সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা

নাফে’ প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, সকাল ৯:০৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:০৩
৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা
পৃথিবী থেকে ৩০০ কোটিরও বেশি মাইল দূরে বরফে ঢাকা একটি মহাজাগতিক বস্তু ধীরে ধীরে ধূমকেতুতে রূপ নিচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছে, এমন পরিবর্তন সরাসরি পর্যবেক্ষণের সুযোগ খুবই বিরল। এ ঘটনা ধূমকেতু কীভাবে তৈরি হয়, সে সম্পর্কে নতুন ধারণা দিতে পারে।
বস্তুটির নাম ৪৫০পি/এলওএনইওএস। ২০০৪ সালে এটি প্রথম শনাক্ত করা হয়। এটি ‘সেন্টর’ নামে পরিচিত এক ধরনের বরফাচ্ছাদিত মহাজাগতিক বস্তু। সেন্টরগুলো সাধারণত বৃহস্পতি ও নেপচুন গ্রহের মধ্যবর্তী এলাকায় সূর্যকে প্রদক্ষিণ করে। বিজ্ঞানীদের ধারণা, এগুলো একসময় সৌরজগতের আরো দূরের অঞ্চল থেকে এসেছে।
ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার বিজ্ঞানীরা কয়েক বছর ধরে ৪৫০পি পর্যবেক্ষণ করছে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে হাওয়াইয়ের জেমিনি নর্থ টেলিস্কোপ দিয়ে তারা দেখতে পায়, বস্তুটির চারপাশে ধীরে ধীরে গ্যাস ও ধুলার মেঘ তৈরি হচ্ছে। সূর্যের কাছে আসার সঙ্গে সঙ্গে এ মেঘ আরো উজ্জ্বল হয়েছে। সাধারণত ধূমকেতুর চারপাশেই এমন গ্যাস ও ধুলার আবরণ দেখা যায়।
বিজ্ঞানীদের ধারণা, ৪৫০পি-এর এ পরিবর্তনের শুরু অনেক আগে। ১৯৯২ সালে এটি শনি গ্রহের খুব কাছ দিয়ে গিয়েছিল। একপর্যায়ে শনি থেকে এর দূরত্ব ছিল মাত্র প্রায় ৪৬ লাখ কিলোমিটার। শনির শক্তিশালী মহাকর্ষের টানে ৪৫০পি-এর চলার পথ বদলে যায়। ফলে এটি আগের তুলনায় সূর্যের আরো কাছে আসতে শুরু করে।
২০২৪ সালের আগস্টে ৪৫০পি তার বর্তমান কক্ষপথে সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায়। সূর্যের কাছে আসায় এটি আগের তুলনায় বেশি তাপ পেতে থাকে। এতে এর ভেতরে জমে থাকা গ্যাস বেরিয়ে আসতে শুরু করে। সেই গ্যাসের সঙ্গে ধুলা ও বরফের ছোট কণাও মহাকাশে ছড়িয়ে পড়ে। এভাবেই বস্তুটির চারপাশে ধূমকেতুর মতো উজ্জ্বল আবরণ তৈরি হচ্ছে।
টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা এর চারপাশে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের উপস্থিতি পেয়েছে। তবে পানির বাষ্প পাওয়া যায়নি। গবেষকদের মতে, সূর্য থেকে ৪৫০পি এখনো এতটাই দূরে যে সেখানে পানির বরফ সহজে বাষ্পে পরিণত হওয়ার মতো তাপ নেই। তাই কার্বন ডাই-অক্সাইডই সম্ভবত এর ভেতর থেকে গ্যাস ও ধুলা বের হওয়ার প্রধান কারণ।
তবে এর চারপাশে কঠিন পানির বরফের কিছু চিহ্নও পাওয়া গেছে। সূর্যের তাপে বরফের গঠন বদলে যাচ্ছে। এ পরিবর্তনের সময় বরফের ভেতরে আটকে থাকা গ্যাস বেরিয়ে আসে এবং সঙ্গে ধুলা ও বরফের কণাও নিয়ে আসে।
৪৫০পি এখনো পুরোপুরি সাধারণ ধূমকেতু হয়ে ওঠেনি। এটি বর্তমানে প্রায় ২২ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। ভবিষ্যতে বৃহস্পতি বা অন্য কোনো বড় গ্রহের মহাকর্ষ এর কক্ষপথ আবার বদলে দিতে পারে। তখন এটি সূর্যের আরো কাছে চলে এসে পুরোপুরি স্বল্পমেয়াদি ধূমকেতুতে পরিণত হতে পারে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে? পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে? ৫ দিন আগে চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী ১৭ অক্টোবর, ২০২৬ বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও শল্যবিদ আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর (হিজরী ৪৮৭-৫৫৭; ১০৯৪-১১৬২ খ্রি.) ছিলেন আল আন্দালুসিয়ার বিশিষ… ৭ অক্টোবর, ২০২৬ প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ ২৮ সেপ্টেম্বর, ২০২৬ আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ আল ইশবিলি আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ (হিজরী ৪৯৩-৫৪৪; খ্রি: ১১০০-১১৫০) ছিলেন মুসলিম স্পেন আল আন্দালুসিয়ার সেভিলের আরব … ২৭ সেপ্টেম্বর, ২০২৬ কায়রোর ‘দারুল হিকমাহ’ মিশরে ৩য় ও ৪র্থ হিজরী শতাব্দীতে ফাতিমীয় খলীফারা বাগদাদের বাইতুল হিকমাহর মতো কায়রোতে দারুল হিকমাহ গড়ে তোলার… ১৯ সেপ্টেম্বর, ২০২৬ বিজ্ঞানে মুসলমানদের অবদান: মসজিদ গ্রন্থাগার সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনাকাল থেকেই মসজিদগুলো গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে ভূমিকা প… ১৫ সেপ্টেম্বর, ২০২৬ একাডেমিক লাইব্রেরি একাডেমিক লাইব্রেরি ১৪ সেপ্টেম্বর, ২০২৬ মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা (পূর্ব প্রকাশিতের পর) এটা লক্ষ্যণীয় যে ইবনে আন-নাদিমের ফিহরিস্ত (গ্রন্থপঞ্জি) ইসলামী গ্রন্থাগারগুলিতে গৃহীত ক… ১৩ সেপ্টেম্বর, ২০২৬ মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা ইসলামিক লাইব্রেরির সংগ্রহের আকার প্রথমে উটের বোঝায় পরিমাপ করা হলেও পরবর্তী সময়ে সংখ্যা গণনার মাধ্যমে করা হতো… ১২ সেপ্টেম্বর, ২০২৬ আবু আবদুল্লাহ মুহম্মদ আল ইদরিসী আল কুরতুবী আল হাসানী আস সাবতী আবু আবদুল্লাহ মুহম্মদ আল ইদরিসী আল কুরতুবী আল হাসানী আস সাবতী ১ আগস্ট, ২০২৬ বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার ১০ জুলাই, ২০২৬