মিষ্টি কুমড়াতেই মিলবে ‘মরণব্যাধি’ থেকে মুক্তি
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
মিষ্টি কুমড়া সুস্বাস্থ্যের জন্য একটি অনন্য সুপারফুড। সম্প্রতি কৃষি বিভাগের ফুড ডাটা সেন্ট্রাল থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, এই সবজিটি যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনি এটি সম্পূর্ণ কোলেস্টেরলমুক্ত। নিয়মিত মিষ্টি কুমড়া খাওয়ার মাধ্যমে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমানোর পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করা সম্ভব।
গবেষণায় দেখা গেছে, এক কাপ বা প্রায় ২৪৫ গ্রাম সেদ্ধ মিষ্টি কুমড়ায় মাত্র ৪৯ ক্যালরি থাকে। এতে প্রোটিন, ফাইবার এবং কার্বোহাইড্রেটের চমৎকার সমন্বয় রয়েছে। মিষ্টি কুমড়ায় থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। এছাড়া এটি ধমনির দেয়ালে চর্বি জমতে বাধা দেয়, যা হৃদরোগের ঝুঁকি কমিয়ে হার্টকে সুস্থ রাখে।
চোখের সুরক্ষা এবং দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও মিষ্টি কুমড়া কার্যকর। এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিন রেটিনাকে সুরক্ষিত রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। পাশাপাশি এতে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি সর্দি-কাশি ও ঠান্ডার মতো ঋতু পরিবর্তনজনিত রোগ মোকাবিলায় শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে।
রক্তচাপ নিয়ন্ত্রণে মিষ্টি কুমড়ায় থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম গুরুত্বপূর্ণ অবদান রাখে। আঁশ বা ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি হজমপ্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া এতে থাকা ভিটামিন বি৬, আয়রন এবং ফলিক অ্যাসিড ত্বকের সজীবতা ধরে রাখতে এবং অকাল বার্ধক্য রোধে সাহায্য করে।
পুষ্টিবিদদের মতে, সুস্থ ও রোগমুক্ত জীবনের জন্য নিয়মিত খাদ্যতালিকায় রাখা জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












