মন্তব্য কলাম
বিগত রাজনৈতিক সরকারগুলোর চেয়ে অনেক বেশী বাগড়ম্বর করছে অন্তর্বর্তী সরকার সার সংকটকে তারা জাদুঘরে পাঠাবে বললেও দেশের সর্বত্র সার সংকট প্রকট।
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মন্তব্য কলাম
সরকারের ঘাপটি মেরে থাকা ভারত-মার্কিনী এজেন্ট তৎপরতায়
শুধু গার্মেন্টস ব্যবসায়ী আর বড় ব্যবসায়ীরাই নয়
দেশের প্রান্তিক কৃষকেরও এখন ত্রাহি ত্রাহি অবস্থা
কৃষি মন্ত্রণালয়ের অনিয়ম, অব্যবস্থাপনায় তথা মূর্খতায় এবং অদূরদর্শীতায়
ডিলার-কৃষকদের মধ্যে চলছে মারামারি-কাটাকাটি
এরই মধ্যে বাড়ানো হচ্ছে বিদ্যুৎ খরচ।
সারের দাম হচ্ছে আরো বেশী।
সব মিলিয়ে বাড়ছে উৎপাদন ব্যয় কৃষকের কঠিন দুরাবস্থায়
আরো বাড়বে মূল্যস্ফীতি
জন দুর্ভোগ থেকে এখন দুর্ভিক্ষের দিকে যাচ্ছে দেশ
দেশবাসীকেই দেশ রক্ষার্থে সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
কৃষি মন্ত্রণালয়ের সচিব ইতিপূর্বে কিছুদিন আগে বলেছে, দেশ থেকে সার সংকট জাদুঘরে পাঠানো হবে। সচিব আরো বলেছে, সার নিয়ে সমস্যা ছিল। দেশে সারের সংকট রাখব না।
পাশাপাশি দেশে সারের কোনো সংকট নেই বিভ্রান্তিকরভাবে কিছু গোষ্ঠী মিথ্যা প্রচার চালাচ্ছে বলে গত ১৫ই অক্টোবর মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই)।
অথচ আমনের ভরা মৌসুমে দেশের বিভিন্ন স্থানে সার সংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছে কৃষকেরা। তাদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছে তারা।
এদিকে সার ডিলারদের দাবি, তারা চাহিদার তুলনায় সার কম বরাদ্দ পাচ্ছে। গুদাম থেকে সার উত্তোলন করে দোকানে আনার এক সপ্তাহের মধ্যেই সব বিক্রি হয়ে যাচ্ছে। কৃষক সার কিনতে এসে না পেয়ে হতাশ হচ্ছে। এমনকি অনেক কৃষকের সঙ্গে বাগ্বিত-াও হচ্ছে।
রবিশস্য চাষের ভরা মৌসুমে সারের জন্য দেশজুড়ে চলছে হাহাকার। সরকার নির্ধারিত মূল্যে মিলছে না কোথাও। তবে বাড়তি দামে কোনো কোনো স্থানে পাওয়া গেলেও বেশিরভাগ এলাকায় পাওয়া যাচ্ছে না। এতে শস্য চাষে চরমভাবে বিঘœ ঘটছে বলে জানিয়েছে কৃষক। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে সারের পর্যাপ্ত মজুত আছে; সংকট ও দাম বাড়ার কোনো কারণ নেই। কিন্তু বাস্তব চিত্র উল্টো। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে পকেট কাটছে দরিদ্র কৃষকদের।
অন্যান্য সার কিছু পরিমাণে মিললেও পটাশ একেবারেই মিলছে না। এতে সরিষা ও আলুসহ রবিশস্য চাষ নিয়ে বিপাকে পড়েছে চাষিরা। সার না পাওয়ায় আলুবীজ বপনে বিলম্ব হওয়ায় ফলন কম হওয়াসহ দাম না পাওয়ার আশঙ্কা চাষিদের। তবে পটাশসহ কোনো সারের সংকট নেই বলে দাবি করেছেন জেলা কৃষি কর্মকর্তারা।
লালমনিরহাটের আদিতমারী উত্তরপাড়ার কৃষক বলেন, এ বছর রবি মৌসুমে সার নিয়ে সমস্যায় পড়েছেন তিনি। খুচরা দোকানে গিয়ে সার কিনতে পারেননি। দোকানিরা সার ডিলারের কাছে যেতে বলেন। ডিলারের কাছে গেলে তাকে কৃষি অফিসের স্লিপ নিয়ে আসতে বলে। কষ্ট করে স্লিপ সংগ্রহ করে ডিলারের কাছে গেলেও ন্যায্য দামে কিনতে পারেননি। বাধ্য হয়ে বেশি দাম দিয়েই সার কিনতে হচ্ছে। সারের কৃত্রিম সংকটের কারণে চাষাবাদ নিয়ে চরম হতাশা ব্যক্ত করেন তিনি।
