মাত্র ২ মিটার ব্যাসের অস্থায়ী খুদে চাঁদ পেল পৃথিবী
আল ইহসান ডেস্ক:
পৃথিবী এখন অস্থায়ীভাবে দ্বিতীয় আরেকটি চাঁদের সঙ্গ পাচ্ছে। গত এপ্রিলে পৃথিবীর অভিকর্ষ বল ক্ষুদ্র এই গ্রহাণুটিকে নিজের কক্ষপথে আটকে ফেলে।
প্রায় ২ মিটার বা ৬ ফুট ব্যাসের এই অস্থায়ী ‘মিনি-মুন’ বা খুদে চাঁদটি আগামী ডিসেম্বরের শুরু পর্যন্ত পৃথিবীর চারপাশে থাকবে। এরপর এটি পৃথিবীর অভিকর্ষীয় বলয়ের প্রভাব কাটিয়ে সূর্যের চারপাশে নিজস্ব কক্ষপথে ছুটতে শুরু করবে।
বস্তুটি আকারে এতটাই ছোট এবং পর্যবেক্ষণে এতটাই অনুজ্জ্বল যে, এটি কোনো অচল কৃত্রিম উপগ্রহ বা তার ধ্বংসাবশেষ নয়-তা নিশ্চিত হতে জ্যোতির্বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ সময় লেগেছে। সৌরজগতের গ্রহাণু, ধূমকেতু ও অন্যান্য ক্ষুদ্র বস্তুর গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের (আইএইউ) মাইনর প্ল্যানেট সেন্টার অক্টোবরের শেষ দিকে নতুন এই গ্রহাণুটির নাম দিয়েছে ‘২০২৬ কিউকিউ৮’।
এর আগে কয়েকটি প্রাকৃতিক মহাজাগতিক বস্তু যেমন, ‘২০০৬ আরএইচ১২০’, যা প্রায় এক বছর পৃথিবীর কক্ষপথে ছিলো এবং ‘২০২০ সিডি৩’, যা প্রায় তিন বছর আমাদের গ্রহকে প্রদক্ষিণ করেছিলো।
মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ বলেছে, ‘গড় হিসাবে, যেকোনো সময়েই এমন একটি বস্তু পৃথিবীর আশপাশে থাকে। এগুলো কয়েক সপ্তাহ বা কয়েক মাস এখানে অবস্থান করে। কখনো একটিও থাকে না, আবার কখনো দুটিও দেখা যায়।’
এ ধরনের মহাজাগতিক আগন্তুকের তালিকা তুলনামূলকভাবে বেশ ছোট, কারণ এগুলো সাধারণত নজরদারির আড়ালেই থেকে যায়।’
জ্যোতির্বিজ্ঞানীরা গত আগস্টে বস্তুটি প্রথম শনাক্ত করে।
নতুন এই খুদে চাঁদ আবিষ্কারের পরপরই জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছিলো -এটি প্রাকৃতিক কোনো বস্তু নাকি মানুষের তৈরি কৃত্রিম কোনো উপগ্রহের অংশ। কয়েক সপ্তাহ ধরে সূর্যের আলো ও বিকিরণ বস্তুটির গতিপথে কীভাবে প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণ করার পরই এর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে।
আরও পড়ুন
সব ›
পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে?
চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী
বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও শল্যবিদ আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর
আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর (হিজরী ৪৮৭-৫৫৭; ১০৯৪-১১৬২ খ্রি.) ছিলেন আল আন্দালুসিয়ার বিশিষ…
প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ
আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ আল ইশবিলি
আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ (হিজরী ৪৯৩-৫৪৪; খ্রি: ১১০০-১১৫০) ছিলেন মুসলিম স্পেন আল আন্দালুসিয়ার সেভিলের আরব …
কায়রোর ‘দারুল হিকমাহ’
মিশরে ৩য় ও ৪র্থ হিজরী শতাব্দীতে ফাতিমীয় খলীফারা বাগদাদের বাইতুল হিকমাহর মতো কায়রোতে দারুল হিকমাহ গড়ে তোলার…
বিজ্ঞানে মুসলমানদের অবদান:
মসজিদ গ্রন্থাগার সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনাকাল থেকেই মসজিদগুলো গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে ভূমিকা প…
একাডেমিক লাইব্রেরি
মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা
(পূর্ব প্রকাশিতের পর) এটা লক্ষ্যণীয় যে ইবনে আন-নাদিমের ফিহরিস্ত (গ্রন্থপঞ্জি) ইসলামী গ্রন্থাগারগুলিতে গৃহীত ক…
মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা
ইসলামিক লাইব্রেরির সংগ্রহের আকার প্রথমে উটের বোঝায় পরিমাপ করা হলেও পরবর্তী সময়ে সংখ্যা গণনার মাধ্যমে করা হতো…
৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা
আবু আবদুল্লাহ মুহম্মদ আল ইদরিসী আল কুরতুবী আল হাসানী আস সাবতী
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।