মঙ্গলের হিমবাহ মূলত বিশুদ্ধ পানির বরফ, বলছে নতুন গবেষণা
, ১১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
মঙ্গলের হিমবাহগুলো মূলত বিশুদ্ধ পানির বরফ দিয়ে গঠিত। বিজ্ঞানীরা এই তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় জানা গেছে, এসব গ্লেশিয়ারে (হিমবাহ) ৮০ শতাংশ বা তার বেশি পরিমাণ বিশুদ্ধ বরফ রয়েছে।
নাসার মঙ্গল পর্যবেক্ষণ যান গধৎং জবপড়হহধরংংধহপব ঙৎনরঃবৎ-এ থাকা ঝঐঅজঅউ (ঝঐঅষষড়ি জঅউধৎ) যন্ত্রের মাধ্যমে গ্লেশিয়ারগুলোর গঠন বিশ্লেষণ করা হয়েছে। রাডার তরঙ্গের গতি ও ক্ষয় পরিমাপ করে বরফ ও পাথরের অনুপাত নির্ধারণ করেছে বিজ্ঞানীরা।
এই গবেষণার ফল ভবিষ্যতে মঙ্গলে মানব মিশনের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, বিশুদ্ধ বরফ সহজে গলিয়ে পানি, অক্সিজেন ও রকেটের জ্বালানি তৈরি করা সম্ভব। এতে শক্তি খরচও কম হবে।
গবেষণায় বলা হয়, এই বরফ মঙ্গলের মাটির উপরে থাকা ধুলার পাতলা স্তরের নিচে সংরক্ষিত অবস্থায় রয়েছে, যা কঠিন পরিবেশ থেকেও বরফকে রক্ষা করে।
বিজ্ঞানীরা মনে করছে, এই বরফ হয়ত দুইভাবে তৈরি হতে পারে- একটি হলো মঙ্গলের বায়ুম-ল থেকে বরফবৃষ্টির মাধ্যমে, অন্যটি হলো সরাসরি জমাট বাষ্প থেকে মাটির উপর বরফ জমে যাওয়া। তবে বরফ মাটির ভেতরে গর্তে গ্যাস জমে তৈরি হয়নি। কারণ সে ক্ষেত্রে বরফে অনেক বেশি ময়লা বা অমিশ্রণ থাকত, যা এখানে দেখা যায়নি।
বিজ্ঞানীরা বলেছে, আমরা যে সমস্ত অঞ্চল পরীক্ষা করেছি, সব ক্ষেত্রেই বরফের বিশুদ্ধতার মাত্রা প্রায় একই ছিলো। এতে বোঝা যায়, মঙ্গলে হয় একবারেই বিশাল একটি বরফযুগ ঘটেছে, অথবা একাধিকবার একই ধরনের বরফ জমার ঘটনা ঘটেছে।
এই গবেষণা প্রকাশিত হয়েছে সাইন্স ডিরেক্ট জার্নালে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












