শিং চাষ বাড়ছে, ৫০ শতাংশ পুকুরে বছরে আয় ১০ থেকে ১২ লাখ টাকা
, ২৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১০ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
শিং মাছ চাষের অন্যতম বড় সুবিধা হলো এটি স্বল্প জায়গায় এবং অধিক ঘনত্বে চাষ করা যায়। ফলে বাণিজ্যিকভাবে লাভজনক এ মাছ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের।
চাষিদের সঙ্গে আলাপ করে জানা যায়, ৫০ শতাংশ আয়তনের একটি পুকুরে বাণিজ্যিকভাবে দেশি শিং মাছ চাষ করে বছরে ১০ থেকে ১২ লাখ টাকা আয় করা সম্ভব। আর মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত মৎস্য চাষিরা আধা নিবিড় চাষ পদ্ধতিতে শিং মাছ চাষ করে, সেক্ষেত্রে তারা তুলনামূলকভাবে বেশি মুনাফা পেয়ে থাকেন।
দেশে শিং মাছের পোনার সবচেয়ে বড় ক্ষেত্র হচ্ছে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা এলাকা। সেখান থেকে মাছের পোনা ক্রয় করে নির্ধারিত পুকুরে চাষ করছেন চাষিরা। এছাড়া কুমিল্লা, যশোর, নরসিংদী, নোয়াখালী ও সিলেট অঞ্চলে বর্তমানে শিং মাছ চাষ হচ্ছে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা গ্রামের মাছ চাষিরা দেশি শিং মাছ চাষ করে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করেছেন। এক শতাংশের ছোট একটি পুকুরে শিং মাছ চাষ করে প্রতি ৬ মাস অন্তর ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করার দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।
মাছ চাষকে কেন্দ্র করে ধলায় গড়ে উঠেছে ৩৫টি মৎস্য হ্যাচারি। অন্তত ৫০০ পরিবার মাছ চাষের সঙ্গে সরাসরি জড়িত রয়েছে। কর্মসংস্থান হয়েছে প্রায় ১০ হাজার লোকের। এছাড়া মাছ চাষ করে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন ৬ জন মৎস্য চাষি।
আজিম উদ্দিন ধলা গ্রামের একজন মাছ চাষি। তিনি মাছ চাষ করে পরিবারে ফিরিয়ে এনেছেন সচ্ছলতা, পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার। তার সঙ্গে আলাপ করে জানা যায়, এখন তার ৩০টি পুকুরে মাছ চাষ হয়।
তিনি জানান, এক শতক জায়গায় কার্প জাতীয় মাছ ৫০ থেকে ৬০টি চাষ করা যায়। অথচ অল্প জায়গায় শিং মাছ চাষ করে অনেক বেশি লাভবান হওয়া যায়।
কই, শিং, এবং ঢেলাসহ দেশীয় ও হারিয়ে যাওয়া বিভিন্ন ছোট মাছের কৃত্রিম প্রজনন ও চাষাবাদ পদ্ধতি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর সাবেক পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এইচ এম কোহিনুর।
তিনি বলেন, জিয়ল মাছের চাহিদা অন্য সব মাছের চেয়ে অপেক্ষাকৃত বেশি। সাধারণত মৎস্য চাষিরা আধা নিবিড় চাষ পদ্ধতিতে শিং মাছ চাষ করে থাকেন। এ পদ্ধতিতে শিং মাছ চাষে বেশি লাভ হয়। ময়মনসিংহ অঞ্চলের অনেক চাষি বিএফআরআই’র কারিগরি সহযোগিতায় শিং মাছের নিবিড় চাষ করে অধিক লাভবান হয়েছেন।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক বলেন, সাধারণত পোনা মজুদের সাত মাস পর মাছ আহরণের ব্যবস্থা নিতে হবে। এ সময়ে মাছের গড় ওজন ৫৫ থেকে ৬৫ গ্রাম ওজনের হয়ে থাকে। এ পদ্ধতি অনুসরণে ৫০ শতাংশ পুকুর থেকে ৭ মাসে ১০ থেকে ১২ হাজার কেজি শিং উৎপাদন করা যায়। এ পদ্ধতিতে ৭ থেকে ৮ মাসে শিং মাছের নিবিড় চাষে ৫০ শতাংশ পুকুরে চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকা ব্যয় করে এক ফসলে ১০ থেকে ১২ লাখ টাকা মুনাফা অর্জন করা সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসার মানচিত্রে অন্ধকারে উপজেলা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খননের মাটি যাবে ইটভাটায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ মিনিটের পথ যেতে দেড়-দুই ঘণ্টা, ধুলায় ভোগান্তি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষির বি-স্ট্রং প্রকল্পে পদে পদে অনিয়ম-দুর্নীতি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না -বিমানমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তসহ এনসিপির তিন দাবি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদন্ড আমাদের জন্য বড় শিক্ষা -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দলের রাজপথে নতুন নাটক -রিজভী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় -রুমিন ফারহানা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চা বাগানের অনাবাদি জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












