বুধবার

হিজরী
০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট

মেসুত প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, রাত ১০:১১
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট

এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের পদত্যাগের খবর প্রকাশ্যে আসার পর এর প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে চীনের শেয়ারবাজারে। গেল বৃহস্পতিবার এনভিডিয়া প্রধানের পদত্যাগের পর প্রযুক্তি জায়ান্ট আলিবাবার শেয়ারের দাম ৬ শতাংশের বেশি কমে যায়। সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সবচেয়ে বড় গ্রাহক হিসেবে আলিবাবার নাম উঠে এসেছে। প্রতিষ্ঠানটিতে নির্বাহী পদে ছিলেন অ্যালিস হুয়াং। অভিযোগ রয়েছে, তিনি একজন চীনা গুপ্তচর এবং জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

অন্যদিকে, চীনের দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মাতা প্রতিষ্ঠান জেড.এআই ও মিনিম্যাক্সের শেয়ারের দাম যথাক্রমে ৯ শতাংশ ও ৭ দশমিক ৮ শতাংশ কমেছে। আশঙ্কা করা হচ্ছে, এই কেলেঙ্কারির কারণে উন্নত প্রযুক্তির মাইক্রোচিপ সংগ্রহ করা চীনের জন্য আরও কঠিন হয়ে উঠবে। চীনের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর শেয়ার নিয়ে গঠিত সাংহাইয়ের সিএসআই ৩০০ সূচক গত সপ্তাহে শূন্য দশমিক ৯ শতাংশ কমেছে। একই সময়ে হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ৩ দশমিক ৫ শতাংশ।

প্রথম দেখায় মনে হতে পারে, চীনের এআই খাতের বুদবুদ ফেটে যেতে শুরু করেছে। কিন্তু বাস্তবতা হলো, সেখানে এমন বুদবুদ কখনোই তৈরি হয়নি। দেশটির প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো এআই প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করছে এবং এই প্রযুক্তির ওপর ভর করে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার যখন চাঙা হচ্ছে, তখনও চীনের শেয়ারবাজার স্থবির হয়ে রয়েছে। এনভিডিয়াকে ঘিরে সাম্প্রতিক সংকট বাজারের এই দুরবস্থা আরও বাড়িয়ে তুলছে।

সুইজারল্যান্ডের বেসরকারি ব্যাংক ইউনিয়ন ব্যাংকেরায় প্রিভির (ইউবিপি) বিনিয়োগ সেবা বিভাগের প্রধান পিটার কিনসেলা বলেন, ‘চীনের শেয়ার সম্পর্কে আমার খুব দৃঢ় একটি মতামত রয়েছে: এগুলো থেকে কেউই অর্থ উপার্জন করতে পারে না।’

অক্টোবর মাসে সিএসআই ৩০০ সূচক ৮ দশমিক ৫ শতাংশ কমেছে, যা গত এক দশকের মধ্যে সূচকটির সবচেয়ে খারাপ মাস। চীনের মূল ভূখণ্ডের প্রবৃদ্ধিনির্ভর চায়নেক্সট ও স্টার ৫০ সূচকও বড় ধরনের দরপতনের মুখে পড়েছে। জুন মাস থেকে উভয় সূচকই কমেছে ৪০ শতাংশের বেশি।

এআই খাতের উত্থানের সুফল থেকে বঞ্চিত

এ পরিস্থিতিতে নতুন কোম্পানির শেয়ারবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে ব্যাংকগুলোকে আপাতত বিরত থাকতে বলেছে চীনের নিয়ন্ত্রক সংস্থাগুলো। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির প্রধান শেয়ারসূচিগুলো থেকে পুঁজি সরিয়ে নতুন ও আলোচিত কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগের প্রবণতা ঠেকাতেই নেয়া হয়েছে এই উদ্যোগ।

এফটিএসই ১০০ সূচকভুক্ত ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের উত্তর এশিয়া অঞ্চলের প্রধান বিনিয়োগ কর্মকর্তা রেমন্ড টি চেং বলেন, ‘চীনারা কাজ করে একেবারেই ভিন্নভাবে এবং সতর্কতার সঙ্গে। তারা নিজেদের জনগণের বিদ্যমান সম্পদের ওপর এর কী প্রভাব পড়বে, তা নিয়ে বেশি চিন্তা করে।’

দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী এআই কোম্পানিগুলোকে বিপুলসংখ্যায় শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ দিলে অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পুঁজি সরে যেতে পারে। কারণ, নতুন কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় নিয়ে প্যাসিভ বিনিয়োগ তহবিলগুলো তাদের বিনিয়োগের পোর্টফোলিও পুনর্বিন্যাস করবে। পাশাপাশি খুচরা বিনিয়োগকারীরাও দ্রুত মুনাফার আশায় নতুন শেয়ার কেনার দিকে ঝুঁকবেন।

চেং বলেন, ‘এতে শুধু চীনা বিনিয়োগকারীদের সম্পদের ওপরই নেতিবাচক প্রভাব পড়বে না, রাষ্ট্রের সম্পদের ওপরও প্রভাব পড়বে। কারণ, সূচকগুলোর অন্তর্ভুক্ত অনেক রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে চীনা কর্তৃপক্ষ সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক। তাই তাদের খুব ধীরগতিতে এগোতে হবে। আমি বলছি না যে তারা এআই কোম্পানিগুলোকে সূচকে অন্তর্ভুক্ত করবে না। তবে আমার ধারণা, হঠাৎ কোনো পদক্ষেপ না নিয়ে তারা সতর্কতার সঙ্গে ধাপে ধাপে এসব কোম্পানিকে অন্তর্ভুক্ত করছে।’

এআই খাতের উত্থানের সুফল থেকে অনেকটাই বঞ্চিত হওয়ার পাশাপাশি চীনের শেয়ারবাজারের মন্দার পেছনে রয়েছে আবাসন খাতের ধসের দীর্ঘস্থায়ী প্রভাব এবং ভোক্তাদের সীমিত ব্যয়। এসব কারণে দেশটির প্রকৃত অর্থনীতিও তেমন কোনো সমর্থন পাচ্ছে না। গত পাঁচ বছরে সিএসআই ৩০০ সূচক ১৬ শতাংশের বেশি কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার সূচক এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ৬০ শতাংশ।

কিনসেলার মতে, চীনের শেয়ারবাজার একটি ‘ক্ল্যাসিক ভ্যালু ট্র্যাপ’। বিনিয়োগের ভাষায়, এমন বাজারকে ভ্যালু ট্র্যাপ বলা হয়, যেখানে শেয়ারের দাম তুলনামূলক কম এবং বিনিয়োগের জন্য আকর্ষণীয় মনে হলেও শেষ পর্যন্ত সেগুলোর দরপতন অব্যাহত থাকে অথবা দীর্ঘ সময় স্থবির থাকে।

তবে শুরু থেকেই যে চীনের শেয়ারবাজারের পতন অনিবার্য ছিল, তা নয়। ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুনে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানো পর্যন্ত দেশটির শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছিল। এই উত্থানের পেছনে ছিল এমন একটি ধারণা যে স্বল্পমূল্যের এআই চ্যাটবট ডিপসিক চালুর পর চীন পশ্চিমা দেশগুলোকে প্রযুক্তি খাতে পেছনে ফেলে দেবে। ডিপসিকের আত্মপ্রকাশ সিলিকন ভ্যালিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

কিনসেলা জানান, সাম্প্রতিক দরপতনের অন্যতম প্রধান কারণ হলো, চীনের শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তুলনায় খুচরা বিনিয়োগকারীদের আধিপত্য বেশি। অর্থাৎ, সাধারণ মানুষই এখানে বেশি অর্থ বিনিয়োগ করেন। এর ফলে বাজারে তারল্য কম থাকে। পাশাপাশি অর্থের প্রবাহের দিক সামান্য পরিবর্তিত হলেও শেয়ারের দামে বড় ধরনের ওঠানামা দেখা দিতে পারে।

তিনি বলেন, ‘প্রথমত, আন্তর্জাতিক বাজারের সমতুল্য যেকোনো শেয়ারবাজারের তুলনায় চীনের শেয়ারবাজার অত্যন্ত বেশি অস্থির। দ্বিতীয়ত, চীনের শেয়ারবাজারে একটি নির্দিষ্ট মাত্রার রাজনৈতিক প্রভাব রয়েছে বলেই আমি মনে করি।’ অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) তথ্য অনুযায়ী, চীনের শেয়ারবাজারের মোট বাজারমূল্যের এক-তৃতীয়াংশেরও বেশি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত কোম্পানিগুলোর দখলে। কিনসেলা জানান, প্রতিযোগিতা এতটাই তীব্র যে এসব কোম্পানি মূলত খুব বেশি মুনাফা করতে পারে না।

