শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বিজ্ঞানে মুসলমানদের অবদান:

Asrar প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, সকাল ৭:৩৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:১২

মসজিদ গ্রন্থাগার
সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনাকাল থেকেই মসজিদগুলো গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে। ইবাদতের জন্য একটি পবিত্র স্থান ছাড়াও মসজিদে প্রাথমিক পাঠ্যক্রম শেখানো হতো আজকের বিদ্যালয়ের মতোই।
পরবর্তীতে এবং ধীরে ধীরে, উন্নত অধ্যয়ন আর মসজিদে সীমাবদ্ধ ছিল না। বাগদাদ, দামেস্ক, কায়রো, কর্ডোভার মতো বড় বড় শহরগুলিতে মক্তব (স্কুল), মাদরাসা (কলেজ) জামিয়া মাদরাসা (বিশ্ববিদ্যালয়) এবং বড় লাইব্রেরিগুলি গড়ে উঠতে শুরু করে, যা মুসলমানদের বুদ্ধিবৃত্তিক কার্যকলাপকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
অবশ্যই, মসজিদ গ্রন্থাগারের প্রধান বিষয় ছিল দ্বীন ইসলাম সম্পর্কিত। এখানে পবিত্র কুরআন শরীফ উনার অসংখ্য অনুলিপি সংগ্রহে রাখা হতো এবং পবিত্র কুরআনুল কারীম উনার অনেকগুলো তাফসীর হাজার হাজার ভলিউমে রাখা হত। এছাড়া অনেক খ-ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র জীবনী মুবারক, অন্যান্য মুসলিম ব্যক্তিত্বের জীবনী অনেক ভলিউমে রাখা হত।
মুসলিম স্বর্ণালী ইসলামী বিশ্বের অনেক বিখ্যাত মসজিদ গ্রন্থাগার ছিল। সবচেয়ে বিখ্যাত হল কায়রোর আল-আজহার, যেটি তৃতীয় হিজরী শতক (তৃতীয় শামসী শতক, নবম খ্রিস্টীয় শতক) এ প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলিম স্বর্ণালী যুগে যেসব মসজিদগুলিতে বড় লাইব্রেরি ছিল তার মধ্যে পবিত্র মক্কা শরীফ ও পবিত্র মদিনা শরীফ উনাদের মসজিদ, আল-উনাভি মসজিদ (দামাস্কাস), আল-আজহার মসজিদ (কায়রো), আল-মনসুর মসজিদ (বাগদাদ), আল-কামারিয়া মসজিদ (বাগদাদ), আল-জাইতুনাহ মসজিদ (তিউনিস), আল-মসজিদুল জামে‘আ (মারভ/মারাঘা) অন্যতম।


