কূটনৈতিক ভাষার আড়ালে ‘র’ এবং ভারত সরকার- জোরদার চাপ সৃষ্টি করছে;
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে বাধ্য করতে। ভারতীয় নীল নকশা বুঝে নিতে। ভারত ছাড়া বাংলাদেশের চলবে। কিন্তু ভারতের বাঁচতে হলে বাংলাদেশকে লাগবে।
রংপুর, চট্টগ্রাম দখল করতে চাওয়া ভারতের জানা উচিৎ বাংলাদেশের সেনাবাহিনী মাত্র ৩ লাখ নয় বরং বাংলাদেশের ৫১ কোটি নাগরিক প্রত্যেকেই ভারতের বিরুদ্ধে শাহাদাতে উদ্বুদ্ধ নির্ভিক সৈনিক।
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মন্তব্য কলাম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর বাতিল হয়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ অগাস্ট ২০২৬ আনুষ্ঠানিকভাবে বলেছে, "এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন"।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে 'উভয় দেশ কয়েক সপ্তাহ ধরে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করছে'।
তবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধের দায়ে দ-প্রাপ্ত শেখ হাসিনা গত পাঁচই আগস্ট নতুন দিল্লিতে যেভাবে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তাতে এই প্রক্রিয়ার পরিবেশ বিনষ্ট হয়েছে।
"এ সময় সরকারের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীসহ অন্যান্য সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আমরা আমাদের 'বাংলাদেশ র্ফাস্ট' (বাংলাদেশ প্রথম) নীতি অব্যাহত রাখব।"
ভারতীয় গণমাধ্যমের খবরে এগুলোকে কঠিন শর্ত হিসেবে দেখা হচ্ছে।
বিষয়টি নিয়ে গতকাল টাইমস অব ইন্ডিয়ার খবরের শিরোনাম করা হয়েছে ‘বাংলাদেশ সেটস টাফ রাইডারস ফর পিএম তারেক রহমান’স ভিজিট টু ইন্ডিয়া’ অর্থাৎ ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ’। আর ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরের শিরোনাম করা হয়েছে ‘সেন্ড শেখ হাসিনা ব্যাক: বাংলাদেশ’স “রেড লাইন” ফর পিএম রহমান’স ভিজিট’ অর্থাৎ ‘শেখ হাসিনাকে ফেরত পাঠাও: প্রধানমন্ত্রী রহমানের সফরের জন্য বাংলাদেশের “চূড়ান্ত সীমারেখা”’।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশের (বাংলাদেশের) ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী এবং জামায়াতে ইসলামীর মিত্র জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রমবর্ধমান চাপের মধ্যে নয়াদিল্লিকে কঠোর শর্ত দিয়েছে ঢাকা। শর্তগুলোর মধ্যে রয়েছে-শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধী ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং তারেক রহমানের সফরের জন্য একটি ‘সহায়ক পরিবেশ’ তৈরি করতে সহায়তা করা।
সঙ্গতকারণেই অভিজ্ঞমহল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে বিশেষ বাহবা জানিয়েছে। এর আগে দুই দশক ধরে বাংলাদেশ সরকার পররাষ্ট্রনীতির নামে দাসসুলভ আচরণ করেছে। দু’দেশের সম্পর্ককে স্বামী-স্ত্রীর সম্পর্ক হিসেবে বর্ণনা করেছে। এমন কথাও বলছে, ভারত পক্ষে থাকলে বাংলাদেশের আর কোনো দেশের প্রয়োজন নেই। শুধু পররাষ্ট্রনীতির ক্ষেত্রেই নয়, সকল ক্ষেত্রেই নতজানু নীতি অবলম্বন ও অনুসরণ করা হয়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় আত্মমর্যাদা বিসর্জন দেয়া হয়েছে। ৫ই আগস্টের মাধ্যমে ভারতের দাস ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে। স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা ফিরে এসেছে।
বর্তমান সরকারের নীতি ‘আগে বাংলাদেশ’। এই নীতির আলোকেই সব কিছু নির্ধারিত বলে দাবী করা হচ্ছে। পররাষ্ট্রনীতি, যার অর্থ, দেশের স্বার্থের সর্বোচ্চ অগ্রাধিকার। দু’দশকের একমুখী পররাষ্ট্রনীতি এখন বাদ। ভারত যদি আগের তথাকথিত সম্পর্ক ও কূটনীতিকে প্রাধান্য দিতে চায়, তবে বলতে হবে, এটা তার পেছন দিকে হাঁটা। তাকে সামনে হাঁটতে হবে।
অনুকূল পরিবেশ সৃষ্টির যে পূর্বশর্তগুলো বাংলাদেশের পক্ষে দেয়া হয়েছে, তা প্রতিপালনের দায়িত্ব সর্বাংশে ভারতের। এছাড়া ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করতে হবে, বিগ ব্রাদারসুলভ আচরণ পরিহার করতে হবে এবং সার্বভৌম সমতা ও সৎ প্রতিবেশীসুলভ নীতির মান্যতা নিশ্চিত করতে হবে।
