মন্তব্য কলাম
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ মে, ২০২৬ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মন্তব্য কলাম
খবরে বলা হয়- সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত “ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
***
* ২০২৪ সালের গণআন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতন এবং রাজনৈতিক পরিবর্তনের পর ওয়াশিংটনের কাছে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। ২০২৬ সালের নির্বাচনে তারেক রহমানের বিএনপির বিজয়ের ফলে দিল্লি বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে তাদের রাজনৈতিক প্রভাব অনেকটাই হারায় এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রবেশাধিকার পায়।
অর্থনৈতিক সংকটের সময় যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- যে সুবিধা চীন বিকল্প হিসেবে দিতে পারছে না। একই সময়ে হরমুজ সংকটের কারণে পারস্য উপসাগর থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় রহমান সরকারের জন্য মার্কিন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
* যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে হওয়া “অমৎববসবহঃ ড়হ জবপরঢ়ৎড়পধষ ঞৎধফব (অজঞ)” মূলত ট্রাম্প প্রশাসনের বৃহত্তর শুল্কনীতির অংশ, যা ২০২৫ সালের এপ্রিল থেকে গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে আমেরিকার বাণিজ্য সম্পর্ক নিজেদের শর্তে পুনর্গঠনের উদ্দেশ্যে চালু করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে পূর্ববর্তী বাণিজ্য ব্যবস্থার তথাকথিত “অন্যায্যতা” দূর করার পাশাপাশি, আগে যেখানে চীনা পুঁজির আধিপত্য ছিল সেই বাজারগুলো এখন মার্কিন প্রযুক্তি কোম্পানির জন্য উন্মুক্ত করা হচ্ছে।
বাংলাদেশ তার অভ্যন্তরীণ বাজার মার্কিন বিগ টেক কোম্পানি, আইটি প্ল্যাটফর্ম, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী এবং জ্বালানি সরবরাহকারীদের জন্য খুলে দিচ্ছে। একই সঙ্গে তাদের চীনা প্রতিদ্বন্দ্বীদের বিশেষ সুবিধা দেওয়ার পথও সীমিত করা হচ্ছে।
অ্যামাজন ঢাকায় কর্পোরেট অফিস চালু করেছে এবং বাংলাদেশি পোশাক প্রস্তুতকারকদের সরাসরি মার্কিন খুচরা বাজারের সঙ্গে যুক্ত করার সেবা শুরু করেছে। এর ফলে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমছে এবং পুরো শিল্পখাত ধীরে ধীরে মার্কিন ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।
২০২৫ সালে বাংলাদেশের ওঞঊঝ (ওহভড়ৎসধঃরড়হ ঞবপযহড়ষড়মু ঊহধনষবফ ঝবৎারপবং) বাজারের আকার দাঁড়িয়েছে ২.১ বিলিয়ন ডলার। দেশের প্রায় দুই-তৃতীয়াংশ আইটি প্রতিষ্ঠান মার্কিন গ্রাহকদের জন্য কাজ করে। ফলে বাংলাদেশের শিক্ষিত তরুণ সমাজের একটি বড় অংশ সরাসরি আমেরিকান অর্থনীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যা ঢাকার রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে গিয়েও সম্পর্ককে স্থায়ী করে তুলছে।
* আগামী ১৫ বছরে মার্কিন জ্বালানি কেনার পরিকল্পনার মূল্য প্রায় ১৫ বিলিয়ন ডলার ধরা হয়েছে। এছাড়া ২০২৬ সালের ৩০ এপ্রিল স্বাক্ষরিত ৩.৭ বিলিয়ন ডলারের চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনবে। এর ফলে আগামী ২০-২৫ বছরের জন্য বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাত রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ ও প্রশিক্ষণের ক্ষেত্রে মার্কিন কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে পড়বে।
* পাওয়ার নেটওয়ার্ক- এসব বাংলাদেশকে ধীরে ধীরে চীনের প্রভাববলয় থেকে সরিয়ে আমেরিকা-কেন্দ্রিক কাঠামোর দিকে নিয়ে যাচ্ছে বলে এই বিশ্লেষণে দাবি করা হয়েছে।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং পতিত আওয়ামীলীগ চাচ্ছে বাংলাদেশে তথাকথিত জঙ্গী তৎপরতা প্রমাণ করতে।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারের ঋণের পরিমাণ প্রায় ২০ লাখ কোটি টাকা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












