রবিবার

হিজরী
১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধমসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশসাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধযুদ্ধের ইতি টানতে হুতি গোষ্ঠীকে আলোচনায় আসার আহ্বান সৌদি জোটেরহরমুজে যুক্তরাজ্যকে কাবু করে যেভাবে তিনটি দ্বীপ নিয়ন্ত্রণে নেয় ইরানসাভারে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাইমার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণঅবশেষে মায়ের জমি ফিরে পেলেন পাঁচ ভাই-বোন৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, সবচেয়ে বড় ঝুঁকি দলীয়করণের

৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, সবচেয়ে বড় ঝুঁকি দলীয়করণের

প্রায় ৪৬ বছর পর আবারও গ্রাম সরকার ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড তদারকি, স্থানীয় বিরোধ মীমাংসা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার কথা বলা হলেও নতুন এই ব্যবস্থার সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে দলীয়করণকে। স্থানীয় সরকার বিশ্লেষকদের আশঙ্কা, উন্নয়ন সমন্বয়ের চে
মেসুত প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, রাত ১০:১৪ আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬, রাত ১০:২৯

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গ্রাম সরকারের কাজ হবে শান্তি-শৃঙ্খলা রক্ষা, স্থানীয় বিরোধ মীমাংসা এবং তৃণমূলের উন্নয়ন কর্মকাণ্ড তদারকিসহ বিভিন্ন কাজের সমন্বয় করা। এ জন্য একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর সেটি আইন হিসেবে পাসের জন্য জাতীয় সংসদে পাঠানো হবে।

খসড়াটি আইনে পরিণত হলে দেশের চার হাজার ৫৬৮টি ইউনিয়নের অধীন ৪১ হাজার ১১২টি ওয়ার্ডে গ্রাম সরকার গঠিত হবে। প্রতিটি গ্রাম সরকার হবে ১৭ সদস্যের। সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য হবেন এর প্রধান। সংরক্ষিত আসনের নারী সদস্য থাকবেন উপদেষ্টা হিসেবে। বাকি ১৫ সদস্যের মধ্যে কৃষক, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক, যুব প্রতিনিধি, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে রাখার প্রস্তাব রয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস থাকলে তাদের একজন প্রতিনিধিকেও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। প্রথম সভা থেকে গ্রাম সরকারের মেয়াদ হবে পাঁচ বছর।

খসড়ায় গ্রামীণ রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণের পরিকল্পনা, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, নারী ও শিশু নির্যাতন, মাদক ও অপরাধ প্রতিরোধে সচেতনতা তৈরি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতাসহ নানা দায়িত্বের কথা বলা হয়েছে। কৃষি, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, পরিবেশ সংরক্ষণ এবং সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতেও সহায়তা করবে এই প্রতিষ্ঠান।

তবে এই বিপুলসংখ্যক মানুষকে স্থানীয় প্রশাসনিক কাঠামোর সঙ্গে যুক্ত করার উদ্যোগে রাজনৈতিক প্রভাব বিস্তারের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, ‘সবচেয়ে বড় ঝুঁকি হলো দলীয়করণ।’ তার মতে, রাজনৈতিক বিবেচনায় তৃণমূলের প্রতিষ্ঠান গড়ে উঠলে সাধারণ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বঞ্চিত হতে পারেন। গ্রামে বিভাজনও বাড়তে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মুসলেহ উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, গ্রাম সরকার চালু হলে বিএনপির তৃণমূল পর্যায়ে একটি ঘাঁটি তৈরি হতে পারে। ক্ষমতার ভাগাভাগিতে স্থানীয় মানুষ অংশ নেবেন, এতে দলের কর্মীরাও সুবিধা পাবেন। তার মতে, নতুন কাঠামো তৈরির পরিবর্তে ইউনিয়ন পরিষদকে আরও শক্তিশালী করা হলে বেশি কার্যকর হতে পারে। অন্যথায় স্থানীয় সরকার ব্যবস্থায় জটিলতা বাড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশে প্রথম গ্রাম সরকার চালু হয়েছিল ১৯৮০ সালে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে। ১৯৮২ সালে এরশাদ সরকারের সময় তা বিলুপ্ত হয়। পরে ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার গ্রাম পরিষদ আইন করে। ২০০৩ সালে বিএনপি সরকার আবার গ্রাম সরকার আইন প্রণয়ন করলেও ২০০৫ সালে হাইকোর্ট আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করেন। নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে মনোনীত সদস্যদের সম্পর্ক এবং গণতান্ত্রিক চেতনার সঙ্গে আইনের অসংগতির বিষয়টি তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

বিশেষজ্ঞরা নতুন ব্যবস্থা চালুর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা, খসড়ার ওপর জনমত নেয়া এবং সদস্য বাছাইয়ে নির্দলীয় নীতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ জানা যায়, গত ২৪ নভেম্বর রাত থেকে এ অচলাবস্থা শুরু হয়। টাওয়ার কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট… ৫৬ মিনিট আগে মসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশ বৈঠকে মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং সৌরবিদ্যুৎ ব্যব… ৫৭ মিনিট আগে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার থেকে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থ… ৫৮ মিনিট আগে যুদ্ধের ইতি টানতে হুতি গোষ্ঠীকে আলোচনায় আসার আহ্বান সৌদি জোটের জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনায় হুতি গোষ্ঠী সম্মত হলে ইয়েমেনের যুদ্ধ ‘আগামীকালই’ শেষ হতে পারে বলে মন্তব্য ক… ৫৯ মিনিট আগে হরমুজে যুক্তরাজ্যকে কাবু করে যেভাবে তিনটি দ্বীপ নিয়ন্ত্রণে নেয় ইরান সংযুক্ত আরব আমিরাতের তিনটি দ্বীপ ইরানের দখলে যাওয়া ঠেকাতে একসময় বড় ধরনের সামরিক পরিকল্পনা তৈরি করেছিল ব্রিটেন।… ১ ঘণ্টা আগে সাভারে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রেডিও কলোনি ইউটার্নে একটি মোটরসাইকেল ও বাসের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে… ১ ঘণ্টা আগে মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত ওই সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছাড়াও বিদ্য… ১ ঘণ্টা আগে অবশেষে মায়ের জমি ফিরে পেলেন পাঁচ ভাই-বোন জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামে ওই ভিক্ষুক পরিবারের জমির ওপর দীর্ঘদিন ধরে জাল দলিল তৈরি করে অবৈধভা… ১ ঘণ্টা আগে ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগ পাওয়া ১ হাজার ৪১৬ জনকে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত… ১ ঘণ্টা আগে ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ৬ ঘণ্টা আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী ৭ ঘণ্টা আগে ইরানি হামলায় স্টারলিংকের অননুমোদিত ব্যবহার ইরানি হামলায় স্টারলিংকের অননুমোদিত ব্যবহার ৭ ঘণ্টা আগে