যে বাদামে প্রোটিনের পরিমাণ বেশি
, ১৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১১ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
খাদ্যতালিকায় বাদাম শুধু স্বাদের জন্যই নয়, স্বাস্থ্য উপকারিতার জন্যও বিশেষভাবে জনপ্রিয়।
এতে থাকে স্বাস্থ্যকর চর্বি, আঁশ, প্রোটিনসহ হরেক রকম পুষ্টিগুণ। যদিও বাদাম প্রোটিনের প্রধান উৎস নয়, তবুও এতে উল্লেখযোগ্য পরিমাণ প্রোটিন থাকে। বাদামের মধ্যে চিনাবাদাম সবচেয়ে বেশি প্রোটিনসমৃদ্ধ।
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন’-এক তথ্যানুসারে রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রতি এক-চতুর্থাংশ কাপ চিনাবাদামে থাকে প্রায় ১১ গ্রাম প্রোটিন, ৪ গ্রাম আঁশ এবং ২১ গ্রাম চর্বি।
এটি শুধু প্রোটিনেই নয়, ভিটামিন ও খনিজ উপাদানেও সমৃদ্ধ।
এছাড়া চিনাবাদামে থাকে নায়াসিন, ভিটামিন ই এবং ফোলেইট।
নায়াসিন হজমশক্তি ঠিক রাখতে সহায়ক। আর ভিটামিন ই হৃদরোগ প্রতিরোধে কার্যকর। ফোলেইট সন্তান সম্ভাবা নারী ও শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান।
এক সময় চিনাবাদামের উচ্চ প্রোটিন উপাদানের কারণেই এটিকে ব্যবহার করে তৈরি করা হয়েছিলো মাখনজাতীয় নরম খাদ্য চিনাবাদামের মাখন বা পিনাট বাটার। এটি মূলত দাঁতের সমস্যায় ভোগা রোগীদের জন্য ছিলো সহজপাচ্য খাদ্য।
চিনাবাদামকে যেভাবে ব্যবহার করা হয়, তাতে অনেকেই ভুলবশত একে গাছ থেকে প্রাপ্ত বাদাম মনে করেন। তবে এটি একটি শুঁটি-ধর্মী খাবার। আর মূলত মাটির নিচে জন্মে।
যদিও বাদামের পুষ্টিগুণের কথা বললেই প্রথমে আসে কাঠবাদামের নাম। তবে প্রোটিনের দিক থেকে চিনাবাদাম তাকে ছাপিয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












