মন্তব্য কলাম
মাদক পাচারের কলঙ্কিত ইতিহাস নিয়ে মেডলগ-এর হাতে পানগাঁও বন্দর তুলে দেয়া কি সঠিক?
, ২৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মন্তব্য কলাম
২০২৫ সালের নভেম্বরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) সুইজারল্যান্ডভিত্তিক মেডলগ এসএ-র সাথে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য ২২ বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছে। মেডলগ হলো বিশে^র বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি মেডিটারেনিয়ান শিপিং কর্পোরেশন বা এমএসসি-র লজিস্টিক্স শাখা। কিন্তু যে প্রতিষ্ঠানের মূল কোম্পানি মাদক পাচারের ভয়াবহ অভিযোগে আন্তর্জাতিকভাবে তদন্তের মুখে পড়েছে, তাকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনার ভার দেওয়া কতটুকু বিচক্ষণ সিদ্ধান্ত, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
ব্লুমবার্গ বিজনেসউইকের বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন (ডিসেম্বর ২০২২) অনুযায়ী, এমএসসি একটি দশকেরও বেশি সময় ধরে বলকান মাদক কার্টেলের প্রধান পাচার-রুটে পরিণত হয়েছিল। ২০১৯ সালে এমএসসি গেয়ানে জাহাজ থেকে ফিলাডেলফিয়া বন্দরে ২০ টন কোকেন জব্দ করা হয়, যার বাজারমূল্য ছিল ১০০ কোটি মার্কিন ডলার- মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় মাদকদ্রব্য আটকের ঘটনা। শুধু গেয়ানে নয়, একই বছরে এমএসসি কার্লোটা জাহাজে পেরুতে ২.৪ টন এবং নিউজার্সিতে ১.৬ টন, এমএসসি দেজিরেতে ৫৩৭ কেজি এবং এমএসসি আভনিতে পানামায় ১.৩ টন কোকেন পাওয়া যায়। তদন্তে প্রকাশ পায়, গেয়ানের ২২ জন নাবিকের মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি এই মাদক পাচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল।
মার্কিন কাস্টমস বিভাগ কোম্পানিটির বিরুদ্ধে ৭০ কোটি ডলারেরও বেশি জরিমানা আরোপের প্রক্রিয়া শুরু করে। মার্কিন প্রসিকিউটর ম্যাকসোয়েন স্পষ্ট বলেছে, তারা এমএসসিকে এই ঘটনায় 'শিকার' হিসেবে দেখেনি। সাবেক কাস্টমস উপপ্রধান পেরেজ প্রশ্ন তুলেছে, মাদক পাচারকারীদের প্রভাব কোম্পানির কতটা উপরে পর্যন্ত বিস্তৃত ছিল- সেটি জানা মার্কিন সরকারের কাছে "প্রথম দিন থেকেই সর্বোচ্চ অগ্রাধিকার।"
বাংলাদেশ ইতোমধ্যে মাদক পাচারের ট্রানজিট রুট হিসেবে আন্তর্জাতিক তালিকায় ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত। এই প্রেক্ষাপটে একটি বিতর্কিত প্রতিষ্ঠানকে দেশের নদীবন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক নজির।
পানগাঁও চুক্তিতে আরও উদ্বেগের বিষয় হলো, মেডলগ ছিল একমাত্র প্রযুক্তিগতভাবে যোগ্য দরদাতা- অন্য দুটি প্রতিষ্ঠান বাদ পড়েছে। প্রতিযোগিতামূলক দরপ্রক্রিয়া না হলে চুক্তির শর্তাবলি জাতীয় স্বার্থের অনুকূল কিনা, তা যাচাই করা কঠিন। এছাড়া চুক্তির মেয়াদ ১২ বছর থেকে বাড়িয়ে ২২ বছর করা হয়েছে, অথচ বন্দর বিধিমালা ১৫ বছরের বেশি বেসরকারি চুক্তি অনুমোদন করে না।
আমরা মনে করি, বন্দরের মতো কৌশলগত জাতীয় সম্পদ যে প্রতিষ্ঠানকে দেওয়া হবে, তার নৈতিক ও আইনগত ইতিহাস নিখুঁতভাবে যাচাই করা অপরিহার্য। মাদক পাচারে জড়িত থাকার গুরুতর অভিযোগের সুষ্ঠু আন্তর্জাতিক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেডলগ বা এমএসসি গ্রুপের কোনো সহযোগী প্রতিষ্ঠানকে বাংলাদেশের কোনো বন্দর পরিচালনার সুযোগ দেয়া উচিত নয়। সংসদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই চুক্তি বাতিল করার দাবি জানাই।
-মুহম্মদ কুররাতুল আইন হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক কৌশল বাড়ানো উচিত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপির নেতা কর্মী বর্তমান উপদেষ্টা মন্ত্রীরা-এমপিরাও, সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১২৬ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আম্রিকা, চীন, ভারত, রাশিয়া সবার নজর বাংলাদেশের দিকে।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন নতুন উন্নয়ন প্রকল্পের অজুহাতে চলছে শোষণ প্রকল্প।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর দ্বীনদার ব্যক্তির জন্য দ্বীন ইসলামই সবচেয়ে বড়
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীরাই আমেরিকায় প্রেসিডেন্ট বানায়, নামায় তথা আমেরিকা চালায়।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ছবি’ ও ‘বেপর্দা’- বর্তমানে সমস্ত পাপ কাজের মূল উৎস
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল আমদানিতে আমাদের যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়, এতে আমাদের রিজার্ভে চাপ পড়ে। সমস্যা কৃষকের সক্ষমতায় নয়, বরং নীতিগত অগ্রাধিকার ও বিনিয়োগের ঘাটতিতে।
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকিস্তান থেকে বেরিয়ে ভারতীয় খপ্পরে বাংলাদেশ!
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












