রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারের (১৭ নভেম্বর) এ দুর্ঘটনায় বিমানে থাকা ১৭ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ গণমাধ্যমগুলো।
একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, এটি একটি ‘এএন-১২’ সামরিক বিমান ছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনার বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, বিধ্বস্তের পর বিমানটিতে আগুন ধরে যায়। এরপর সেটি দ্রুত নিচে নেমে আসে এবং মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়।
কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিয়ুক টেলিগ্রামে জানিয়েছেন, ওই অঞ্চলের ইয়াগুনোভো এলাকায় একটি ‘বিমান দুর্ঘটনা’ ঘটেছে। তিনি আরও জানান, তিনি নিজে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন এবং সেখানে জরুরি সেবাকর্মীরা ইতিমধ্যে কাজ করছেন।
তিনি আরও বলেন, আঞ্চলিক কর্তৃপক্ষ সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। পরবর্তীতে এক ভিডিও বার্তায় বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয় বলে জানান তিনি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন
সব ›
৮৬ শতাংশ কৃষক কীটনাশকের নিরাপদ ব্যবহার জানেন না
পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ
পুলিশ জানায়, কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো ধরনের ক…
ভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা, গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গ…
সৌদি জোটের ৬০ ব্রিগেড ধ্বংস করে বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর
ইয়েমেনের তাইজ ও লাহিজ প্রদেশের ১০টি জেলার ৭ হাজার ১০০ বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে …
হরমুজে একের পর এক ট্যাংকারে বিস্ফোরণ-আগুন
হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে যাওয়ার সময় চতুর্থ একটি ট্যাংকার সমুদ্র মাইনে আঘাত ল…
মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের হাতে প্রাণ গেল শ্বশুরের
যশোরের চৌগাছায় মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের হামলায় মোতালেব হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভে…
রাজধানীতে চার বছরের শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বনশ্রীর বি ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুল…
তিতুমীর কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বনানী থ…
গোলাবর্ষণ-মিসাইল ছাড়া সেকেন্ডেই ধ্বংস পঞ্চাশের বেশি আকাশযান
গোলাবর্ষণ কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছাড়াই একসঙ্গে ৫১টি ড্রোন অকার্যকর করার দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা প্র…
সীমান্তে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে হস্তান্তর
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ের…
ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৯ প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার (১৭ নভেম্বর) অধিদপ্তরের ৫০টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এ অভিযান পরি…
৬০ জন শিয়া নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যোগসাজশ করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বাহরাইনে ৬৪ জন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।