মন্তব্য কলাম
বিশ্বে তৈরী পোশাক রফতানীতে প্রথম বাংলাদেশ কেনো তুলা আমদানীতেও প্রথম? নামে তুলা উন্নয়ন বোর্ড থাকলেও স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তুলা চাষে কোনো উন্নয়নই নেই অপার সম্ভাবনা থাকলেও দেশে তুলা উৎপাদনে সরকারী কোনো তৎপরতা নেই অথচ ১৬৫০ থেকে ১৭৫০-এই ১০০ বছরে ইউরোপীয় কোম্পানিগুলোই বাংলা থেকেই ৩ লাখ গজ থেকে ৩ কোটি গজ কাপড় রপ্তানি করেছে। এই বিপুল উৎপাদনে এই বাংলাদেশই কীভাবে তুলার যোগান দিল?
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মন্তব্য কলাম
বাংলার ঘরে ঘরে নারী-পুরুষেরা কাপড় তৈরি করতেন যে তুলা থেকে, যে তুলার জোরে বাংলা শিল্পোন্নত দেশ ছিল, বাংলার মাটি যে তুলার উপযোগী, সেই তুলা ফিরিয়ে আনার প্রচেষ্টা কোথায়?
দৈনিক আল ইহসান শরীফের গবেষণায় জানা গেছে- দেশের ৭ লাখ হেক্টর পতিত জমিসহ মোট প্রায় ২০ লাখ হেক্টর জমিতে প্রায় ৮৫/৯০ লাখ বেল তুলা উৎপাদন করা সম্ভব। যার মূল্য ৪০ হাজার কোটি টাকা।
সরকারের উচিত- তুলা খাতকে অগ্রগামী করে আমদানির পরিবর্তে রফতানী নির্ভর করা। (২)
সামাজিক বিভাজন প্রকাশে কাপড় যেমন বড় ভূমিকা পালন করে, তুলার উৎপাদনও আসলে তা-ই। বলা হয়, সারা দুনিয়াকে তুলার নরম কাপড় পরা শিখিয়েছি আমরা। তার আগে পশম ও লিনেনের মোটা কাপড়ে হাঁসফাঁস করেছে তারা। সেই আমরা আজ বিদেশ থেকে তুলা আমদানি করি কোন যুক্তিতে?
অথচ, বাংলাদেশের নিজস্ব সক্ষমতাই রয়েছে তুলা উৎপাদনের। তুলার উপর চলা বিভিন্ন ‘কটন রিসার্চ’ থেকে প্রাপ্ত খবর এবং দৈনিক আল ইহসান শরীফের গবেষণা থেকে সমন্বিত তথ্যে জানা যায়, দেশের ৭ লাখ হেক্টর পতিত জমিসহ মোট প্রায় ২০ লাখ হেক্টর জমিতে প্রায় ৮৫/৯০ লাখ বেল তুলা উৎপাদন করা সম্ভব। যার মূল্য ৪০ হাজার কোটি টাকা।
তাই লাখো কোটি টাকার তৈরী পোশাক খাতের ব্যবসায় আরো সমৃদ্ধির জন্য আমদানি নির্ভরতা কমাতে তুলা উৎপাদনের বিকল্প নেই। আর তুলা উৎপাদন বাড়িয়ে শুধু আমদানি নির্ভরতা কমানো নয়; বরং রফতানীও সম্ভব।
উল্লেখ্য, তুলা উৎপাদনের সম্ভাবনাময় এলাকা হলো একদিকে উত্তরাঞ্চল অপরদিকে পার্বত্যাঞ্চল। বিশেষত, পার্বত্য চট্টগ্রামের দুই জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে উৎপাদিত রঙিন পাহাড়ি তুলা নতুন সম্ভাবনা জাগিয়ে তুলছে।
এছাড়া, যশোর, সিলেট, আমানবাড়িয়া, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ বিভিন্ন অঞ্চলে তুলা চাষের ব্যাপক সম্ভাবনা থাকলেও জনবল সঙ্কটে তা সম্ভব হচ্ছে না। আর গবেষণার অভাবে তুলা উন্নয়ন বোর্ডও ভালো কিছু করতে পারছে না। তুলা উন্নয়ন বোর্ড সূত্র জানায়- আদা, হলুদ, আম, কাঁঠাল, কলা, মরিচ, গম, মেহগনির বাগান, উছতার ক্ষেত ও আউশ ধানের সঙ্গে তুলা চাষ করতে পারে কৃষকরা। এসব ফসলে ক্ষেতের মধ্যে সাথী ফসল হিসেবে তুলা উৎপাদন করা যাবে। মার্চ থেকে এপ্রিল মাসে মরিচের সঙ্গেও তুলা চাষ করা যায়।
পাশাপাশি, সংশ্লিষ্ট সুত্রমতে, তুলা শুধুমাত্র বস্ত্রশিল্পের জন্যই নয়, অন্তত ৪শ’ রকমের পণ্য তৈরি হয়। বাংলাদেশেও তুলার বীচি থেকে সাবান ফ্যাক্টরির ক্রুড অয়েল তৈরি হয়। আবার ক্রুড অয়েল রঞ্জন পদার্থ ‘গোসিপোল’ থাকে যা মানব দেহের জন্য ক্ষতিকর বিধায় রিফাইন করে ভোজ্য তেল তৈরি করা হচ্ছে। তুলা বীচির খৈল ব্যবহৃত হয় চিংড়ি ঘেরেও। তুলার বীচি ভাঙানো ও তেল-খৈল তৈরির জন্য দেশে বেশ কিছু ক্ষুদ্র প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। অর্থাৎ তুলা আবাদ ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেয়া হলে খুলবে বহুমুখী সম্ভাবনার দ্বার ।
জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ ও তদারকির অভাবে রংপুরসহ শুধুমাত্র উত্তরাঞ্চলে প্রতি মৌসুমে দেড় হাজার কোটি টাকারও বেশি তুলা চাষের সম্ভাবনা কাজে লাগছে না। কৃষি বিজ্ঞানীদের মতে, এই অঞ্চলের আবহাওয়া ও মাটি তুলা চাষের জন্য উপযোগী। গবেষণাগারের কার্যক্রম না থাকা, কৃষকপর্যায়ে ধারণা না থাকা ও বাজার ব্যবস্থাপনায় দীর্ঘসূত্রতার কারণে তুলা চাষের সম্ভাবনার মুখ থুবড়ে আছে।
বলাবাহুল্য, বাংলাদেশের প্রায় প্রতিটি খাতই অতিসম্ভাবনাময়। যার দ্বারা বাংলাদেশ সব খাতেই নিজ সক্ষমতা তো অবশ্যই বরং স্বয়ংসম্পূর্ণ হতে পারে। যার উদাহরণ হলো তুলা। বাংলাদেশে তুলা চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা সম্ভব। যার জন্য প্রয়োজন শুধু সরকারের পৃষ্ঠপোষকতা ও বাজেট।
প্রসঙ্গত উল্লেখ্য, দেশীয় সক্ষমতা থাকার পরও সরকার বিদেশ থেকে প্রতিবছর ৩০ হাজার কোটি টাকার তুলা আমদানি করছে। যা দিয়ে দেশের অর্থনীতিতে থেকে একটি বিশাল আর্থিক অংশ দেশের বাইরে চলে যাচ্ছে অন্যদিকে দেশের তুলা খাত পরনির্ভরশীল হয়ে পড়ছে ও হুমকিতে রয়েছে বস্ত্রশিল্প খাত।
সরকারকে অনতিবিলম্বে তুলা খাতের ভারতনির্ভর নীতি থেকে তড়িৎ সরে আসতে হবে। সেইসাথে দেশেই সম্ভাবনাময় এলাকাগুলোতে তুলার চাষ করে নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে হবে। আর পাশাপাশি সাম্প্রতিক সময়ে তুলা খাতের বিশৃঙ্খলা নিরসন করতে উজবেকিস্তান এবং আফ্রিকার তুলা উৎপাদনকারী দেশগুলো থেকে তুলা আমদানি করে সাম্প্রতিক সঙ্কট নিরসন করাই হবে যুগপৎভাবে সাশ্রয়ী ও বুদ্ধিমানের তথা দেশের স্বার্থ সংশ্লিষ্ট কাজ।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে এখন চাপ আর চাপ এসব চাপকে- জনগণের নিজের মনে করতে হবে।
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২০২৬ থেকে ২০৩৯ সাল পর্যন্ত ১৩ বছর মেয়াদে প্রতি বছর ছয়টি করে কার্গো এলএনজি আমদানি কথা চলছে। যা প্রতিযোগিতামূলক মূল্যে বা কম মূল্যে নির্ধারণ হয়নি। এবং এমন শর্ত জুড়ে দেয়া হয়েছে যা দেশের স্বার্থবিরোধী।
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ হাজার একরের বেশি জমি ভারতের দখলে। উদ্ধারে নেই সরকারের সক্রিয়তা।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৯৪৭ সালের বেনিয়া বৃটিশদের দেশবিভক্তির দোহাই দিয়ে এখন পার্বত্য চট্টগ্রামকে ভারতের ভূখন্ড দাবী করছে উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন দূত যে বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করে গেলো, সরকারকে হুমকী-ধামকি দিলো তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ হলো কৈ? সরকারী দল, বিরোধী দল, তথাকথিত সব ইসলামিক দল থেকে সব সুশীল, চিন্তাশীল, বিশ্লেষক তথা সব মহল কেউই কিন্তু প্রতিবাদ করলো না
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক কৌশল বাড়ানো উচিত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপির নেতা কর্মী বর্তমান উপদেষ্টা মন্ত্রীরা-এমপিরাও, সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১২৬ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আম্রিকা, চীন, ভারত, রাশিয়া সবার নজর বাংলাদেশের দিকে।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন নতুন উন্নয়ন প্রকল্পের অজুহাতে চলছে শোষণ প্রকল্প।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












