দুই সপ্তাহে নির্ভুল আঘাত হেনে ৯ মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে ইরান
, ১০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৫ জুলাই, ২০২৬ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পশ্চিম এশিয়া জুড়ে বিশ্ব সন্ত্রাসী মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাত্মক আঘাত তেহরানের নিখুঁত আঘাত হানার ক্ষমতা তুলে ধরেছে বলে মন্তব্য করেছে নিউইয়র্ক টাইমস।
নিউইয়র্ক টাইমস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক অবস্থানগুলোর ওপর ইরানের হামলায় একাধিক মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনা প্রমাণ করে যে, সন্ত্রাসী ড্রাম্প প্রশাসনের বারবার এই দাবি সত্ত্বেও যে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল বা ধ্বংস হয়ে গেছে, তেহরান এখনও অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরবর্তী দুই সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত যুক্তরাষ্ট্রের নয়টি সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা দেখিয়েছে যে, সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা এখনও ইরানের রয়েছে।
নিউইয়র্ক টাইমস মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনার ওপর পরিচালিত এক ভিজ্যুয়াল বিশ্লেষণে উল্লেখ করেছে যে, এসব হামলায় সেনাদের আবাসন, কার্যক্রম পরিচালনার এলাকা, ড্রোন আশ্রয়কেন্দ্র, রাডার ব্যবস্থা এবং অন্যান্য সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলাগুলোর মধ্যে একটি ছিলো জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটি লক্ষ্য করে চালানো আক্রমণ। এতে বহু মার্কিন সন্ত্রাসী সেনা হতাহত হয়েছে।
মার্কিন এক সামরিক কর্মকর্তা পত্রিকাটিকে জানায়, চলতি মাসে জর্ডানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ডজন ডজন মার্কিন সেনা গুরুতর আহত হয়। পরে তাদের চিকিৎসার জন্য জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, লক্ষ্যবস্তু হওয়া চারটি স্থাপনা-যার মধ্যে মুয়াফফাক সালতি বিমানঘাঁটিও রয়েছে- যুদ্ধের শুরুর দিকেও ইরানের হামলার শিকার হয়েছিলো। সে সময় ইরান সাতটি দেশে মার্কিন বাহিনী ব্যবহৃত মোট ১৮টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধ্বংসস্তূপ থেকে পবিত্র কুরআন শরীফ উদ্ধারে এক ফিলিস্তিনির লড়াই
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুব বেকারত্ব বৃদ্ধির ঝুঁকিতে চীন
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে সিআইএ’র গোপন স্থাপনায় নিখুঁত হামলা চালাচ্ছে ইরান
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর করছে ইরান
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই দায়ী -গালিগাফ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টানা পাঁচ মাসের হামলার পরও ইরানের শক্তি যেভাবে অটুট আছে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)