সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ইয়েমেনের হামলা
, ২৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১০ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
সৌদি আরবের জাজান প্রদেশে আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি স্বাধীনতাকামীরা। ইরান যুদ্ধ নিয়ে অস্থিতিশীলতা থেকে তুরস্ক ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি সইয়ের দুইদিন পর সৌদি আরবে এই হামলা হলো।
ইরান এবং যুক্তরাষ্ট্র এখনও শান্তির শর্ত নিয়ে তর্ক-বিতর্ক করতে থাকায়, গত মাসে হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে।
এর কারণ হিসেবে তারা তাদের বিরুদ্ধে সৌদি আরবের তৈরি একটি অবরোধের কথা উল্লেখ করেছে। তবে সৌদি আরব এই অভিযোগ অস্বীকার করেছে।
সৌদি জ্বালানিমন্ত্রী বলেছেন, তেল শোধনাগারে আগুন লেগে গিয়েছিলো। তবে পরে সেটি নেভানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে। তবে এর কোনও কারণ জানায়নি।
হুথিরা শোধনাগারে হামলায় ড্রোন ব্যবহার করেছিলো বলে এক্সে জানিয়েছেন তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাজানে এর আগেও তারা হামলা চালিয়েছিলো। হুথিরা লোহিত সাগরের ইয়ানবুতেও হামলা চালিয়েছিলো।
তারা ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী ঐতিহাসিক বন্দর নগরী মোখাতেও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে বলে আলাদা এক বিবৃতিতে জানিয়েছেন সারি। এই নগরীটি এডেন-ভিত্তিক সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি আরব সমর্থিত।
ইয়েমেনের তিন সরকারি সূত্র রয়টার্সকে বলেছেন, হুথি স্বাধীনতাকামীরা বন্দরের বাণিজ্যিক ঘাট এবং মাল রাখার গুদামের দিকে ড্রোন ছুঁড়েছিলো।
আর সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী সেই ড্রোনগুলোকে মাঝপথে প্রতিহত করার জন্য কাজ করছিলো। সারি বলেন, হুথিদের হামলায় ওই এলাকার সৌদি সেনা এবং অস্ত্রের গুদামকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা : ডব্লিউএইচও
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে ইরান
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্রান্সে ঋণের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাঁদে যাচ্ছে পাকিস্তানের জিন্নাহ-১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)