রবিবার

হিজরী
১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৪ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২২ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৭ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৯
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৪ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবাযুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরানশিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশথাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, টেকনাফে ৮ রোহিঙ্গা উদ্ধারপুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদনসোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপমাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থীস্বর্ণের দামে আবারও বড় পতন, একলাফে কমলো ৬১৮২ টাকাসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মানহানী ও কটাক্ষ করে লেখা সমস্ত বই ও পত্র-পত্রিকার লেখক, অনুবাদক, প্রকাশক, প্রচারক, সমর্থক সকলেই কাট্টা মুরতাদের অন্তর্ভুক্ত।মহাসম্মানিত হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা শুধু মহান আল্লাহ পাক তিনি ও আখেরী রসূল মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন, এছাড়া বাকি সব কিছু। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সমুন্নত শান-মান মুবারক নিয়ে সংশয় ও সন্দেহ করা, উনাদের সমালোচনা করা সুস্পষ্ট হারাম, কুফরী ও কবীরাহ গুণাহ এবং কঠিন লা’নতগ্রস্ত হওয়ার কারণ। মূলত, উনারাই হচ্ছেন ঈমান এবং জান্নাতের মালিক।
বিজ্ঞানে মুসলমানদের অবদান:

বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও শল্যবিদ আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর

Asrar প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, সকাল ৬:৪৯ আপডেট: ২২ নভেম্বর, ২০২৬, দুপুর ২:০৭

আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর (হিজরী ৪৮৭-৫৫৭; ১০৯৪-১১৬২ খ্রি.) ছিলেন আল আন্দালুসিয়ার বিশিষ্ট চিকিৎসক, শল্যবিদ ও কবি। তিনি ছিলেন ইবনে রুশদ ও ইবনে তুফাইলের সমসাময়িক।
কাফের-মুশরিকরা উনার নামকে বিকৃত করে ‘এভেনযোর’ হিসেবে প্রকাশ করে মুসলমান বিজ্ঞানী হিসেবে উনার অবদানকে আড়াল করার চেষ্টা করে থাকে।
উনাকে উনার সময়ে সেরা চিকিৎসক গণ্য করা হয়। উনার চিকিৎসার মূল বৈশিষ্ট্য ছিল উনি খুব ভাল ঔষধ নির্বাচন করতে পারতেন, যা উনার অভিজ্ঞতার আলোকে করতেন। তিনি বিশেষ কিছু রোগের লক্ষণ ও তার প্রতিবিধান করে চিকিৎসা ও শল্যবিদ্যাকেও নতুন উচ্চতায় নিয়েছিলেন। ইবনে যুহর সর্বপ্রথম পরীক্ষামূলক ট্রাকিয়াটমি সম্পন্ন করেছিলেন একটি ছাগলের উপর। ধারণা করা হয় যে, তিনিই সর্বপ্রথম পরিপাকতন্ত্রে পাথর বা এ জাতীয় বস্তুর উপস্থিতি বর্ণনা করেন।
ইবনে যুহর আল আন্দালুসিয়ার সেভিলে হিজরী ৪৮৭ (খ্রি. ১০৯৪) সালে বনু জুহর নামক আরবীয় বংশে জন্মগ্রহণ করেছিলেন। ৪র্থ হিজরী (১০ম খ্রি.) শতক হতে বংশ পরম্পরায় উনার পূর্বপুরুষগণ আল আন্দালুসের শাসকদের দরবারে বিভিন্ন দায়িত্বে ছিলেন। উনার শিক্ষাজীবন শুরু হয় দ্বীন ও সাহিত্য শিক্ষা করে।
পরে তিনি চিকিৎসা বিদ্যায় শিক্ষা লাভ করেন। তিনি চিকিৎসক জীবন শুরু করেন আল মুরাবিতুন শাসকদের দরবারে। তবে কোন বিষয়ে আল মুরাবিতুন শাসকদের সাথে বিরোধের কারণে হিজরী ৫৩৪ (১১৪০ খ্রি.) সালে উনাকে মারাক্কেশে কারারুদ্ধ করা হয়েছিল। পরে আল মুওয়াহিদুন শাসকরা সেভিল দখল করে নিলে তিনি আবার চিকিৎসক পেশায় নিয়োজিত হন। তিনি সেভিলে হিজরী ৫৫৭ (খ্রি. ১১৬২) সালে ইন্তেকাল করেন।
‘কিতাবুল ইক্বতিছাদ’ (অনূদিত নাম- দা বুক অফ মডারেশন) ছিল উনার প্রথম জীবনে রচিত চিকিৎসা গ্রন্থ। তিনি এই কিতাবটি মুরাবিতুন শাসকদের পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন। এই কিতাবে তিনি বিভিন্ন রোগ, রোগের প্রতিবিধান এবং সাধারণ পরিস্কার-পরিচ্ছন্নতার উপর আলোচনা করেছেন।
তিনি নাক, ঠোঁট, বাকা দাঁত ঠিক করতে এক ধরণের শল্য চিকিৎসার পরামর্শ দেন যা আধুনিক প্লাষ্টিক সার্জারির অনুরূপ।
উনার লিখিত ‘কিতাবুল আগযিয়াহ’ (অনূদিত নাম- দা বুক অফ ফুডস) হচ্ছে খাবার ও খাদ্যগ্রহণ তালিকার উপর একটি কিতাব। এখানে বিভিন্ন খাবারের বিবরণ উপস্থাপন করা হয়েছে, যেমন: রুটি, গোশত, পানীয়, ফল ও মিষ্টি জাতীয় খাদ্য। গোশতের ক্ষেত্রে তিনি বিভিন্ন হালাল প্রাণীর গোশতের বিবরণ দিয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন ঋতুতে নির্দিষ্ট ধরণের খাবারের উপর গুরুত্ব আরোপ করেছেন।
উনার অনবদ্য কাজ হচ্ছে, ‘কিতাবুত তাইসীর ফীল মুদাওয়াতি ওয়াত তাদবীর’ (অনূদিত নাম- দা বুক অফ সিমপ্লিকেশন কনসার্নিং থেরাপিউটিকস এন্ড ডায়েট), যা ল্যাটিন ও হিব্রু ভাষায় অনুবাদ হয়েছিল। যার ফলে জ্ঞানের আলো শুন্য ইউরোপে শল্যবিদ্যার উন্নতিতে ব্যাপক প্রভাব রেখেছিল। এই কিতাব উনার বন্ধু ইবনে রুশদের আল কুল্লিয়াতের এক ধরণের সারসংক্ষেপ যেখানে ঔষধের উপর মূলত আলোকপাত করা হয়েছে। এই দুই কিতাব ল্যাটিন ও হিব্রু ভাষায় অনুদিত হয়েছিল এবং দুইটি বই একসাথে মুদ্রণ করে একটি বইয়ের মত খ্রি. ১৮শ শতক পর্যন্ত ইউরোপে পাওয়া যেত। এই কিতাবে ৩০টি অধ্যায় রয়েছে। এখানে মাথা হতে শুরু করে দেহের অন্যান্য রোগের পরিষ্কার বর্ণনা ও রোগ নির্ণয় পদ্ধতি উল্লেখ করেন।
ইবনে যুহর খাদ্য নালী, পেট ও মধ্যচ্ছেদার ক্যান্সার ও অন্যান্য কোষ-টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধির উপর যথাযথ বর্ণনা দিয়েছেন। পেটের ক্যান্সারের ক্ষেত্রে তিনি ডুশের প্রতিবিধান দেন। তিনিই সর্বপ্রথম মধ্যকর্ণের প্রদাহ ও হৃদপিন্ডের বহিস্থ পেশির প্রদাহের রোগগত কারণ বিশদভাবে বর্ণনা করেন। খোস-পাচঁড়া সংশ্লিষ্ট রোগের ক্ষেত্রে ইবনে যুহর উনাকেই প্রথম ব্যাখ্যা দেয়ার কৃতিত্ব দেয়া হয়, যা মাইক্রোবাইয়োলজি বিষয়ে বৈজ্ঞানিক অগ্রগতিতে অবদান রেখেছে। তিনি কোন রোগের পরীক্ষামূলক প্রতিবিধান করার ক্ষেত্রে আগে অন্য প্রাণীর উপর প্রয়োগ করে পরে মানুষের উপর প্রয়োগ করতেন।
উনার অন্যান্য কাজ গুলো হচ্ছে: ফীল জীনাহ, আত তিরয়াকুছ সাবিনি, ফী ইল্লাতিল কিলা, ফী ইল্লাতিল বারাস ওয়াল বাহাক, আত তাজকিরাহ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে? পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে? ১১ নভেম্বর, ২০২৬ চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী ১৭ অক্টোবর, ২০২৬ প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ ২৮ সেপ্টেম্বর, ২০২৬ আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ আল ইশবিলি আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ (হিজরী ৪৯৩-৫৪৪; খ্রি: ১১০০-১১৫০) ছিলেন মুসলিম স্পেন আল আন্দালুসিয়ার সেভিলের আরব … ২৭ সেপ্টেম্বর, ২০২৬ কায়রোর ‘দারুল হিকমাহ’ মিশরে ৩য় ও ৪র্থ হিজরী শতাব্দীতে ফাতিমীয় খলীফারা বাগদাদের বাইতুল হিকমাহর মতো কায়রোতে দারুল হিকমাহ গড়ে তোলার… ১৯ সেপ্টেম্বর, ২০২৬ বিজ্ঞানে মুসলমানদের অবদান: মসজিদ গ্রন্থাগার সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনাকাল থেকেই মসজিদগুলো গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে ভূমিকা প… ১৫ সেপ্টেম্বর, ২০২৬ একাডেমিক লাইব্রেরি একাডেমিক লাইব্রেরি ১৪ সেপ্টেম্বর, ২০২৬ মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা (পূর্ব প্রকাশিতের পর) এটা লক্ষ্যণীয় যে ইবনে আন-নাদিমের ফিহরিস্ত (গ্রন্থপঞ্জি) ইসলামী গ্রন্থাগারগুলিতে গৃহীত ক… ১৩ সেপ্টেম্বর, ২০২৬ মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা ইসলামিক লাইব্রেরির সংগ্রহের আকার প্রথমে উটের বোঝায় পরিমাপ করা হলেও পরবর্তী সময়ে সংখ্যা গণনার মাধ্যমে করা হতো… ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা ৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা ৯ সেপ্টেম্বর, ২০২৬ আবু আবদুল্লাহ মুহম্মদ আল ইদরিসী আল কুরতুবী আল হাসানী আস সাবতী আবু আবদুল্লাহ মুহম্মদ আল ইদরিসী আল কুরতুবী আল হাসানী আস সাবতী ১ আগস্ট, ২০২৬ বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার ১০ জুলাই, ২০২৬