নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
আল ইহসান ডেস্ক:
টেলিফোনে ফোনালাপের সময় ফার্সি ভাষা নিখুঁতভাবে শনাক্ত করতে এবং তা স্বয়ংক্রিয়ভাবে লেখায় রূপান্তর করতে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা স্পিচ রিকগনিশন সিস্টেম তৈরি করেছে ইরান। তেহরান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইন্টেলিজেন্ট সিস্টেমসের গবেষক ও শিক্ষক হাদি ভাইসি এই যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন।
টেলিফোন যোগাযোগের জটিল ও কোলাহলপূর্ণ পরিবেশে ফার্সি ভাষা নির্ভুলভাবে বুঝতে বিশেষ গুরুত্ব দিয়ে এই প্রযুক্তিটি সাজানো হয়েছে। তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, ফার্সি ভাষা অনুবাদের ক্ষেত্রে গুগলসহ বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সেবাগুলোর চেয়েও অনেক বেশি নিখুঁত ও চমৎকার পারফর্ম করছে ইরানের এই নতুন দেশীয় প্রযুক্তি।
প্রযুক্তিটির নেপথ্যের ঘটনা বলতে গিয়ে তিনি জানান, ইরানের বিভিন্ন কল সেন্টার থেকে সংগ্রহ করা কয়েক হাজার ঘণ্টার বাস্তব টেলিফোন ফোনালাপের ওপর ভিত্তি করে এই মডেলটি তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক টান, বৈচিত্র্যময় উচ্চারণভঙ্গি এবং স্থানীয় ভাষার নানা বৈশিষ্ট্যকে এই এআই সিস্টেমে যুক্ত করা হয়েছে। ফলে এটি যেকোনো সাধারণ মানুষের দৈনন্দিন টেলিফোন আলাপের ভাষা খুব সহজেই বুঝতে সক্ষম।
বর্তমানে ইরানের বেশ কিছু সংস্থায় স্মার্টফোনভিত্তিক অ্যাসিস্ট্যান্ট এবং স্বয়ংক্রিয় কাস্টমার কেয়ার সার্ভিসে এই প্রযুক্তির সফল ব্যবহার শুরু হয়েছে। এর ফলে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা যেমন কমছে, তেমনি নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামোও মজবুত হচ্ছে।
আরও পড়ুন
সব ›
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।