মোগল আমলের সবচেয়ে দামী অ্যাস্ট্রোল্যাব ২.৭৫ মিলিয়ন ডলারে বিক্রি
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬১২ সালে লাহোরে দুই দক্ষ জ্যোতির্বিজ্ঞানী ও কারিগর ভাই কায়িম মুহাম্মদ ও মুহাম্মদ মুকিম এটি নির্মাণ করেন। তাদের এই কাজটি সম্পন্ন হয় তৎকালীন প্রশাসক আগা আফজালের অনুরোধে।
অ্যাস্ট্রোল্যাব প্রাচীন এক বহুমুখী জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র, যা আধুনিক কম্পাসের পূর্বসূরি হিসেবে বিবেচিত। এর মাধ্যমে সূর্য ও চন্দ্রের অবস্থান নির্ণয়, সময় গণনা এবং দিক নির্ধারণ করা হতো। ইতিহাসবিদরা একে “ত্রিমাত্রিক মহাবিশ্বের দ্বিমাত্রিক প্রতিফলন” হিসেবে বর্ণনা করে আধুনিক স্মার্টফোনের সঙ্গে তুলনা করেছেন।
বিশেষজ্ঞদের মতে, অ্যাস্ট্রোল্যাবের ধারণা প্রাচীন গ্রিক জ্যোতির্বিজ্ঞানীদের সময় থেকে বিকশিত হলেও অষ্টম শতাব্দী থেকে মুসলিম বিশ্বে এর ব্যাপক উন্নয়ন ঘটে। আল-ফারাজি, আল-বাত্তানি, আল-বিরুনি, জারকালি ও মারিয়াম ইজলানি বহু মুসলিম বিজ্ঞানী এই যন্ত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মুসলিম সমাজে বিশেষ করে কিবলা নির্ধারণ এবং নামাজের সময় নিরূপণে অ্যাস্ট্রোল্যাবের ব্যবহার ছিলো ব্যাপক।
নিলামে বিক্রি হওয়া এই যন্ত্রটির উচ্চতা প্রায় ১৮ ইঞ্চি এবং ওজন ৮.২ কেজি-যা সাধারণ অ্যাস্ট্রোল্যাবের তুলনায় প্রায় চার গুণ বড়। এতে ৩৮টি নক্ষত্র এবং মক্কা শরীফ, কাশ্মীর, লাহোরসহ ৯৪টি শহরের অবস্থান খোদাই করা রয়েছে। সূক্ষ¥ কারুকাজে তৈরি পরিমাপের দাগগুলো ডিগ্রির এক-তৃতীয়াংশ পর্যন্ত বিভাজিত।
বিশেষজ্ঞদের মতে, এটি সম্ভবত এখন পর্যন্ত টিকে থাকা সবচেয়ে বড় অ্যাস্ট্রোল্যাব, যা তৎকালীন লাহোরের উন্নত কারুশিল্প ও বৈজ্ঞানিক দক্ষতার অনন্য নিদর্শন।
উল্লেখযোগ্যভাবে, একই নির্মাতাদের আরেকটি ছোট অ্যাস্ট্রোল্যাব বর্তমানে ইরাকের জাতীয় মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে, যা এই ঐতিহাসিক যন্ত্র নির্মাণ ঐতিহ্যের ধারাবাহিকতার সাক্ষ্য বহন করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












