বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে উদ্যোক্তার মাথায় হাত
, ২৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১০ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
যশোর সংবাদদাতা:
বিদ্যুৎ না থাকায় অসহনীয় গরমে যশোরের অভয়নগরে একটি পোলট্রি খামারের চার শতাধিক মুরগি মারা গেছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকরা গ্রামে এই ঘটনা ঘটে। এতে হতাশায় ভেঙে পড়েছেন খামারের দুই তরুণ উদ্যোক্তা হাসান ও হোসেন। তারা সম্পর্কে যমজ ভাই। সবমিলিয়ে ৩ লক্ষাধিক টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
২০২৩ সালে এনজিও থেকে নেওয়া ১ লাখ ৮০ হাজার টাকা ঋণে পোলট্রি খামার শুরু করেন তারা। বার্ষিক ৫০ হাজার টাকা ভাড়ায় ২৫ শতাংশ জমিতে খামারটি গড়ে তোলেন। এতে সংসারে সচ্ছলতা ফিরেছে। পরিবারের সবাই এই খামারে শ্রম দেন।
খামারটিতে গত জুমুয়াবার পর্যন্ত নানা বয়সী আড়াই হাজার মুরগি ছিল। এর মধ্যে প্রায় ৫০০ মুরগি কিছুদিনের মধ্যেই বিক্রির উপযোগী হতো। রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টা পুরো এলাকায় বিদ্যুৎ ছিল না। এই সময়ের মধ্যে বিক্রির উপযোগী চার শতাধিক মুরগি মারা যায় বলে জানান হাসান।
হাসান বলেন, ‘আমার সব শেষ হয়ে গেলো। আমরা ধারদেনা করে দুই ভাই খামারটি করেছি। বাবা-মাকে নিয়ে সারাদিন দেখাশোনা করি। এবার মুরগি বিক্রির সময় হয়ে গেছে। ভেবেছিলাম বিক্রি করে সব দেনা পরিশোধ করব। কিন্তু বিদ্যুতের কারণে সব শেষ হয়ে গেল।’
তার ভাষ্য, মুরগির খাবার ও ওষুধের দোকানে বাকিসহ সব মিলিয়ে সোয়া লাখ টাকার মতো ঋণ আছে। এখন কীভাবে ঋণ শোধ করবেন, ভেবে পাচ্ছেন না। সব মিলিয়ে তিন লক্ষাধিক টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)