একই এলাকার কৃষক আশরাফুল ইসলাম বলেন, টাকা দিয়ে সার কিনব, কিন্তু পাওয়া যাচ্ছে না। দামের কারণে এখনো জমিতে সার দিতে পারিনি।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সূত্রে জানা যায়, সরকার ডিলারদের কাছে প্রতি কেজি টিএসপি ২৫, ডিএপি ১৯ ও এমওপি ১৮ টাকা দরে বিক্রি করছে। ডিলাররা প্রতি কেজিতে দুই টাকা লাভে কৃষকের কাছে বিক্রি করার কথা। আর এতে সরকার প্রতি কেজি সারে ৫৫ থেকে ৮০ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। কিন্তু ডিলারদের কাছে সার না পেয়ে কেজিপ্রতি আট থেকে ১০ টাকা বেশি দামে খুচরা বিক্রেতাদের কাছ থেকে সার কিনছে বলে অভিযোগ করেছে কৃষকরা।
সরকার ৫০ কেজি টিএসপি সারের দাম নির্ধারণ করেছে এক হাজার ৩৫০ টাকা। কিন্তু বিক্রি করা হচ্ছে দুই হাজার ১০০ টাকায়। একই অবস্থা অন্য সারের ক্ষেত্রেও। এক হাজার ৫০ টাকার ডিএপি এক হাজার ৪০০ টাকায়, এক হাজার ৩৫০ টাকার ইউরিয়া এক হাজার ৪০০ টাকা থেকে এক হাজার ৪২০ টাকায়, এক হাজার টাকার এমওপি বিক্রি হচ্ছে এক হাজার ১০০ টাকায়। বাধ্য হয়ে অতিরিক্ত দাম দিয়েই কৃষককে সার কিনতে হচ্ছে।
ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি করছে। ফলে আসন্ন শীত মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় সারের চরম সংকট দেখা দিয়েছে। কৃষকের সরকারি ভর্তুকির সার নিয়ে তৈরি হয়েছে সিন্ডিকেট। বেশি দামে বিক্রি করতে জেলার বাইরে সার পাচার করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযোগ উঠেছে, সরাসরি কৃষকের কাছে সার বিক্রি করার নিয়ম থাকলেও অসৎ ডিলাররা সার উত্তোলনের পরপরই তা অতিরিক্ত দামে খুচরা বিক্রেতাদের কাছে গোপনে বিক্রি করে দেয়। সার ডিলার ও খুচরা বিক্রেতা মিলে তৈরি হয়েছে দুষ্টুচক্র। ফলে কৃষকরা ডিলারদের কাছে গিয়ে সরকার নির্ধারিত মূল্যে সার না পেয়ে বাধ্য হয়ে খুচরা বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে সার কিনছে। আবার কিছু কিছু ডিলার সার গোপনে গুদামে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে।
অপরদিকে সারের কৃত্রিম সংকটের বিষয়টি অস্বীকার করছে ডিলাররা। তাদের মতে, তারা যে পরিমাণ সার বরাদ্দ পায় সেটি স্থানীয় কৃষকদের চাহিদার তুলনায় খুবই কম। আমনের সময় চাহিদা বেশি হওয়ায় সারের সংকট বেড়েছে। তবে সার সংকটের বিষয়টি নাকচ করে দিয়েছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ অধিদপ্তরের বক্তব্য হলো আমনের জন্য যে পরিমাণ সার প্রয়োজন তার তুলনায় বর্তমানে বেশি মজুদ রয়েছে। সরকার নতুন করে সার আমদানির উদ্যোগও নিয়েছে। বিচ্ছিন্নভাবে খুচরা পর্যায়ে সার সংকটের যে-সব অভিযোগ পাওয়া যাচ্ছে তা সমাধানে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে। প্রশ্ন হলো পর্যাপ্ত সার মজুদ থাকলে নতুন করে আমদানির প্রয়োজনীয়তা কী? নিশ্চয়ই এ ক্ষেত্রেও হিসাবের গরমিল আছে।
কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ মৌসুমে খুচরা পর্যায়েও সার সংকট কাম্য নয়। এক্ষেত্রে প্রশাসনের নজরদারি শুরু থেকে জোরদার করা দরকার ছিল। এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে। সরকার ও ডিলারদের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতা মিলছে না। সার সংকটের চিত্র বর্তমানে স্পষ্ট। সরকারের প্রয়োজনমাফিক সার সরবরাহ নিশ্চিতে অনতিবিলম্বে উদ্যোগ নিতে হবে। দেশের মানুষের প্রধান খাদ্যশস্য চাল। চাল জোগানের বড় একটি অংশ আসে আমন মৌসুম থেকে, মোট ধান উৎপাদনের প্রায় ৩৫ শতাংশ। খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমন ধান। অর্থনীতিবিদদের আশঙ্কা, সার সংকট দূর করা না গেলে আমন উৎপাদন কমবে, যার প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার ওপর পড়তে পারে। সার সংকটে এ মৌসুমের উৎপাদন ব্যাহত হবে বা খাদ্যনিরাপত্তায় ঝুঁকি তৈরি হবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জরুরি ব্যবস্থা এখনই নিতে হবে।
এখন সার সংকটের যে অভিযোগ পাওয়া যাচ্ছে সেটি সার সরবরাহ ব্যবস্থার দুর্বলতা ও তদারকির ঘাটতিকে নির্দেশ করছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সারা দেশে সারের ডিলারশিপের অনুমতি দেয়। দেশে দুই সংস্থার মোট অনুমোদিত ডিলার আছে ৭ হাজার ১০০-এর বেশি। ডিলাররা যেন কোনোভাবেই সারের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কঠোর নজরদারি রাখতে হবে। সেই সঙ্গে কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার কিনতে পারেন সেটিও নিশ্চিত করা আবশ্যক।
দেশে আমন ধান উৎপাদনের অন্যতম উপকরণ সার। কারণ এ সময় আবহাওয়া তুলনামূলক বেশি অনিশ্চিত থাকে। মাটির উর্বরতা, আবহাওয়া ও জাতভেদে সারের সঠিক প্রয়োগ ফলনের ওপর সরাসরি প্রভাব ফেলে। বীজতলা থেকে চারা রোপণের কয়েকদিনের মধ্যে সার দেয়ার প্রয়োজন পড়ে। এছাড়া ধানের চারা বৃদ্ধির নির্দিষ্ট পর্যায়েও সার প্রয়োগ করতে হয়। এ সময় যদি কৃষক পর্যাপ্ত সার না পায় তাহলে উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
এবার আমনের উৎপাদন কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে এর প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতেও। উচ্চ মূল্যস্ফীতি বর্তমানে অর্থনীতির জন্য বড় চাপ হয়ে আছে। জনজীবনে আর্থিক স্বস্তি নেই বাড়তি দামের কারণে। এমন পরিস্থিতিতে আমনের উৎপাদন কমলে চালের জোগান কমবে এবং এর প্রভাব পড়বে বাজারদরে।
বন্যার কারণে ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে আমন উৎপাদন কম হয়েছিল, যার প্রভাব বাজারে পড়তে দেখা গেছে। সে সময়ও খাদ্য মূল্যস্ফীতি চড়া ছিল। এবারো আমন উৎপাদন কম হলে এর প্রভাবে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে যেতে পারে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) মাসিক ইকোনমিক আপডেট প্রতিবেদন জানাচ্ছে, গত জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতিতে কেবল চালের