সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ
যারা উলিল আমর রয়েছেন তাঁদের মধ্যে যদি ইখতিলাফ হয়-
فَرُدُّوهُ إِلَى اللهِ وَالرَّسُولِ
আল্লাহ পাক স্পষ্ট বলেন, তোমাদের মধ্যে যাঁরা উলিল আমর রয়েছেন যদি তাদের মধ্যে কোন বিষয় ইখতিলাফ হয়, মতবিরোধ হয় তাহলে মহান আল্লাহ পাক উনার দিকে এবং মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে প্রত্যাবর্তন করো।” অর্থাৎ কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াসের যে বিষয় বা যাঁর দলীল আদিল্লাহ বেশি রয়েছে সে বিষয়ের বা উনার দিকে তোমরা প্রত্যাবর্তন করো। অর্থাৎ মহান আল্লাহ পাক উনার দিকে এবং মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে তোমরা প্রত্যাবর্তন করো। তাহলে দেখা যাচ্ছে, ইখতিলাফ থাকতে পারে, এটা স্বাভাবিক।
এবং হাদীছ শরীফ-এ রয়েছে-
اِخْتِلَافُ الْعُلَمَاءِ رَحْمَةٌ
আলিম যাঁরা রয়েছেন হক্কানী-রব্বানী উনাদের ইখতিলাফ হচ্ছে রহমতের কারণ।
কিন্তু ইখতিলাফ হওয়ার পর কুরআন শরীফ, হাদীছ শরীফ অনুযায়ী যা সাব্যস্ত হবে, যে বিষয় বা সম্পর্কে দলীল আদিল্লাহ বেশি পাওয়া যাবে সেদিকেই রুজু হতে হবে। সেটাই মহান আল্লাহ পাক বলেন-
فَرُدُّوهُ إِلَى اللهِ وَالرَّسُولِ
তোমরা ফিরে যাও মহান আল্লাহ পাক উনার দিকে এবং মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে। মহান আল্লাহ পাক এবং মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দলীল-আদিল্লাহ যেদিকে বেশি পাওয়া যাবে সেদিকেই প্রত্যাবর্তন করতে হবে। উলিল আমরের মধ্যে ইখতিলাফ থাকতে পারে সেটা মহান আল্লাহ পাক নিজেই বলেন। যারা কাফির মুশরিক রয়েছে তারা তো মহান আল্লাহ পাক উনাকে নিয়েই ইখতিলাফ করে সেটাও মহান আল্লাহ পাক কুরআন শরীফ-এ বলেছেন। সেজন্য কি মহান আল্লাহ পাক উনার ব্যাপারে সন্দেহ করতে হবে? যদি কোন ব্যক্তি সন্দেহ করে তাহলে সে তো কাট্টা কাফির হয়ে যাবে।
আল্লাহ পাক নিজেই ইরশাদ মুবারক করেছেন, অনেক আয়াত শরীফ -এ।
এক আয়াত শরীফ-এ মহান আল্লাহ পাক তিনি বলেন-
أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَّأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ
তোমরা কি ধারণা করেছ যে, মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন। মহান আল্লাহ পাক উনার দিকে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে না, তোমরা কি সেটা ধারণা করো?
আল্লাহ পাক নিজেই বলেন, তোমরা কি ধারণা করো যে তোমরা মহান আল্লাহ পাক উনার কাছে প্রত্যাবর্তন করবে না, অনর্থক সৃষ্টি করা হয়েছে।
فَتَعَالَى اللهُ الْمَلِكُ الْحَقُّ
সেই মহান আল্লাহ পাক তো মর্যাদাবান। তিনি মালিক, তিনি সত্য, তিনিই হক্ব।
لَا إِلٰهَ إِلَّا هُوَ
আল্লাহ পাক ব্যতীত কোন রব নেই, ইলাহ নেই।
رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
সম্মানিত আরশের তিনি অধিপতি।
وَمَنْ يَّدْعُ مَعَ اللهِ إِلٰهًا اٰخَرَ لَا بُرْهَانَ لَهٗ بِهٖ
আল্লাহ পাক নিজেই বলেন যে দেখ, যারা মহান আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে রব হিসেবে, তাদের প্রতিপালক হিসেবে, ইলাহ হিসেবে ডেকে থাকে, প্রকৃতপক্ষে এদের কোন দলীল-আদিল্লাহ নেই। তারা মনগড়া বানিয়ে সেটা বলে থাকে এবং লিখে থাকে।
কাজেই, যে বিষয় দলীল-আদিল্লাহ নেই সে বিষয়টা গ্রহণযোগ্য হবে না। আর যদি কেউ দলীল পেশ করেও থাকে তাহলে যে বিষয় দলীল অধিক রয়েছে যারা উলামায়ে হক্কানী-রব্বানী উনাদের ইখতিলাফ হলে, যে বিষয় দলীল-আদিল্লাহ বেশি রয়েছে সেটাই অনুসরণ করতে হবে সেটাই মহান আল্লাহ পাক বলে দিয়েছেন।
আরও পড়ুন
সব ›
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।