ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
পাকিস্তান সেনাবাহিনী বুধবার ‘ফাতাহ-৩’ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এ তথ্য জানিয়েছে। খবর ডনের।
দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান সেনাবাহিনী। এটি উন্নত নেভিগেশন ও প্রপালশন প্রযুক্তিতে সজ্জিত। সুপারসনিক গতিতে নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।’
বিবৃতিতে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্রটি পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের আভিযানিক সক্ষমতা এবং আঘাত হানার পাল্লা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। আর্মি রকেট ফোর্স কমান্ডের কমান্ডার, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী এবং প্রকৌশলীরা ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন।
এতে আরও জানানো হয়, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধান এই সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতির শেষে বলা হয়, পাকিস্তানের প্রতিরক্ষা উন্নয়নে এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনে সম্পৃক্ত সবার নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসা করেছেন তারা।
চলতি মাসের শুরুর দিকে স্থানীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘ফায়াজ’-এর সফল উড্ডয়ন পরীক্ষা চালায় পাকিস্তান বিমানবাহিনী। আইএসপিআর জানিয়েছিল, ওই উড্ডয়ন পরীক্ষাটি ‘জাতীয় মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতার অগ্রগতিতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক’।
এর আগে গত অক্টোবরে পাকিস্তান দুটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এর মধ্যে ১৩ অক্টোবর দূরপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২’ এবং ৬ অক্টোবর দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’-এর বর্ধিত সংস্করণের পরীক্ষা চালানো হয়েছিল।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
চট্টগ্রাম বন্দরেও শ্রমিক বিক্ষোভ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।