সম্পাদকীয়-২
বিদেশী বিনিয়োগে অন্তর্বর্তী সরকারের এত আগ্রহের ফলাফলটা ভয়াবহ হতে পারে। বিদেশী বিনিয়োগকারী বর্তমান দেশী পোশাক শিল্পের বাজার দখল করতে পারে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর মত বিদেশী বিনিয়োগকারীদের জামাই আদরে এ দেশে এনে সার্বভৌমত্ব সম্পদ তাদের হাতে তুলে দেয়া যাবে না
, ৩০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশ ১০ বছরে সিঙ্গাপুর হতে পারে, এমন প্রচারণা চালিয়েছে বিডার চেয়ারম্যান। কিন্তু অর্থনৈতিক বাস্তবতা কি সেটা বলছে?
কারণ, সিঙ্গাপুরের বিনিয়োগ পরিবেশ যেমন আছে, আমাদের তা নেই। উপরন্ত আমাদের সিঙ্গাপুর হতে চাওয়াটা ঠিক কি না, সেটাও একটা প্রশ্ন। কারণ, সিঙ্গাপুর একটা বিশেষ ধরনের দেশ। সেটা একটা সিটি স্টেট। আয়তনে ঢাকা শহরের দ্বিগুণ। একটা স্বাভাবিক দেশে যেমন অনেক ধরনের গ্রামাঞ্চল ও শহর থাকে, সিঙ্গাপুর এমন দেশ নয়। ফলে একটা সিঙ্গাপুরের মতো দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা চলে না।
এখানে উল্লেখ্য, প্রবৃদ্ধির বিপরীতে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি হচ্ছে না। সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের বেকারত্ব, বিশেষ করে শিক্ষিত তরুণদের বেকারত্ব আশঙ্কাজনকভাবে বেড়েছে। উন্নয়নের গল্পের বিপরীতে দেশী বিনিয়োগের চিত্রটা সবসময়ই মøান?
দেশীয় উদ্যোক্তা যারা বিনিয়োগ করতে চান, তারা মূলত দুটি সমস্যার মুখে পড়েন। একটা প্রণোদনার বিষয়, আরেকটি অনিশ্চয়তার বিষয়। প্রণোদনার ক্ষেত্রে উল্লেখ করতে হয়। আমরা প্রায়ই বলি, আমাদের রপ্তানি বাড়ানো উচিত এবং রপ্তানিতে আরও বহুমুখী করা উচিত। পোশাকশিল্পের ওপর একক নির্ভরতা কাটানো উচিত। কিন্তু সেটা কেন হচ্ছে না? আমাদের দেশে দেশীয় বাজারকে সেবা করার জন্য দেশীয় বিনিয়োগটা অনেক বেশি আকর্ষণীয়। কারণ হচ্ছে, আমাদের এখানে যে শুল্কনীতি আছে, সেখানে বিদেশ থেকে কোনো পণ্য এলে অনেক উচ্চ হারে শুল্ক বসানো হয়। এ কারণে এসব পণ্যের দাম অনেক বেড়ে যায়। আমাদের ব্যবসায়ীরা দক্ষ না হলেও দেশীয় বাজারে একটা সংরক্ষিত পরিবেশে ব্যবসা করে প্রচুর মুনাফা করার সুযোগ পান। এ কারণে আমাদের দেশী বিনিয়োগকারীরা রপ্তানিমূলক শিল্পে বিনিয়োগ করতে উৎসাহী হন না।
আবার বিনিয়োগকারীরা যদি রপ্তানিমূলক কাজে বিনিয়োগ করতে চান, তাহলে তারা তৈরি পোশাক খাতেই সেটা করেন। কারণ, এ খাতে নীতিগত পক্ষপাতিত্ব আছে। এখানে বিনিয়োগ করলে কিছু নীতিগত সুবিধা পাওয়া যায়, যেটা অন্যান্য রপ্তানির বেলায় পাওয়া যায় না। আবার রেগুলেটরি (বিধিবিধানসংক্রান্ত) অনিশ্চয়তা ও নীতিগত অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা বিনিয়োগে নিরুৎসাহিত হন।
এক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আমরা কেন চাই-প্রশ্নটির উত্তর খুব দূরদর্শীতার সাথে উপলব্ধি করা চাই। যেকোনো বিদেশি বিনিয়োগকারী এলেই কি আমরা তাকে জামাই আদর করে নিয়ে আসব? আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, বিদেশি বিনিয়োগকারীরা কিছু আনতে পারে। কিন্তু আমাদের দেশীয় বিনিয়োগকারীরা তো সব কিছু করতে পারে। বিদেশীদের আমাদের জমি দিতে হচ্ছে, আমাদের ইউটিলিটি সেবা দিতে হবে, আমাদের মানবসম্পদের জোগান দিতে হবে। এসব সম্পদ তো আমাদের সীমিত। এইগুলো অসীম নয়। আমরা যখন আমাদের সীমিত সম্পদ বিদেশি বিনিয়োগকারীদের দিচ্ছি, তার বিনিময়ে আমরা কী পাচ্ছি, সেটা খুব ভালোভাবে চিন্তা করতে হবে। আমাদের দেশীয় বিনিয়োগকারীরা খুব ভালোভাবে পোশাক পণ্য তৈরি করছেন, সেই একই পণ্য যদি বিদেশি বিনিয়োগকারীরা করেন, কত আত্মঘাতী এবং ইষ্ট ইন্ডিয়ার মতই ক্ষতিকর- সে দূরদৃষ্টি আমাদের থাকতে হবে। ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! ও সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শাহাদাতী শান মুবারক তথা পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! এবং মুজাদ্দিদে যামান সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যর্থ ও.আই.সির বিপরীতে মুসলিম দেশগুলো নিয়ে সামরিক জোট গঠনের জন্য ইরানের আহবানকে গুরুত্বের সাথে সাড়া দিতে হবে।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মসজিদুল আকসাকে পুরো মুসলমান শূন্য করতে চাচ্ছে ইহুদী-খ্রীষ্টানরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নীরব এই মহামারী নিরসনে সরকারের নিস্ক্রিয় ভূমিকা বরদাশতযোগ্য নয়।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ পবিত্র ২২ শে মুহররমুল হারাম শরীফ! এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












