মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
আহকামুত তালাক:

পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২)

জামিল আল মাদানি প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, সকাল ৭:২৬
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২)

বিবাহ করার পূর্বে কি কি গুণ তালাশ করা উচিত:


নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,

عَنْ حضرت أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ: لِمَالِهَا، وَلِحَسَبِهَا، وَلِجَمَالِهَا، وَلِدِينِهَا، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ، تَرِبَتْ يَدَاكَ.

অর্থ : হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার থেকে বর্ণনা করেন। তিনি ইরশাদ মুবারক করেন,“চারটি গুণ দেখে নারীকে বিবাহ করা হয়, মাল-সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য এবং দ্বীনদারী। তবে তোমরা দ্বীনদার নারীকে প্রাধান্য দিবে। অন্যথায় তোমাদের হাত ধূলায় ধূসরিত হবে। অর্থাৎ তোমরা হালাক (ক্ষতিগ্রস্থ) হয়ে যাবে। নাঊযুবিল্লাহ্! (বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ, উমদাতুল কারী, ফাতহুল বারী)

পবিত্র হাদীছ শরীফে আরো বর্ণিত আছে-

عَنْ حضرت أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ، إِلَّا تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ

অর্থ : হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু তিনি বর্ণনা করেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যার দ্বীনদারি ও চরিত্রে তোমরা সন্তুষ্ট, এমন ব্যক্তি বিবাহের প্রস্তাব দিলে তোমরা তার সাথে বিবাহ দিও। যদি তা না করো, তাহলে পৃথিবীতে ফিতনা-ফাসাদ ও ব্যাপক বিপর্যয় দেখা দেবে। (তিরমিযী শরীফ, ইবনে মাযাহ শরীফ)

বিবাহ করার কিংবা বিবাহ দেয়ার পূর্বে ছেলে কিংবা মেয়ের স্বভাব-চরিত্র, আচার-ব্যবহার, কথা-বার্তা, চাল-চলন, বংশ-বুনিয়াদ, ধন-সম্পদ, তাকওয়া-পরহেজগারীর মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভালোভাবে তাহকীক (যাচাই বাচাই) করা উচিত। যাতে বিবাহের পর তালাকের মত অনাকাঙ্খিত ঘটনা না ঘটে। আর আগত সন্তান-সন্ততির উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। অন্যথায় দুঃখ-কষ্টের সীমা পরিসীমা থাকবেনা।

এ প্রসঙ্গে একটি ঘটনা প্রনিধানযোগ্য। তখন ছিল হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার খিলাফতকাল। এক ব্যক্তি উনার কাছে উপস্থিত হলেন। সাথে ছিল একজন যুবক ছেলে। আগন্তক বললেন, ইয়া আমিরাল মুমিনীন! এই যুবক আমার সন্তান। সে আমাদের কথা-বার্তা শুনেনা। আমাদের আদেশ-নিষেধ মানেনা। আমাদের হক্ক আদায় করেনা। সঠিক ফয়সালা মুবারক পাওয়ার প্রত্যাশায় আপনার খিদমত মুবারকে হাযির হয়েছি।

খলীফাতুল মুসলিমীন আমিরুল মুমিনীন, হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি তাকে জিজ্ঞাসা করলেন, যুবক! আপনি আপনার পিতার হক্ক আদায় করেননা কেন?

যুবক বললেন, ইয়া আমিরাল মুমিনীন! বেয়াদরী ক্ষমা চাই। আমি আপনার প্রশ্নের উত্তর দানের পূর্বে আমার একটি আবেদন পেশ করতে চাই। অনুমতি পেয়ে যুবক জানতে চাইলেন, আমিরুল মুমিনীন! সন্তানের কি কোন হক্ক আছে? থাকলে তা কি?

আমিরুল মুমিনীন খলীফাতুল মুসলিমীন হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, সন্তানের হক্ক হচ্ছে-

প্রথমতঃ একজন পিতা তিনি একজন নেককার, পরহেজগার নারী বিবাহ করবেন।

দ্বিতীয়তঃ সন্তান-সন্ততি জন্মগ্রহণ করলে, আরবী ও সুন্দর অর্থবোধক নাম রাখবেন

তৃতীয়তঃ সন্তান-সন্ততিকে দ্বীনি ইলিম শিক্ষা দিবেন। তা’লীম-তরবিয়ত দান করবেন।

একথা শুনে যুবক বললেন, আমিরুল মুমিনীন! আমার পিতা তিনি এই তিনটির একটিও পালন করেননি। আমার মাতা দ্বীনদার-পরহেজগার নন। আমার রাখা হয়েছে “যূল”। যূল অর্থ গোবরের পোকা। আর আমাকে কোন দ্বীনি ইলিম শিক্ষা দেয়া হয়নি। আমি দ্বীন সম্পর্কে অজ্ঞ। পিতা-মাতার কি হক্ব আমার জানা নেই।

যুবকের কথা শুনে আমিরুল মুমিনীন খলীফাতুল মুসলিমীন হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, হে ব্যক্তি! আপনি আপনার সন্তানের হক্ক আদায় করেননি। আপনার সন্তান আপনার হক্ক আদায় করবে কি করে? একথা বলে তিনি মামল খারিজ করে দিলেন।


-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালিম।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৮ মিনিট আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ২ দিন আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ২ দিন আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ৫ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৫ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৬ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৬ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ১০ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ১০ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৯ নভেম্বর, ২০২৬ ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