সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পাবনায় আমনের বাম্পার ফলন :

ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, রাত ১০:০৬
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
পাবনায় আমনের বাম্পার ফলন

পাবনার মাঠজুড়ে এখন আমন ধান কাটা ও মাড়াইয়ের উৎসবমুখর পরিবেশ। অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যার ফলে চলতি মৌসুমে জেলাজুড়ে আমনের বাম্পার ফলন হয়েছে। তবে আশাতীত ফলন সত্ত্বেও কৃষকের মুখে হাসি নেই। সার, ডিজেল, কীটনাশক ও শ্রমিকের মজুরির মতো কৃষি উপকরণের দাম ব্যাপকভাবে বাড়লেও সেই অনুপাতে বাড়েনি ধানের বাজারমূল্য। উল্টো হাটবাজারে ধান বিক্রি করতে গিয়ে মহাজন ও ফড়িয়াদের সিন্ডিকেটের চাপে প্রতি মণে (৪০ কেজি) দুই থেকে তিন কেজি পর্যন্ত ধান ‘ধলতা’ দিতে হচ্ছে। আগাম দাদনের টাকা পরিশোধ করতে বাধ্য হয়ে কম দামে ফসল বিক্রি করায় প্রান্তিক কৃষকদের মধ্যে হতাশা বাড়ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতেও।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ৮৮ হাজার ৯৪৫ হেক্টর জমিতে বিনা-৭, বিনা-৮, বিনা-৪, বিনা-১০, ব্রি ধান-৩২, ব্রি ধান-৩৩, বিআর-১১, ব্রি ধান-৪৯, লাল আমন, ধানী গোল্ড, স্বর্ণা নেপালী, লেমবু ও বিন্নি জাতের আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৫৫ হাজার ৬১৫ হেক্টরে রোপা আমন এবং ৩৩ হাজার ৩৩০ হেক্টরে বোনা আমন চাষ করা হয়েছে। রোপা আমনে হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ দশমিক ৫০ মেট্রিক টন এবং বোনা আমনে ১ দশমিক ৬৮ মেট্রিক টন।

কৃষকদের হিসাব অনুযায়ী, বর্তমানে প্রতি বিঘা জমিতে রোপা আমন চাষে খরচ হয় প্রায় ১৬ হাজার টাকা। বিঘাপ্রতি গড়ে ১৫ মণ ধান পাওয়া যায়। স্থানীয় হাটবাজারে মোটা আমন ধান প্রতি মণ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা এবং চিকন আমন ধান ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ১৫ মণ ধান বিক্রি করে গড়ে ১৯ হাজার ৫০০ টাকা পাওয়া গেলেও অন্যান্য উৎপাদন খরচ বাদ দিলে কৃষকের হাতে কার্যত কোনো লাভ থাকছে না।

ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামের কৃষক আলিম উদ্দিন বলেন, জমি প্রস্তুতসহ আনুষঙ্গিক খরচ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় ধান চাষের ব্যয় বহুগুণ বেড়েছে। অথচ সেই অনুপাতে ধানের দাম বাড়েনি।

একই এলাকার বর্গাচাষি ওসমান আলী মোল্লা বলেন, উৎপাদন খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় তিনি এবার জমি বর্গা নেওয়া ছেড়ে দিয়েছেন। বেড়া উপজেলার সিঅ্যান্ডবি চতুরহাটের কৃষক মোবারক মিয়া জানান, লিজ নেওয়া জমির মালিককে বছরে ১৫ হাজার টাকা দেওয়ার পর বর্তমান বাজারদরে ধান বিক্রি করে তাঁকে উল্টো বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাবনার অধিকাংশ কৃষক দরিদ্র, প্রান্তিক ও বর্গাচাষি। ঋণ বা দাদন নিয়ে ফসল ফলানোর কারণে ফসল ওঠার সঙ্গে সঙ্গেই কম দামে তা বিক্রি করে দেনা শোধ করতে হয় তাঁদের। এই অসহায়ত্বের সুযোগ নেন ফড়িয়া, চালকলের মালিক ও মজুদদারেরা।

চাটমোহরের কৃষক সিরাজ উদ্দিন ও আব্দুল মজিদ জানান, মৌসুমের শুরুতে কৃষকেরা একসঙ্গে ধান বাজারে আনতে বাধ্য হন। এ সুযোগ কাজে লাগিয়ে বাজার নিয়ন্ত্রণ করা হয়। কৃষকদের কাছ থেকে প্রতি মণে দুই থেকে তিন কেজি পর্যন্ত ধান ‘ধলতা’র নামে কেটে নেওয়া হয়। পরে কৃষকদের গোলা খালি হয়ে গেলে ধানের দাম বাড়লেও সেই বাড়তি মুনাফার সুফল পান শুধু চালকলের মালিক ও মজুদদারেরা।

তবে এই প্রতিকূলতার মধ্যেও আশার কথা শুনিয়েছে কৃষি বিভাগ। পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমনের ফলন বেশ ভালো হয়েছে। স্বল্পমেয়াদি ধানের আবাদ বেশি হওয়ায় ধান কাটার পরপরই একই জমিতে কৃষকেরা সরিষা, রসুন, আলু ও শাকসবজি চাষ করতে পারছেন। এতে তাঁদের বাড়তি আয় এবং কৃষিতে বৈচিত্র্য আনার সুযোগ তৈরি হচ্ছে

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ২ মিনিট আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ২১ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ২১ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২১ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ২১ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ২১ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ২১ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ২১ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ২১ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ২১ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ২১ ঘণ্টা আগে