ব্যক্তিগত পাঠাগার বা প্রাইভেট লাইব্রেরি

সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রথমদিকের প্রাইভেট লাইব্রেরিগুলো মূলত শাসক এবং জ্ঞানের বিভিন্ন শাখায় আগ্রহী গবেষক স্কলারদের মালিকানাধীন ছিল। প্রকৃতপক্ষে, ইসলামিক দেশগুলোতে অসংখ্য ব্যক্তিগত লাইব্রেরি ছিল। যেমন ইরাকি লেখক গবেষক আল-জাহিজ উনার নিজের লাইব্রেরীর বইয়ের নীচে পিষ্ট হয়ে ইন্তেকাল করেছিলেন বলে জানা যায় ২৫৫ হিজরী (২৩৬ শামসী, ৮৬৯ খ্রিস্টাব্দ) সনে। আব্বাসীয় উজির ইবনে খাকানের বাগদাদের ঠিক উত্তরে একটি ব্যক্তিগত গ্রন্থাগার ছিল। অন্যান্য আব্বাসীয় শাসক, উজির এবং প-িতদের গুরুত্বপূর্ণ এবং ব্যবহারিক কাজের সংগ্রহ ছিল।
বুওয়াইহিদ খলীফা, অদুদ্দৌলা (৩৭১ হিজরী, ৩৪৮ শামসী, ৯৮১ খ্রিস্টাব্দ) উনার কম্পাউন্ডে (ইরান) একটি লাইব্রেরি ছিল। মুয়েজুদ্দৌলা এবং তার উজির আন-নুমানের গ্রন্থাগারগুলো ছিল ইরানের সবার কাছে সুপরিচিত। ঐতিহাসিক সূত্র বলছে যে, বুওয়াইহিদ উজির ইবনে সাহলের প্রসিদ্ধ গ্রন্থাগার হিজরী ৪৮২ (শামসী ৪৫৭, খ্রিস্টাব্দ ১০৯০) সালে বেদুইনদের দ্বারা ধ্বংস হয়ে যায় এবং ইরানের রায় প্রদেশের আরেক বুওয়াইহিদ উজির ইবনে আব্বাদের গ্রন্থাগার হিজরী ৪১৯ (শামসী ৩৯৬, খ্রিস্টাব্দ ১০২৯) সালে পুড়িয়ে দেওয়া হয়। এ গ্রন্থাগারের কিতাবের ক্যাটালগ দশটি ভলিউমে সংরক্ষিত ছিল। বাগদাদের একজন পরবর্তী বুওয়াইহিদ উজির, সবুর ইবনে আরদাশির হিজরী ৪১৫ (শামসী ৩৯২, ১০২৫ খ্রিস্টাব্দ) সালে ১০ হাজার কিতাবের গ্রন্থাগার তৈরি করেছিলেন।
ফাতেমীয় আমলে মিশরে বেশ কিছু ব্যক্তিগত গ্রন্থাগারের রেকর্ড ছিল, কিন্তু সেগুলি সম্পর্কে আমাদের কাছে তেমন তথ্য নেই। খ্রিস্টান ঐতিহাসিক পিন্টো উল্লেখ করেছে যে, বড় শহরগুলিতে এমন দুর্দান্ত পাবলিক লাইব্রেরি ছিল যে ব্যক্তিরা তাদের নিজস্ব বই সংগ্রহের প্রয়োজনীয়তা অনুভব করেননি। তা সত্ত্বেও, আবুল ওয়াফা আল মুবাশ্বির ইবনে ফাতিক প্রাচীন বিজ্ঞানের প্রতি এতটাই উৎসাহী ছিলেন যে তিনি বইয়ের একটি বড় সংগ্রহ একত্রিত করেছিলেন। আরেকটি ব্যক্তিগত সংগ্রহে কবি ও চিকিৎসক আল-মুয়ারিফের হাজার হাজার চিকিৎসা সংক্রান্ত কিতাব ছিল বলে জানা যায়।


মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে? পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে? ২ দিন আগে চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী ১৭ অক্টোবর, ২০২৬ বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও শল্যবিদ আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর (হিজরী ৪৮৭-৫৫৭; ১০৯৪-১১৬২ খ্রি.) ছিলেন আল আন্দালুসিয়ার বিশিষ… ৭ অক্টোবর, ২০২৬ প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ ২৮ সেপ্টেম্বর, ২০২৬ আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ আল ইশবিলি আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ (হিজরী ৪৯৩-৫৪৪; খ্রি: ১১০০-১১৫০) ছিলেন মুসলিম স্পেন আল আন্দালুসিয়ার সেভিলের আরব … ২৭ সেপ্টেম্বর, ২০২৬ কায়রোর ‘দারুল হিকমাহ’ মিশরে ৩য় ও ৪র্থ হিজরী শতাব্দীতে ফাতিমীয় খলীফারা বাগদাদের বাইতুল হিকমাহর মতো কায়রোতে দারুল হিকমাহ গড়ে তোলার… ১৯ সেপ্টেম্বর, ২০২৬ একাডেমিক লাইব্রেরি একাডেমিক লাইব্রেরি ১৪ সেপ্টেম্বর, ২০২৬ মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা (পূর্ব প্রকাশিতের পর) এটা লক্ষ্যণীয় যে ইবনে আন-নাদিমের ফিহরিস্ত (গ্রন্থপঞ্জি) ইসলামী গ্রন্থাগারগুলিতে গৃহীত ক… ১৩ সেপ্টেম্বর, ২০২৬ মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা ইসলামিক লাইব্রেরির সংগ্রহের আকার প্রথমে উটের বোঝায় পরিমাপ করা হলেও পরবর্তী সময়ে সংখ্যা গণনার মাধ্যমে করা হতো… ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা ৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা ৯ সেপ্টেম্বর, ২০২৬ আবু আবদুল্লাহ মুহম্মদ আল ইদরিসী আল কুরতুবী আল হাসানী আস সাবতী আবু আবদুল্লাহ মুহম্মদ আল ইদরিসী আল কুরতুবী আল হাসানী আস সাবতী ১ আগস্ট, ২০২৬ বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার ১০ জুলাই, ২০২৬