অবদানই ছিল ৫১ দশমিক ৫৫ শতাংশ। অর্থাৎ খাদ্যসহ সামগ্রিক মূল্যস্ফীতির ক্ষেত্রে চালের দাম এখনো বড় উদ্বেগের কারণ। সুতরাং চালের উৎপাদন কাক্সিক্ষত মাত্রায় না হলে সার্বিক মূল্যস্ফীতির হারও বেড়ে যাবে। আবার চালের জোগান বৃদ্ধিতে সরকার আমদানি করলে তার চাপ পড়বে বৈদেশিক মুদ্রায়। মনে রাখা প্রয়োজন, বর্তমানে দেশে ডলার প্রবাহে আবার শুরু হয়েছে উর্ধ্বমুখী প্রবনতা। রিজার্ভ পরিস্থিতি এখনো খুব বেশি উন্নত হয়নি। এমন পরিস্থিতিতে সরকারকে সার ব্যবস্থাপনায় মনোযোগী হওয়া প্রয়োজন।
এজন্য কেবল মূল্যতালিকা টাঙানো বা রশিদ বই চেক করলেই হবে না, মাঠপর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। যেখানে সংকটের অভিযোগ পাওয়া যাবে, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। অভিযুক্তদের শাস্তির আওতায় আনতে হবে। অভিযুক্ত ডিলারদের অনুমোদন বাতিল করাও জরুরি, যাতে তা দৃষ্টান্ত হতে পারে অন্য ডিলারদের জন্য। এছাড়া ডিলারদের জবাবদিহির আওতায় আনতে হবে। সার বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।
আবার সার সরবরাহ শৃঙ্খল ঠিক রাখতে সময়মতো আমদানিও করা আবশ্যক। জানা গেছে, সাধারণত আমন মৌসুমকে লক্ষ্য রেখে সরকার জুনে সার আমদানি করে। এটি আমলাতান্ত্রিক ধীরগতি ও নীতি দুর্বলতার বহিঃপ্রকাশ। কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ উপকরণ আমদানিতে সরকারের দিক থেকে এ ধরনের উদাসীনতা একেবারেই কাম্য নয়।
এদিকে গত ৩১শে জুলাই রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে ক্যাব বলেছে, শুনানি না করেই সরকারি কোম্পানির তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম বাড়িয়েছে বিইআরসি। বর্তমান কমিশন জ্বালানির দাম নির্ধারণের ক্ষেত্রে নিজের পদের অপব্যবহার করেছে বলেও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।
উল্লেখ্য, বর্তমানে কৃষিকাজে রাসায়নিক সার ব্যপকভাবে ব্যবহার হচ্ছে।
বিইআরসি'র গণশুনানির মাধ্যমে সার কারখানায় গ্যাসের দাম বৃদ্ধির ফলে সারের দামও বাড়বে কিনা, এই প্রশ্ন সামনে আসছে। একই সাথে বিদ্যমান খাদ্য মূল্যস্ফীতির মধ্যেই দ্রব্যমূল্য আরও বৃদ্ধির শঙ্কাও রয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, গ্যাসের দাম বৃদ্ধির ফলে সারের দামও স্বাভাবিক ভাবেই বাড়তে পারে। যার প্রভাব পড়বে খাদ্য মূল্যে।
"উৎপাদন খরচ বাড়বে, সরকারও ভর্তুকি থেকে বেরিয়ে আসলো সব কিছু একসাথে কনজিউম করা কৃষকের জন্যও কঠিন হবে। "
কৃষি অর্থনীতিবিদরা বলছেন, কৃষি উপকরণের দাম বৃদ্ধির প্রভাব উৎপাদিত পণ্যের ওপর পড়বে এটা স্বাভাবিক। আর বাজারে আবারো এবং আরো খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির চাপ সাধারণ মানুষকেই বহন করতে হবে। মুখোমুখি হতে হবে দুর্ভিক্ষাবস্থায়। নাউযুবিল্লাহ।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শুধু একটি মৃত্যুর খবর, নাকি একটি সমাজের ভবিষ্যৎ?