সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা:
ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (৮)
, ২২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৯ জুন, ২০২৬ খ্রি:, ২৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মন্তব্য কলাম
ড) বিচার বিভাগ ও আইনি প্রতিষ্ঠান বিকেন্দ্রীকরণ:
আইনি সেবার জন্য সাধারণ মানুষের ঢাকা আসা বন্ধ করতে উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ জরুরি। দেশের বিভাগীয় শহরগুলোতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ বা সার্কিট বেঞ্চ চালু করা উচিত। এর ফলে সাধারণ মানুষকে ছোটখাটো মামলার আপিলের জন্য ঢাকায় আসতে হবে না।
* বিশেষায়িত ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল:
অনেক বিশেষায়িত আদালত বা ট্রাইব্যুনালের প্রধান কার্যালয় বা আপিল আদালত শুধু ঢাকায় অবস্থিত। এগুলোকে বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়া দরকার।
যেমন, শ্রম আপিল ট্রাইব্যুনাল। এটা শিল্পাঞ্চল ভিত্তিক এলাকা যেমন নারায়ণগঞ্জ (নুরানীগঞ্জ), গাজীপুর, চট্টগ্রাম বা খুলনায় এর পূর্ণাঙ্গ শাখা থাকা উচিত।
* প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল: সরকারি চাকরিজীবীদের মামলা নিষ্পত্তির এই আদালতটি বিভাগীয় পর্যায়ে নেওয়া যেতে পারে।
* পরিবেশ আদালত ও সাইবার ট্রাইব্যুনাল: ঢাকার বাইরে প্রতিটি বিভাগীয় শহরে এই আদালতগুলোর পরিধি ও ক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।
* বাংলাদেশ বার কাউন্সিল: আইনজীবীদের তালিকাভুক্তি পরীক্ষা এবং সনদসংক্রান্ত কাজের জন্য ঢাকার বাইরে যেমন রাজশাহী ও চট্টগ্রামে আঞ্চলিক কেন্দ্র করা যেতে পারে।
* বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট : বিচারকদের এই উচ্চতর প্রশিক্ষণ কেন্দ্রটি ঢাকার বাইরে কোনো নিরিবিলি ও উপযুক্ত পরিবেশে যেমন সাভার, গাজীপুর বা কুমিল্লায় স্থানান্তর করা সম্ভব।
* কারা অধিদপ্তর: কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে গেলেও এর প্রধান প্রশাসনিক কার্যালয় (কারা অধিদপ্তর) এখনো ঢাকার ভেতরে। এটি ঢাকার বাইরে স্থানান্তর করা যেতে পারে।
ঢ) ঢাকার বাহিরে পর্যাপ্ত সাধারণ ও বিশেষায়িত হাসপাতাল এবং মেডিকেল কলেজ স্থাপন:
বর্তমানে চিকিৎসার জন্য সারাদেশের মানুষকে ঢাকায় আসতে হয়। এজন্য প্রতিটি জেলা শহরে অত্যাধুনিক হাসপাতাল তৈরী করতে হবে। জেলা পর্যায়ে কমপক্ষে ১০০০ শয্যার একাধিক হাসপাতাল এবং উপজেলা পর্যায়ে কমপক্ষে ৫০০ শয্যার হাসপাতাল করা উচিত। পাশাপাশি প্রতিটি সরকারি মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ বিশেষায়িত ইউনিট স্থাপন করা উচিত।
এছাড়া ঢাকায় অবস্থিত নির্দিষ্ট রোগের বিশেষায়িত হাসপাতাল যেমন, ক্যান্সার, হৃদরোগ, পঙ্গু, কিডনী, মানসিক ও চক্ষু হাসপাতালের মতো সমমানের অত্যাধুনিক হাসপাতাল বিভাগীয় শহরগুলোতে স্থাপন করতে হবে।
প্রয়োজন অনুযায়ী জেলা শহরে আরো মেডিক্যাল কলেজ স্থাপন এবং বিভাগীয় পর্যায়ে মেডিক্যাল বিশ^বিদ্যালয় করা উচিত। তাহলে বিশেষ কারণ ছাড়া মানুষ ঢাকামূখী হবে না।
এজন্য ঢাকাকেন্দ্রীক হাসপাতাল ও মেডিকেলগুলোর পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ে সমমর্যাদার হাসপাতাল গড়ে তোলায় বাজেট বরাদ্দ করতে হবে। উপজেলা পর্যায়ে অত্যাধুনিক হাসপাতাল গড়ে তুলতে হবে।
-মুহম্মদ জুলফিকার হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারের ঋণের পরিমাণ প্রায় ২০ লাখ কোটি টাকা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তবে কি সাবেক সরকারের অসমাপ্ত ষড়যন্ত্রের সমাপনীর পথেই হাঁটতে চাইছে বর্তমান সরকার?
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিম দেশগুলোর উচিৎ মক্কা চুক্তিকে আরো বিশুদ্ধ ও বিস্তৃত করা যাতে ভারতের গোস্বা এত বাড়ে যে তাদের গোস্বার অনলেই তারা জ্বলে পুড়ে ছারখার হয়
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












