বাংলাদেশের ৫০ হাজার একরের বেশি জমি ভারতের দখলে। উদ্ধারে নেই সরকারের সক্রিয়তা।
এই বিপুল পরিমাণ ভূমি ভারতের হাতে দখল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর মারাত্মক হুমকি। সরকার সজাগ হবে কবে?
, ২৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মন্তব্য কলাম
সম্প্রতি বিমানবন্দর সম্প্রসারণের জন্য বাংলাদেশের কাছে জমি চেয়েছে ভারত। এ নিয়ে দুই দেশেই আলোচনা চলছে। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতকে তো জমি দেয়াই যাবেনা উল্টো ভারতের কাছে বাংলাদেশের যে বিপুল পরিমাণ জমি দখলে রয়েছে সেগুলো ফেরত আনতে হবে।
ভারতের সঙ্গে বিরোধপূর্ণ পরশুরামের মুহুরীর চরের প্রায় ৬০ একর জমি ফেরত পাবে বাংলাদেশ। সীমানা নির্ধারণ করতে বিজিবি ও বিএসএফ জরিপ পরিচালনা করছে। দীর্ঘ ৬২ বছর ধরে বাংলাদেশ-ভারতের মধ্যে মুহুরীর চর নিয়ে বিরোধ চলে আসছে।
অনুসন্ধানে জানা যায়, ভূ-রাজনৈতিক ও কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূূর্ণ বাংলাদেশের সার্বভৌম অঞ্চল মুহুরীর চরের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ভারত দখলে নিয়েছে। উন্নততর প্রকৌশল প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের পূর্বাঞ্চলের মুহুরী নদীতে স্পার ও গ্রোয়েন নির্মাণের মাধ্যমে নদীর গতিধারাকে ভারত ক্রমান্বয়ে পূর্ব থেকে পশ্চিমে বাংলাদেশের ভূ-অভ্যন্তরে কৌশলে ঠেলে দিচ্ছে।
ভারতের দখলে বাংলাদেশের ৫০ হাজার একরের বেশি জমি রয়েছে বলে বেসরকারি হিসাব মতে জানা যায়। বিভিন্ন সময়ে ভারত বাংলাদেশের জমি দখল করে নিচ্ছে, যা আর উদ্ধার হচ্ছে না বা ভারতীয় কর্তৃপক্ষ দখল ছাড়ছে না। পত্রিকায় প্রকাশিত এক সংবাদে বলা হয়- বাংলাদেশের প্রায় ৪০ হাজার একর জমি ভারতের অবৈধ দখলে।
সর্বশেষ বেসরকারি হিসাবে (বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী) সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গনে জেগে উঠা চরের প্রায় ৩৫০০ বিঘা জমি ভারত দখল করে নেয়। মেহেরপুর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা সীমান্তের ২০০০ বিঘা জমি ভারত দখল করে নেয়। জীবননগর উপজেলার ৬১নং মেইন পিলার থেকে ৯নং সাব পিলার পর্যন্ত ৯৫ বিঘা, দামুড়হুদা বাড়াদী সীমান্তের ৮০নং মেইন পিলার থেকে ৮২নং পিলার পর্যন্ত ২৭৫ বিঘা, ঠাকুরগাঁও সীমান্তের ৮৯নং মেইন পিলার থেকে ৯১ নং পিলার পর্যন্ত ৩০ বিঘা, মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তের ১২১ থেকে ১২২নং পিলার পর্যন্ত ৮২ বিঘা, ষোলমারী ও রুদ্রপুর সীমান্তের ১২৫ থেকে ১২৯ নং পিলার পর্যন্ত ৪০ বিঘা, গাংনী উপজেলার তেঁতুলিয়া, কাজীপুর, বিলধলা সীমান্তের ১৩৩ থেকে ১৪৬নং পিলার পর্যন্ত ৩০০ বিঘা, কুষ্টিয়ার পাকুরিয়া সীমান্তের ১৫৩ থেকে ১৫৪নং পিলার পর্যন্ত ৩৫০ বিঘা এবং ১৪২ থেকে ১৫১নং পিলার পর্যন্ত ৬২৫ বিঘা জমি ভারতের দখলে। চুনারুঘাটের বাল্লা সীমান্তের ১৪০০ বিঘা জমি ২৩ বছর ধরে ভারতের দখলে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারত বাংলাদেশের এবং ভারতের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত ৪১৫৬ (সমুদ্র সীমা বাদে) কিলোমিটার। নদী সীমান্ত ৯৭৬ কিলোমিটার। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে ২১১২, আসামের সাথে ২৩১, মেঘালয়ের সাথে ৪৩৬, ত্রিপুরার সাথে ৮৭৪ ও মিজোরামের সাথে ৩২০ কিলোমিটার সীমান্ত। দক্ষিণ তালপট্টিও দখলে নিয়েছে ভারত। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সর্ববৃহৎ জনপদটির নাম তালপট্টি; যার দক্ষিণে জেগে উঠা দ্বীপটির নাম দক্ষিণ তালপট্টি। ১৯৭১ সাল থেকে ভারত সেটির দাবি করে আসছে।
অপরদিকে বঙ্গোপসাগরের ২৯ হাজার বর্গ নটিক্যাল মাইলকে বাংলাদেশ নিজের সামুদ্রিক সীমা মনে করে। বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যে নিজের অংশ দাবি করে ভারত। ভারত বাংলাদেশের সীমায় প্রবেশ করে তেল-গ্যাস অনুসন্ধান থেকে শুরু করে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে।
ভারত বাংলাদেশের জায়গাজমি দখল করে কাঁটাতার দিয়ে নিজেদের অবস্থান দৃঢ় করছে আর বাংলাদেশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। পর্যবেক্ষকমহল মনে করেন, এখন সময় এসেছে বাংলাদেশের দৃঢ় অবস্থান নেয়ার এবং ন্যায্য অধিকার আদায়ের। কারণ এটি বাংলাদেশের সার্বভৌমত্ত্বের প্রতি আঘাত।
-মুহম্মদ তা’রীফুর রহমান, ঢাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং পতিত আওয়ামীলীগ চাচ্ছে বাংলাদেশে তথাকথিত জঙ্গী তৎপরতা প্রমাণ করতে।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারের ঋণের পরিমাণ প্রায় ২০ লাখ কোটি টাকা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












