প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত দুপুরের খাবার ও বিকালের নাশতার সম্মিলিত ১৫০ টাকার অভিন্ন ব্যবস্থা বাতিল করার দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান মামুন গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নোটিসটি পাঠিয়েছেন।
পাশাপাশি তাদের পুষ্টিকর খাবারের বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি অথবা বাসা থেকে খাবার আনার নির্দেশ প্রদানের দাবি জানানো হয় এতে।
আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। এটি কার্যকর না হলে হাইকোর্টে রিট করা হবে বলে সতর্ক করেন আইনজীবী মাহমুদুল হাসান।
সরকারি ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মধ্যাহ্নভোজ ও বিকালের নাশতার সম্মিলিত বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
নির্ধারিত খাবারের তালিকায় রয়েছে- ভাত, ছোট চিংড়ি দিয়ে কদু, ঢেঁড়শ ভাজি, ডিম রান্না, ডাল ও দই। এই উদ্যোগে উল্লেখযোগ্য হারে খাতটিতে ব্যয় কমেছে বলে জানান কর্মকর্তারা।
চলতি বছরের এপ্রিলে সরকারের এই উদ্যোগ প্রথম সামনে আসে। তখন থেকে বিষয়টি আলোচনায় ছিল। এবার খাবারের এই মেন্যু বাতিলে আইনি নোটিশ পাঠানোর মাধ্যমে নতুন করে আলোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার।
নোটিশে বলা হয়, প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সম্মিলিত ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকালের নাশতা গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থাকবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আমলা, প্রশাসনিক কর্মকর্তা ও নীতিনির্ধারকরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন; বরং তারা প্রজাতন্ত্রের পেশাদার কর্মচারী। ঢাকার বর্তমান বাজারদর ও মুদ্রাস্ফীতির বাস্তবতায় মাত্র ১৫০ টাকায় দুপুরের মূল খাবার এবং বিকালের নাশতা মিলিয়ে সুষম পুষ্টি, পর্যাপ্ত আমিষ, ভিটামিন ও ক্যালরিযুক্ত খাবার পাওয়া অসম্ভব বলে এতে জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্রের কর্মকর্তাদের পর্যাপ্ত পুষ্টি থেকে বঞ্চিত রাখলে তাদের মধ্যে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ তৈরি হয়; যা দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ জাতীয় নীতি প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে মারাত্মকভাবে ব্যাহত করে।
আরও পড়ুন
সব ›
চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী
বন্ধ এক লাখের বেশি এমএফএস অ্যাকাউন্ট
নিজস্ব প্রতিবেদক: সন্দেহজনক লেনদেনের কারণে এক লাখের বেশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ…
পশ্চিমবঙ্গে মাদ্রাসায় জুমুয়াবারের ছুটি বাতিল
নিষিদ্ধ আ’লীগ ও বিএনপির সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত
ইনানীর সম্ভাব্য সেই গ্যাস খনিতে বিকট বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ
বড় খেলাপিদের কবলে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক
সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ
জানা যায়, গত ২৪ নভেম্বর রাত থেকে এ অচলাবস্থা শুরু হয়। টাওয়ার কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট…
মসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশ
বৈঠকে মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং সৌরবিদ্যুৎ ব্যব…
সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার থেকে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থ…
যুদ্ধের ইতি টানতে হুতি গোষ্ঠীকে আলোচনায় আসার আহ্বান সৌদি জোটের
জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনায় হুতি গোষ্ঠী সম্মত হলে ইয়েমেনের যুদ্ধ ‘আগামীকালই’ শেষ হতে পারে বলে মন্তব্য ক…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।