মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

বিশ্লেষক ও পর্যবেক্ষক মহলের দৃষ্টিতে বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি ও নীতি

জামিল আল মাদানি প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, রাত ১:১৬
বিশ্লেষক ও পর্যবেক্ষক মহলের দৃষ্টিতে বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি ও নীতি
“বর্তমানে বাংলাদেশে লাখ লাখ আনডকুমেন্টেড ভারতীয়রা কাজ করছে, আনঅফিশিয়ালি বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার ভারতে রেমিট্যান্স যায়।”
“অভিজ্ঞমহল মনে করেন, ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের পর আওয়ামী লীগের ভারত নীতিতে অনেক পরিবর্তন দেখা যায়। আওয়ামী লীগ একটা অনুগত নীতি গ্রহণ করে। ভারতের সাথে ভারত-বাংলাদেশ সম্পর্কের চেয়েও ভারত আওয়ামীলীগ সম্পর্ক বেশি জোরালো হয়েছে।”
“উল্লেখ্য যুদ্ধবিহীন দুটি দেশের মাঝে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ভারত-বাংলাদেশ সীমান্তে। যেখানে ৯৮% বাংলাদেশি, হয়তো ২% ভারতীয়। এটা খুব স্পষ্ট ভারতের সাথে রাষ্ট্রের চেয়ে দলের সম্পর্ক হয়েছে বেশি বাংলাদেশের। নিজের নদীতে পানি নাই তার মধ্যে ফেনী নদীর পানি তাকে দিয়ে দিচ্ছে’।
সম্প্রতি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বিজবি সদস্য নিহতের ঘটনায় অভিযোগ করে ব্যাক্তি মহল বিশেষ বলেন, ‘আমাদের সীমান্তে আমাদের বাহিনীকে মেরে ফেলেছে যার ন্যূনতম প্রতিবাদ সরকার করেনি।’ ভারতের পশ্চিম বাংলার বিজেপিবিরোধী প্রবল অবস্থানের সঙ্গে বাংলাদেশের মানুষের মোদিবিরোধী মনোভাবে জোয়ার যুক্ত হলে- বাংলায় মোদির আধিপত্য বিস্তারের অনেকদিনের স্বপ্ন আরও কঠিন হয়ে উঠবে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এর বিরুদ্ধে প্রবল প্রতিবাদ ও ক্ষোভ দেখা গেছে। এই ঘটনা বাংলাদেশের ভারত বিরোধিতার পালে বেশ জোরে একটা হাওয়ার ঝাপটা দিয়ে গেল। বর্তমান সরকারকে সমর্থন দিয়ে চারদিকের ভারত বিরোধিতার জোয়ারকে আরও উস্কে দিয়ে ভারত নিজের স্বার্থ কতোটা হাসিল করতে পারবে, নিরাপত্তা কতোটা সুরক্ষিত থাকবে- এটাই এখন ভাবাচ্ছে নীতি-গবেষকদের। অনেকে মনে করেন- বাংলাদেশ প্রশ্নে ভারত মার্কিন অবস্থানের বিরুদ্ধে না গিয়ে ধীরে ধীরে আমেরিকার অবস্থানের কাছাকাছি আসার পথে হাঁটলে চীনকে ঠেকানোতে যেমন মার্কিন সহযোগিতা বাড়বে, নিজের নিরাপত্তা ঝুঁকিও কমবে।
ভোটের আগে আগে ভারতের প্রভাবশালী পত্রিকা ‘টাইমস অব ইন্ডিয়া’র একটি সম্পাদকীয় মন্তব্য লিখেছিল। বলা হয়েছিল, ভারত ও আওয়ামী লীগের স্বার্থেই শেখ হাসিনাকে থামানো উচিত।
ভারত যেকোনো মূল্যে বর্তমান সরকারকে সমর্থন করার নীতি গ্রহণের কথা সবারই জানা। তার পরেও টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয়টা সামনে চলে আসার পর থেকে একটা প্রশ্ন দেখা দিয়েছে, তা হলো- তবে কি বাংলাদেশ নীতিতে ভারতের থিংকট্যাঙ্কগুলোর মধ্যে মতভিন্নতা তৈরি হতে শুরু করেছে। বিজেপি সরকার আর ভারত রাষ্ট্রের নীতিগত অবস্থানের ভিন্নতা কি দ্বন্দ্বের রূপ নিতে শুরু করেছে?
রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন, বড় দেশ হিসাবে ভারত প্রতিবেশি ছোট দেশগুলোর সমর্থন তাদের পেছনে আছে বলে এরকম ধরেই নিয়েছে। কিন্তু “বাংলাদেশের জনগণ গত কয়েক বছরে ভারতের বিভিন্ন নীতির কারণে অনেক ক্ষুব্ধ হয়েছে।” তারা বলেন তিস্তা চুক্তি, রোহিঙ্গা প্রসঙ্গে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ কাঙ্খিত সমর্থন ভারতের কাছে পায়নি। তারা বলেন তবে তারপরেও প্রতিবেশিদের মধ্যে ভারতের সবচেয়ে ভাল বন্ধু যদি কেউ থাকে সেটা হল বাংলাদেশ এবং বাংলাদেশ কখনই আগ বাড়িয়ে কোন পদক্ষেপ নেবে না যেখানে ভারতের সাথে তাদের সম্পর্ক খারাপ হয়।
রওনক জাহান বলেন, কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশ যদি নিজের স্বার্থে কখনও মনে করে যে চীনের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন করতে হবে, সেটা বাংলাদেশকে করতে হবে।
ভারতের আচরণের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চীন একটা জায়গা করে নিচ্ছে। এই অঞ্চলে নেপাল -শ্রীলংকাও চীনের দিকে ঝুঁকে পড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকগণ বলেছে, প্রতিবেশি দেশগুলোর সাথে সম্পর্কের ঘাটতির বিষয়টা হয়তো ভারত এখন অনুধাবন করছে। সেজন্য ভারত বাংলাদেশের সাথে সম্পর্কের শীতলতা হয়তো কাটানোর চেষ্টা করছে।
কিন্তু ভারত আচরণ পরিবর্তন না করলে শুধু আলোচনা করে বা ভাল ভাল কিছু কথা বলেই সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি দূর করা যাবে না বলে বিশ্লেষকরা মনে করেন।
যখন দুই দেশের সম্পর্ক নিয়ে ভিন্ন এক প্রেক্ষাপট আলোচনায় এসেছে। মহামারি পরিস্থিতি সামাল দেয়া এবং ভ্যাকসিন ইস্যুতে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি অনেক ক্ষেত্রে দৃশ্যমান হয়েছে।
এছাড়া পাকিস্তানের সাথেও বাংলাদেশের সাম্প্রতিক যোগাযোগ ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে যেমন নানা জল্পনা কল্পনা চলছে, একইসাথে সাম্প্রতিক সময়ে ভারতের গণমাধ্যমেও দেশটির রাজনৈতিক মহলের অস্বস্তির বিষয় শিরোনাম হয়েছে।
অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে ভারতীয় পণ্য বর্জনের ডাকে যে ধরনের সাড়া দেখতে পাওয়া যাচ্ছে তা আরও একটি নীরব গণপ্রতিরোধের অবস্থা- ভারতের বাণিজ্যের জন্য তৈরি করলে অবাক হওয়ার কিছু থাকবে না। এ ছাড়া ভারতের পশ্চিম বাংলার বিজেপিবিরোধী প্রবল অবস্থানের সঙ্গে বাংলাদেশের মানুষের মোদিবিরোধী মনোভাবে জোয়ার যুক্ত হলে- বাংলায় মোদির আধিপত্য বিস্তারের অনেকদিনের স্বপ্ন আরও কঠিন হয়ে উঠবে। সমপ্রতি বাবরি মসজিদ প্রাঙ্গণে মন্দির উদ্বোধনে মোদি যে কুৎসিত সম্প্রদায়িকতা দেখিয়েছে তা ভারতের সমপ্রীতিবাদী জনগণ তেমন ভালোভাবে নেয় নাই। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এর বিরুদ্ধে প্রবল প্রতিবাদ ও ক্ষোভ দেখা গেছে। এই ঘটনা বাংলাদেশের ভারত বিরোধিতার পালে বেশ জোরে একটা হাওয়ার ঝাপটা দিয়ে গেল। বাংলাদেশে ভারত বিরোধিতার জোয়ারকে আরও উস্কে দিয়ে ভারত নিজের স্বার্থ কতোটা হাসিল করতে পারবে, নিরাপত্তা কতোটা সুরক্ষিত থাকবে- এটাই এখন ভাবাচ্ছে নীতি-গবেষকদের।
অপর দিকে উল্লেখ্য বাইডেন শুরু থেকেই যেভাবে নিঃশর্তে নেতানিয়ানহুকে সমর্থন করে যাচ্ছিলেন তার রাজনৈতিক পরিণতি তার জন্য ভালো হয়নি। দখলদার সন্ত্রাসী ইসরায়েলের গণহত্যা এবং যুদ্ধাপরাধের প্রতি তার নিঃশর্ত সমর্থন দেশের ভেতরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে মার্কিন জনগণের বৃহৎ একটি অংশ তার বিরুদ্ধে চলে গিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র তার ভাবমূর্তি ও আধিপত্য খুইয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেনের পরাজয় ও ইউরোপের যুগপৎ রাজনৈতিক ও জ্বালানি সংকট। ইউরোপে রাজনৈতিক সংকট আরও বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে প্রক্সি ওয়ার চালাচ্ছে তা এখন মুখ থুবড়ে পড়েছে। জায়নিস্ট দখলদার সন্ত্রাসী ইসরায়েলের নির্লজ্জ তল্পিবাহক হিসেবে হাজির হওয়া স্নায়ুযুদ্ধোত্তর বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য চরম লজ্জার বিষয়। