৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর আলাস্কার উৎকিয়াগভিক। সবচেয়ে অন্ধকার সপ্তাহগুলোতেও দুপুরের খাবারের সময়ের দিকে দক্ষিণ আকাশে কিছুটা আলোর আভা দেখা যাবে। তবে সূর্যের দেখা মিলবে আগামী বছরের ২৩ জানুয়ারি দুপুর ১টার কিছুক্ষণ পর, তা-ও মাত্র এক ঘণ্টার জন্য।
উৎকিয়াগভিক শহরটি সুমেরু বৃত্তের প্রায় ৩২০ মাইল উত্তরে, চুকচি ও বিউফোর্ট সাগরের সংযোগস্থলের কাছে অবস্থিত। আলাস্কার মূল ভূখণ্ডের সঙ্গে শহরটির কোনও স্থায়ী সড়ক যোগাযোগ নেই। ভ্রমণকারীরা অ্যাঙ্কোরেজ বা ফেয়ারব্যাঙ্কস থেকে বিমানে করে এখানে আসতে পারেন।
সূর্যহীন উৎকিয়াগভিকের জনজীবন
জানুয়ারি মাসে এখানকার গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রি ফারেনহাইটের প্রায় ৫ ডিগ্রি নিচে। পাঁচ বছর ধরে উৎকিয়াগভিকে বসবাস করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কির্স্টেন আলবার্গ পোলার নাইটের সময় গরম কাপড়ে নিজেকে ভালোভাবে মুড়িয়ে বাইরে বেরোনোর অভ্যাস করেছিলেন। শহরটি ছেড়ে চলে যাওয়ার পর তিনি নর্দার্ন লাইটস এবং শহরের আলোগুলো কীভাবে চারপাশ ঝলমলে করে তুলত, তা খুব মিস করতেন।
২০২৩ সালে অ্যাকুওয়েদারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এটা নিয়ে সবাই রোমাঞ্চিত থাকে। আপনারও মনে হবে, এটি দারুণ এক অভিজ্ঞতা।’
উৎকিয়াগভিকে বেড়ে ওঠা আলোকচিত্রী ইবেন ডব্লিউ হপসন শীতকালের দৈনন্দিন রুটিনের বর্ণনা দিয়ে ২০২৫ সালে ‘ইউনিল্যাড’কে বলেন, ‘আপনি যদি সারা বছর এখানে থাকেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, তবে কাজ, সেলাই, শিকার আর মাছ ধরার মধ্যেই দিন কেটে যায়। আপনি সব সময় ব্যস্তই থাকবেন।’
বাসিন্দা ম্যালকম নোবেল আলাস্কা পাবলিক মিডিয়াকে বলেন, ‘সূর্য ফিরে এলে এখানকার পরিবেশ পুরোপুরি বদলে যায়। মানুষের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। তখন কেবলই বাইরে বেরিয়ে আসতে ইচ্ছে করে।’
আগামী ২৩ জানুয়ারি স্থানীয় সময় দুপুরে উদিত সূর্য। প্রায় এক ঘণ্টা পরই অস্ত যাবে। তবে এর আট দিন পর জানুয়ারির শেষ দিনে দুপুর ১২টার আগেই সূর্য উঠবে এবং প্রায় চার ঘণ্টা দিগন্তের ওপরে অবস্থান করবে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
চট্টগ্রাম বন্দরেও শ্রমিক বিক্ষোভ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।