সূর্যের সাত গুণ বড় নক্ষত্রের সঙ্গে ছোট নক্ষত্রের মিলন
প্রতিবেশী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির প্রান্তে দুটি নক্ষত্র একীভূত হয়ে একটি নক্ষত্রে পরিণত হওয়ার বিরল ঘটনা পর্যবেক্ষণ করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। একটি ছোট নক্ষত্র অনেক বড় একটি নক্ষত্রের ভেতরে ঢুকে পড়ায় ‘বাও’ নামের নতুন এক নক্ষত্রের পয়দা হয়েছে।
নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপসহ কয়েকটি টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা প্রক্রিয়াটি বুঝতে পেরেছে।
নক্ষত্রের এমন মিলন আগে থেকে অনুমান করা কঠিন হওয়ায় তা সরাসরি পর্যবেক্ষণ করা বেশ দুরূহ বলে জানিয়েছে গবেষকরা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে পরিচালিত গবেষণাটি গত বুধবার বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত হয়েছে।
গবেষকরা জানায়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নাসার নিওওয়াইজ মিশনের তথ্য পরীক্ষা করার সময় তারা প্রথম নক্ষত্র জোড়াটির অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে। এরপর নিয়মিত পর্যবেক্ষণের একপর্যায়ে ২০২৫ সালের ১৭ অক্টোবর সেখানে বড় ধরনের বিস্ফোরণ ধরা পড়ে। পরে ওই বছরের ২৪ ডিসেম্বর জেমস ওয়েব টেলিস্কোপ নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করে।
একীভূত হওয়ার আগে নক্ষত্র দুটি হাজার হাজার বছর ধরে একে অপরকে প্রদক্ষিণ করছিলো। গবেষকদের তথ্যমতে, বড় নক্ষত্রটি (বিগ বাও) ছিলো সূর্যের চেয়ে প্রায় সাত গুণ বেশি ভরের এবং প্রায় ১৮ হাজার গুণ বেশি উজ্জ্বল। এর ব্যাসার্ধ ছিলো সূর্যের ৩৫০ গুণ। অন্যদিকে ছোট নক্ষত্রটির (লিটল বাও) ভর ছিলো সূর্যের প্রায় শূন্য দশমিক সাত গুণ। ছোট নক্ষত্রটি বড়টির বাইরের স্তরের সংস্পর্শে আসার পর মাত্র সাতবার প্রদক্ষিণ করে (প্রায় সাত বছরে) দুটো এক হয়ে যায়।
গবেষণার সহলেখক ও বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাদিয়া জানান, এমন বড় নক্ষত্রের বিস্ফোরণ ঘটতে কয়েক বছর সময় লাগবে বলে তারা ধারণা করেছিলেন। কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যেই এর উজ্জ্বলতা হঠাৎ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ব্যাখ্যা করেন, প্রদক্ষিণের সময় ছোট নক্ষত্রটি বড়টির বাইরের স্তরের গ্যাস মহাকাশে ছড়িয়ে দেয় এবং একপর্যায়ে বড় নক্ষত্রটির কেন্দ্রে টেনে নেওয়া হয়।
আরও পড়ুন
সব ›
মাত্র ২ মিটার ব্যাসের অস্থায়ী খুদে চাঁদ পেল পৃথিবী
পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে?
চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী
বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও শল্যবিদ আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর
আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর (হিজরী ৪৮৭-৫৫৭; ১০৯৪-১১৬২ খ্রি.) ছিলেন আল আন্দালুসিয়ার বিশিষ…
প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ
আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ আল ইশবিলি
আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ (হিজরী ৪৯৩-৫৪৪; খ্রি: ১১০০-১১৫০) ছিলেন মুসলিম স্পেন আল আন্দালুসিয়ার সেভিলের আরব …
কায়রোর ‘দারুল হিকমাহ’
মিশরে ৩য় ও ৪র্থ হিজরী শতাব্দীতে ফাতিমীয় খলীফারা বাগদাদের বাইতুল হিকমাহর মতো কায়রোতে দারুল হিকমাহ গড়ে তোলার…
বিজ্ঞানে মুসলমানদের অবদান:
মসজিদ গ্রন্থাগার সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনাকাল থেকেই মসজিদগুলো গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে ভূমিকা প…
একাডেমিক লাইব্রেরি
মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা
(পূর্ব প্রকাশিতের পর) এটা লক্ষ্যণীয় যে ইবনে আন-নাদিমের ফিহরিস্ত (গ্রন্থপঞ্জি) ইসলামী গ্রন্থাগারগুলিতে গৃহীত ক…
মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা
ইসলামিক লাইব্রেরির সংগ্রহের আকার প্রথমে উটের বোঝায় পরিমাপ করা হলেও পরবর্তী সময়ে সংখ্যা গণনার মাধ্যমে করা হতো…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।