এর সাম্প্রতিক সবচেয়ে স্পষ্ট উদাহরণ বৈদ্যুতিক গাড়ি খাত। সেখানে তীব্র মূল্যযুদ্ধের কারণে গাড়ি নির্মাতাদের মুনাফার হার রেকর্ড পরিমাণ কমে যায়। চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে এ খাতে গাড়ি নির্মাতাদের মুনাফার হার মাসিক হিসাবে কমে দাঁড়ায় মাত্র ১ দশমিক ৮ শতাংশে। পরে মূল্য কমিয়ে প্রতিযোগীদের বাজার থেকে সরিয়ে দেওয়ার এই ক্ষতিকর প্রবণতা নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে বেইজিং।

মূল্যহ্রাসের ঝুঁকি

এডমন্ড ডি রথসচাইল্ডের পোর্টফোলিও ব্যবস্থাপক জিয়াডং বাও চীনের সামগ্রিক অর্থনীতির দুর্বলতাকেও শেয়ারবাজারের মন্দার আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দেশটি ‘মূল্যহ্রাসের চক্রে’ (ডিফ্লেশন স্পাইরাল) পড়ার ঝুঁকিতে রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে চীনের পর্যবেক্ষণাধীন ৩০টি গুরুত্বপূর্ণ খাতের মাত্র অর্ধেকের পাইকারি পণ্যের দাম বেড়েছে। বাকি খাতগুলোতে দাম সামান্য কমেছে। অন্যদিকে, ভোক্তা মূল্যস্ফীতির হার শূন্য দশমিক ৯ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭ শতাংশে।

দেশটির বিপুল শিল্প উৎপাদন সক্ষমতা মূল্য স্থবির হয়ে পড়া বা কমে যাওয়ার অন্যতম কারণ। কিছু ক্ষেত্রে চীন অভ্যন্তরীণ ভোগের চেয়ে বেশি পণ্য উৎপাদন করছে। একই সময়ে দেশটির ভোক্তাদের আস্থার মাত্রা গভীরভাবে হতাশাজনক অবস্থানে রয়েছে। বছরের পর বছর ধরে চলা আবাসন খাতের ধাক্কায় অনেক মানুষের সম্পদের মূল্য কমে যাওয়ায় ভোক্তাদের আস্থায় এখনো নেতিবাচক প্রভাব রয়ে গেছে।

মূল্যহ্রাসের পরিস্থিতিতে প্রায়ই কোম্পানিগুলো বিনিয়োগের সিদ্ধান্ত পিছিয়ে দেয়। এর ফলে শেয়ারবাজার থেকে বিনিয়োগকারীদের প্রাপ্ত মুনাফাও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্বের অন্য প্রান্তে এনভিডিয়াকে ঘিরে চলমান সংকট চীনের পরিস্থিতি আরও খারাপ করবে বলে প্রায় নিশ্চিতভাবেই ধারণা করা হচ্ছে। পর্যবেক্ষকদের বিশ্বাস, বেইজিংয়ের একজন কথিত গোয়েন্দা এজেন্টের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি নিয়ে তদন্ত ও নজরদারি জোরদার হলে চীনের বিষয়ে ওয়াশিংটনের অবস্থান আরও কঠোর হতে পারে। এতে দেশটির অর্থনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে কিনসেলার মতে, সাম্প্রতিক পরিস্থিতি চীনের শেয়ারবাজার নিয়ে তার সামগ্রিক মতামত পরিবর্তন করেনি। তাঁর পরামর্শ, চীনের বাজার থেকে দূরে থাকাই ভালো। তিনি বলেন, ‘চীনের শেয়ারবাজারের দিকে তাকিয়ে আন্তর্জাতিক অঙ্গনের যেকোনো বাজারের সঙ্গে এর পারফরম্যান্স তুলনা করলে দেখা যাবে, দীর্ঘ একটি সময় ধরে এটি অন্য বাজারগুলোর তুলনায় অনেক বেশি পিছিয়ে রয়েছে।’

সূত্র: টেলিগ্রাফ


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ১২ মিনিট আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ১৬ মিনিট আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ১৭ মিনিট আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ১৯ মিনিট আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ২০ মিনিট আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ২১ মিনিট আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ২৩ মিনিট আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ৫ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ১৫ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ১৫ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ১৫ ঘণ্টা আগে চট্টগ্রাম বন্দরেও শ্রমিক বিক্ষোভ চট্টগ্রাম বন্দরেও শ্রমিক বিক্ষোভ ১৫ ঘণ্টা আগে