বৃদ্ধার পচনধরা লাশ:
শুধু একটি মৃত্যুর খবর, নাকি একটি সমাজের ভবিষ্যৎ?
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১০ জুন, ২০২৬ খ্রি:, ২৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মন্তব্য কলাম
মিরপুরে ৭২ বছর বয়সী নুরজাহান বেগমের পচনধরা লাশ উদ্ধারের সংবাদ পাওয়া গেছে। একজন বৃদ্ধা মা এক সপ্তাহেরও বেশি সময় আগে মারা গেছেন, অথচ কেউ খবর রাখেনি। দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর প্রতিবেশীরা পুলিশকে খবর দিয়েছে। আরও বিস্ময়ের বিষয়, তার সন্তানরা কেউ অশিক্ষিত নন। একজন রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, অন্যজন বিশ^বিদ্যালয়ের শিক্ষক।
এই খবর দেখে অনেকে অবাক হচ্ছেন। কিন্তু আমি অবাক হওয়ার কিছু দেখি না।
ইউরোপ, আমেরিকা, চীন ও জাপানের মতো দেশে এ ধরনের ঘটনা খুবই সাধারণ। আপনি একদিকে ইউরোপ-আমেরিকা-চীন-জাপানের জীবন ব্যবস্থাকে উন্নত জীবন ব্যবস্থার নামে গ্রহণ করবেন, আর অন্যদিকে বৃদ্ধ-বৃদ্ধার লাশ একাকী ঘরে পচে-গলে পড়ে থাকতে দেখে আৎকে উঠবেন-তা তো হয় না। ঐসব দেশের জীবন ব্যবস্থা গ্রহণ করলে, বৃদ্ধ বয়সে একাকী ঘরে পচনধরা লাশ হয়ে পড়ে থাকার বাস্তবতার জন্যও আপনাকে প্রস্তুত থাকতে হবে।
আসলে পৃথিবীতে আমাদের কাছে যে জীবনব্যবস্থাকে উন্নত বলে প্রচার করা হয়, সেটি মূলত কর্পোরেট জায়ান্টদের বানানো এক দুনিয়া। নিজেদের ব্যবসা সম্প্রসারণের জন্য তারা সাধারণ মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ ‘সময়’ শুষে নেয়। কারণ যত বেশি মানুষের সময় তারা নিজেদের কাজে লাগাতে পারবে, তত বেশি লাভবান হবে তাদের ব্যবসা। আর এই সময় বিলিয়ে দেয়ার ব্যবস্থাকেই মিডিয়া আদর্শ ক্যারিয়ার হিসেবে প্রচার করে।
হ্যাঁ, সময়ের বিনিময়ে তারা আপনাকে প্রযুক্তি দেয়, সুযোগ-সুবিধা দেয়, কথিত সামাজিক মর্যাদা দেয়। আর আপনি সেই প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও স্ট্যাটাসের মোহে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ ‘সময়’ কর্পোরেটদের হাতে তুলে দেন।
আপনার সময় দখল করার জন্য তারা নানাভাবে ফাঁদ তৈরি করে। সুদ, মূল্যস্ফীতি, ট্যাক্স-ভ্যাট, আইফোন, ওয়াইফাই, ক্রেডিট কার্ড, বার্গার-ফাস্টফুড -সবকিছু মিলিয়ে আপনার খরচ বাড়ানো হয়। আর সেই বাড়তি খরচ মেটাতে গিয়ে আপনি আরও বেশি আয় করার জন্য মরিয়া হয়ে ওঠেন।
ফলাফল হলো, পরিবারকে দেয়ার সময় কেটে আপনি সেই সময় কর্পোরেটকে দিয়ে দিচ্ছেন।
বৃদ্ধ বাবা-মাকে দেয়ার সময় নেই, স্ত্রীকে দেয়ার সময় নেই, সন্তানকে দেয়ার সময় নেই। আপনি সারাদিন ছুটছেন ক্যারিয়ারের নেশায়, টাকা কামানোর নেশায়। সোজা কথা, পরিবার টিকিয়ে রাখতে সময় দিতে হয়। কিন্তু যে সময় আপনি কোম্পানিকে দিচ্ছেন, সেই সময় পরিবারকে দেবেন কীভাবে?
ফলে পরিবার টিকছে না।
এক সময় যৌথ পরিবার ভেঙে গেছে। এরপর বলা হয়েছে, একক পরিবার গড়ে তোলো। তারপর বলা হয়েছে, একক পরিবারও আরও ছোট করো- দুই সন্তানের বেশি নয়, একটি হলে আরও ভালো।
এখন সেটুকুরও সময় নেই। স্ত্রীকে সময় দেয়া হচ্ছে না, ফলে বাড়ছে ডিভোর্স।
খরচ সামলাতে বাবা-মা দুজনেই চাকরি করেন, সন্তান বড় হয় চাইল্ড হোমে বা অন্যের তত্ত্বাবধানে। সেই সন্তান বড় হয়ে বাবা-মায়ের গুরুত্ব উপলব্ধি করে না। একসময় সে-ও বাবা-মাকে পাঠিয়ে দেয় কেয়ার হোমে। টাকা দিয়ে বাবা-মাকে সময় দেয়ার দায়িত্ব কিনতে চায়।
নার্স এসে দিনে একবার দেখে যাবে। কিন্তু নার্স আসতে দেরি করলে দেখা যায়, বাবা-মা মরে পচে-গলে পড়ে আছেন।
সোজা ভাষায়, ইউরোপ-আমেরিকা-চীন-জাপানের অনুকরণে জীবন ব্যবস্থা গ্রহণ আমাদের মহামূল্যবান পরিবার ব্যবস্থাকেই ভেঙে খান খান করে দিচ্ছে। যার ফলাফল হচ্ছে বৃদ্ধার পচন ধরা লাশ, সেখানে তাই বিস্মিত হওয়ার কিছু নেই।
-মুহম্মদ আমিমুল ইসলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং পতিত আওয়ামীলীগ চাচ্ছে বাংলাদেশে তথাকথিত জঙ্গী তৎপরতা প্রমাণ করতে।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারের ঋণের পরিমাণ প্রায় ২০ লাখ কোটি টাকা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












