বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে

মেসুত প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, বিকাল ৫:০৯ আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬, দুপুর ১:১৭
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে

পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ ভেঙে ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রস্তাব অনুযায়ী, পাঞ্জাব ও সিন্ধুতে চারটি করে এবং খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে তিনটি করে প্রদেশ গঠন করা হতে পারে। এমনকি রাজধানী ইসলামাবাদকে পৃথক প্রাদেশিক মর্যাদা দেয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। তিনি বলেন, ‘আমি শুনেছি, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখাওয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের পরিকল্পনা রয়েছে।’

মন্ত্রী জানান, অতিরিক্ত প্রদেশ গঠনের বিতর্ক পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করে গত সেপ্টেম্বরে তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি লিখেছিলেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদের প্রশাসনিক কাঠামো নিয়ে আহসান ইকবাল বলেন, রাজধানীর জন্য বিকল্প একটি প্রশাসনিক মডেল তৈরির দায়িত্ব প্রধানমন্ত্রী তাকে দিয়েছেন।

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করে আমরা স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে একটি মিশ্র শাসনব্যবস্থার প্রস্তাব দিয়েছি। ইসলামাবাদের জন্য একটি আইন প্রণয়নকারী পরিষদ এবং নিজস্ব স্বশাসনব্যবস্থা প্রয়োজন।’

প্রস্তাবিত এই মডেলে ইসলামাবাদের জন্য একটি আইন প্রণয়নকারী পরিষদ রাখার কথা বলা হয়েছে। বর্তমানে রাজধানীসংক্রান্ত আইন প্রণয়নের বিষয়গুলো জাতীয় সংসদে উত্থাপন করতে হয়। পাকিস্তানের জাতীয় সংসদ গঠিত হয় জাতীয় পরিষদ ও সিনেট নিয়ে।

প্রস্তাব অনুযায়ী, ইসলামাবাদের একজন মুখ্যমন্ত্রী বা মেয়র এবং প্রায় ২৫ সদস্যের একটি পরিষদ থাকতে পারে। এই পরিষদে সাধারণ আসন থাকবে ২১টি, নারীদের জন্য সংরক্ষিত আসন তিনটি এবং সংখ্যালঘুদের জন্য একটি আসন। পরবর্তী সময়ে ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত তৃতীয় স্তরের সরকারও চালু করা হতে পারে বলে জানান আহসান ইকবাল।

তিনি আরও বলেন, রাওয়ালপিন্ডি বিভাগের আশপাশের এলাকাগুলোকে ইসলামাবাদের সীমানার মধ্যে যুক্ত করে রাজধানীর আয়তন বাড়ানোর বিষয়েও আলোচনা শুনেছেন তিনি। এর ফলে ইসলামাবাদ একটি স্বতন্ত্র প্রদেশের মর্যাদা পেতে পারে।

আহসান ইকবাল বলেন, ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় সিনেট নির্বাচনের আগেই নতুন প্রদেশ গঠনের বিষয়টি নিষ্পত্তি করতে হবে। বর্তমানে ৯৬ সদস্যের উচ্চকক্ষে পাকিস্তানের চারটি প্রদেশ সমানসংখ্যক প্রতিনিধি পাঠায়।

তিনি বলেন, ‘অন্যথায় সিনেট নির্বাচনের পর নতুন প্রদেশ গঠন করা হলে তারা বলতে পারে, সিনেটে তাদের জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব নেই। আর এ পরিস্থিতি ছয় বছর পর্যন্ত চলতে পারে।’

প্রেসিডেন্টশাসিত সরকারব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়ে ওঠা আলোচনাও নাকচ করেছেন পাকিস্তানের এই মন্ত্রী। তিনি বলেন, এমন ব্যবস্থা চালুর বিষয়ে কোনো প্রস্তাবের কথা তার জানা নেই।

নতুন প্রদেশ গঠনের বিতর্ক এগিয়ে নিতে রাজনীতিবিদদেরই নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন আহসান ইকবাল।

তিনি বলেন, ‘এখানে-সেখানে থেকে প্রস্তাব আসার অপেক্ষা না করে রাজনীতিবিদদেরই নেতৃত্ব দিয়ে এ আলোচনা এগিয়ে নেয়া উচিত। বিষয়টি এড়িয়ে যাওয়ায় কোনো লাভ হচ্ছে না।’

তিনি আরও বলেন, পাকিস্তানে প্রশাসনিক সংস্কার প্রয়োজন। কারণ, সংবিধানের অষ্টাদশ সংশোধনীর পরও প্রদেশগুলো তাদের অধীনস্থ প্রশাসনিক স্তরে কোনো দায়িত্বই হস্তান্তর করেনি। ফলে প্রাদেশিক প্রশাসনিক কাঠামো অতিরিক্ত কেন্দ্রীভূত ও ভারী হয়ে উঠেছে।

  1. Ib Sohel ✓নিয়মিত পাঠক
    মুসলিম দেশ বিভক্ত হবে শত্রুদের ষড়যন্ত্র বাস্তবায়নের কাজ ততো সহজ হবে। কাফিরদের অতি প্রাচীন একটি ষড়যন্ত্র হচ্চে- ডিভাইড এন্ড রুল (বিভক্ত কর এবং শাসন কর)। মহান আল্লাহ পাক তিনি মুসলমানদের নির্দেশনা দিয়েছেন যে, ঐক্যবদ্ধ হয়ে মহান আল্লাহর রজ্জুকে ধরে রাখ, পরস্পর বিচ্ছিন্ন হয়োনা।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
গাজীপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার ৮০ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বি‌কে‌লে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএম‌পি ক‌মিশনার আশিক সাঈদ। এ সময় জিএম‌পি ক‌… ৪৯ মিনিট আগে বহু রোহিঙ্গাকে হত্যা-ধর্ষণের প্রমাণ মিলেছে: আন্তর্জাতিক বিচার আদালত ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় পড়া শুরু … ৪৯ মিনিট আগে আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দো… ৫০ মিনিট আগে ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধান… ৫১ মিনিট আগে সুনামগঞ্জে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়… ৫৪ মিনিট আগে রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ৫৫ মিনিট আগে নেত্রকোণায় ভূমি অফিস ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, আটক ৮ বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি অফিসে দুটি ককটেল বিস্ফোরণ এবং পূর্বধলায় গ্রামী… ৫৬ মিনিট আগে মজুরি বোর্ড গঠনের পরও কেন থামছে না পোশাক শ্রমিকদের আন্দোলন নিজস্ব প্রতিবেদক: মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে টানা দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। … ৭ ঘণ্টা আগে আ.লীগের দেয়া আগুনে পুড়েছে থানা-পুলিশের একাধিক গাড়ি আ.লীগের দেয়া আগুনে পুড়েছে থানা-পুলিশের একাধিক গাড়ি ৮ ঘণ্টা আগে আরও ২ লাখ রিকশার লাইসেন্স চায় ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ আরও ২ লাখ রিকশার লাইসেন্স চায় ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ ৮ ঘণ্টা আগে রাজধানীতে আ.লীগের আরও ৭১ নেতাকর্মী আটক রাজধানীতে আ.লীগের আরও ৭১ নেতাকর্মী আটক ৮ ঘণ্টা আগে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ খুলছে মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ! গোপালগঞ্জ সংবাদদাতা: মুকসুদপুরে বাড়ি- মোহাম্মদ আলী বলেন, যেভাবে সাজগোজ করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর লোকের… ৮ ঘণ্টা আগে