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেই এখন কথা উঠেছে যে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র এক দেশ নয়। তাহলে উভয় দেশের স্বার্থ এক হতে পারে না। ভূ-রাজনৈতিক স্বার্থ নিয়েও তর্ক উঠছে। বহু কিছুই অতএব এখন দ্রুতবেগে ঘটতে থাকবে। প্রশ্ন হচ্ছে, গাজার ঘটনাবলীর চাপের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ কমবে কি? হ্যাঁ। আপাত দৃষ্টিতে কমতে শুরু করেছে। এখন দিল্লির সমর্থনে ক্ষমতাসীন পক্ষে নির্বাচন সহজ হলো।
তবে এখন তারা চাইবে সংঘাত ও সহিংসতার নামে দিল্লি নিরাপত্তার অজুহাত এনে যেন আরও সরাসরি ও প্রত্যক্ষভাবে বাংলাদেশে শাসক শক্তির উদ্ধার কর্তা হিসাবে হাজির হয়। মণিপুর ও মিয়ানমারের বাস্তবতা পরিষ্কার জানান দিচ্ছে যে, পূর্ব ভারত ভূ-রাজনৈতিক দিক থেকে দিল্লির জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, যাকে সামাল দেওয়ার ক্ষমতা দিল্লি নিজেও দ্রুত হারাচ্ছে। ভারতের নীতিনির্ধারকরা বিষয়টি সম্পর্কে অবহিত নন, এমন নয় মোটেও। ২২ নভেম্বর ঞরসবং ড়ভ ওহফরধ-র সম্পাদকীয়কে তাই হালকাভাবে নেবার উপায় নাই ঐধষঃরহম ঐধংরহধ: ওহফরধ ংযড়ঁষফ ড়িৎৎু ধনড়ঁঃ ইধহমষধ চগ'ং ধঁঃযড়ৎরঃধৎরধহ ংঃৎবধশ. ওঃ রিষষ যঁৎঃ যবৎ রহঃবৎবংঃং ধং বিষষ ধং ঘবি উবষযর'ং অর্থাৎ বাংলাদেশ-ভারতের স্বার্থে প্রধান মন্ত্রীকে থামানো উচিত? কেন? যেন রাজনীতির খেলাটা মূলধারার বিরোধী দল অর্থাৎ বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে হয়। টাইমস অব ইন্ডিয়া রীতিমতো সম্পাকীয় ফেঁদে বলছে, বিএনপিকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার অর্থ হবে বাংলাদেশের রাজনীতিতে উগ্রপন্থীদের পথ করে দেওয়া। এটা বিএনপি এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগ উভয়ের জন্যই খারাপ। খেয়াল করুন, এই সম্পাদকীয় বিএনপির ভাবমূর্তির জন্যও ক্ষতিকর বটে। বোঝা যাচ্ছে টাইমস অব ইন্ডিয়া ও দিল্লির নীতিনির্ধারকদের প্রভাবশালী একটি অংশের কাছে বিএনপি দিল্লির স্বার্থের প্রতিকূল নয়, অনুকূল। বিএনপিকে প্রান্তিক করা হলে বাংলাদেশে ‘উগ্রপন্থা’ শক্তিশালী হবে, তাই এই যুক্তি দিতে তারা দ্বিধা করছে না।

-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না।  গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ২৩ ঘণ্টা আগে বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ৬ দিন আগে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৯ নভেম্বর, ২০২৬ বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব) বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা… ৪ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব) সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক… ৩ নভেম্বর, ২০২৬ বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা … ২ নভেম্বর, ২০২৬ মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে… ১ নভেম্বর, ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে- গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা… ৩১ অক্টোবর, ২০২৬ সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা… ২৮ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ… ২৭ অক্টোবর, ২০২৬ কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা। রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে… ২৬ অক্টোবর, ২০২৬