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সস্তা জনপ্রিয়তার বিপরীতে সস্তা জনরোষের পথেই কী হাটতে চায় সরকার? মাত্র ১০/১৫ হাজার কোটি টাকার জন্য ওয়াদা খেলাফ করে বিদ্যুতের দাম আবার বাড়িয়ে মূল্যস্ফীতির আগুনে আরো ঘি ঢালছে সরকার। জনভোগান্তির জুলুম থেকে সরে আসতে হবে সরকারকে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (৮)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১৯৯০ সালে কাঁচা চামড়া রফতানীর নিষিদ্ধ করণের প্রেক্ষাপট বর্তমানে নেই। এ মুহুর্তে কাঁচা চামড়া রফতানীর অনুমোদন বর্তমান সংকটকে অনেকটাই কমাতে পারে।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরবানী আসে-যায় মৌসুমী কসাইরা অরক্ষা আর অবহেলাতেই থেকে যায়। তাদের অনেকে আহত হয়, পঙ্গু হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে বাড়ি ফিরে যায়- মৌসুমী কসাইদের প্রশিক্ষণ ও পৃষ্টপোষকতার পাশাপাশি ঈদুল আদ্বহায় বিশেষ স্বাস্থসেবা চালু করা দরকার।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘দ্যা গ্রেট রিসেট’ ও নমরুদী মশার প্রতিশোধের এক চরম ইহুদী-নাসারায়ী নীলনকশা!
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদ্যুতের বিল বার বার বাড়ানো শোষক জমিদারি কায়দায় চক্র বৃদ্ধি হারে খাজনার চাবুক মারা অথচ বিদ্যুতে শুধু চুরি নয়, সব দিক থেকে সাগর চুরি হচ্ছে। সে চুরির ক্ষত পোষাতে জনগণের উপর খাজনা বৃদ্ধি করে চোরদের উৎসাহ ও প্রনোদনা এবং নিরাপত্তা দেয়া হচ্ছে।
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সে যুগেও হুসাইন আহমদকে ইহুদীদের দালাল, হিন্দুদের কংগ্রেসের পা চাটা- গোলাম প্রচারণা করা হলেও থানভী গংরা তা বুঝতে পারলো কৈ? আজকে পশ্চিমবঙ্গে হাজার হাজার মসজিদ ভাঙ্গা ও লাখ লাখ মুসলমানদের বাড়ী-ঘর ধ্বংস, হিন্দুত্ববাদ গ্রহণে বাধ্য করার মত মহা জুলুমের মূলে হোসেন আহমদের সর্ব ভারতীয় জাতীয়বাদ।
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আকাশের অতন্দ্র প্রহরী: বাংলাদেশের প্রতিরক্ষা ও আবহাওয়া রাডার অবকাঠামোর মহাপরিকল্পনা কেন জরুরি? (১ম পর্ব)
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিন্তু গতকাল গুগল, ফেইসবুকে অসংখ্য আইডি থেকে প্রচারিত- ‘তারেক রমমান নারিকেল দ্বীপ (সেন্টমার্টিন দ্বীপ) আমেরিকাকে দিয়ে দিয়েছেন নারিকেল দ্বীপ এখন মার্কিন ঘাটি হবে’- ইত্যকার প্রচারণা দেশবাসীকে হতভম্ব করছে। সর্বপোরি সরকারের দলীয় বা প্রশাসনের তরফ থেকে এটাকে গুজব না বলায়- হতাশা চরম আকার ধারণ করেছে।
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্বর আম্রিকা আর সন্ত্রাসী ইসরাইলের সাথে সু-সম্পর্ক বজায় রাখছে সংযুক্ত আরব আমিরাত কিন্তু মুসলিম দেশ ইয়েমেন থেকে শুরু করে সোমালিয়া-লিবিয়া হতে সুদানে ভয়াবহ গৃহযুদ্ধ চালিয়ে রাখছে আরব-আমিরাত ভয়াবহ মানবেতর সংকটে সুদান, সহিংসতা-রোগ-দুর্ভিক্ষে দিশাহারা মানুষ সুদানের রক্তপাত বন্ধে মুসলিম বিশ্বকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে এক্ষুনি
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












