাবস্থা শুরু হয়। টাওয়ার কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট… ৩ ঘণ্টা আগে মসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশ বৈঠকে মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং সৌরবিদ্যুৎ ব্যব… ৩ ঘণ্টা আগে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার থেকে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থ… ৩ ঘণ্টা আগে যুদ্ধের ইতি টানতে হুতি গোষ্ঠীকে আলোচনায় আসার আহ্বান সৌদি জোটের জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনায় হুতি গোষ্ঠী সম্মত হলে ইয়েমেনের যুদ্ধ ‘আগামীকালই’ শেষ হতে পারে বলে মন্তব্য ক… ৩ ঘণ্টা আগে