নচেৎ ভারত যদি ইট মারতে চায় তাহলে বাংলাদেশ থেকে তারা পাটকেল খাবে।
বাংলাদেশের ভূখ- থেকে রংপুর ও চট্টগ্রাম অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত করার বা ‘দখল’ করা নিয়ে কিছু বক্তব্য ও তাত্ত্বিক আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। এই ধরনের উসকানি দেখা যাচ্ছে ভারতীয় গণমাধ্যম ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন কন্টেন্টে।
সেখানে বলা হচ্ছে, চিকেন নেককে ‘মুরগির গলা থেকে হাতির গলা’ করার জন্য রংপুর অঞ্চলকে নিজেদের সীমানায় অন্তর্ভুক্ত করা উচিত। এমনকি প্রকাশ্যে বলা হচ্ছে রংপুর অঞ্চল কিনে নিতে। বাংলাদেশ যদি বিক্রি করতে রাজি না হয়, তাহলে সরাসরি সামরিক আগ্রাসনের মাধ্যম দখল করে নেওয়ার উসকানিও দেওয়া হচ্ছে সে সব কন্টেন্টে।
একটি স্বাধীন দেশের সীমানা পুনর্নির্ধারণ কিংবা সামরিক আগ্রাসনের এই খোলামেলা প্রচারণার নেপথ্য কারণ অনুসন্ধান করতে গিয়ে দেশটির একজন সাবেক নিরাপত্তা উপদেষ্টার বিতর্কিত মতবাদের সংশ্লিষ্টতাও পাওয়া গেছে। মূলত ভারতের কট্টর ডানপন্থি কিছু রাজনীতিবিদ ও নির্দিষ্ট কিছু থিংক-ট্যাংকের মনগড়া তত্ত্ব থেকে এই বিতর্কের সূত্রপাত।
বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তরফ থেকে এর তীব্র প্রতিবাদ করা হয়েছে। তারা প্রতিক্রিয়ায় বলেছেন- "আপনারা যখনই বলবেন রংপুর দখল করবেন, আমরাও বলব কলকাতা দখল করব। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু হয়েছে। এদিকে পা বাড়ালে এক এক করে কলকাতা, হিমাচল এবং কাশ্মীরও হারাবেন, সুতরাং এদিকে পা বাড়াবেন না"।
ভারতীয় কিছু ইউটিউবার ও রাজনৈতিক ব্যক্তিত্বের "রংপুর দখল বা কিনে নেওয়ার" দাম্ভিক মন্তব্যের জবাবে মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "এটা কি মগের মুল্লুক নাকি তোদের বাপের দেশ? আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, হাসি-তামাশা করবেন না, এদিকে তাকালে পরনে ধুতি থাকবে না"।
এদিকে যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে যে বাংলাদেশে সফরে এসে ‘র’ প্রধান এবং ভারতীয় রাষ্ট্রদূত বিভিন্ন শর্ত দিয়ে তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য জোর চাপ সৃর্ষ্টি করছে। আগামী ২৬ তারিখের মধ্যে তারা এই সফরের জন্য বাধ্য করতে চাচ্ছে। যদিও বাইরে কূটনৈতিক ভাষা প্রয়োগ করছে। কিন্তু ভেতরে হুমকী দিচ্ছে ভারতে না গেলে স্থল পথ সহ সব যোগাযোগ বন্ধ করে দিবে।
প্রসঙ্গত আমরা বলতে চাই ভারত ছাড়া বাংলাদেশ চলবে। কিন্তু ভারতের বাঁচতে হলে বাংলাদেশ লাগবে। এই সত্য বাংলাদেশের প্রতিটি নাগরিককে সম্যক উপলব্ধি করতে হবে।
পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা মাত্র ৩ লাখ নয় বরং ৫১ কোটি জনসাধারণ প্রত্যেকেই ভারতের বিরুদ্ধে নির্ভীক, জানবাজ, শাহাদাতে উত্তাল সৈনিক। এটা ভারতের স্বার্থেই ভারতকে বুঝতে হবে।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক হিসেব মতে মাত্র সাত হাজার কোটি টাকা ব্যায়েই সব মুসলিম দেশের দুর্ভিক্ষ দূর করা সম্ভব। অথচ সৌদি আরব, আরব-আমিরাত, কুয়েত-কাতার-ব্রুনাইর সুলতানরা এক একজন লাখ লাখ নয়, কোটি কোটি -কোটি টাকার বিলাসিতা করে আর কাফের গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা ও খারাপ মহিলার পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। এদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ববোধের সঞ্চারে বাংলাদেশকেই অগ্রণী হতে হবে।
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক হিসেব মতে মাত্র সাত হাজার কোটি টাকা ব্যায়েই সব মুসলিম দেশের দুর্ভিক্ষ দূর করা সম্ভব। অথচ সৌদি আরব, আরব-আমিরাত, কুয়েত-কাতার-ব্রুনাইর সুলতানরা এক একজন লাখ লাখ নয়, কোটি কোটি -কোটি টাকার বিলাসিতা করে আর কাফের গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা ও খারাপ মহিলার পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। এদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ববোধের সঞ্চারে বাংলাদেশকেই অগ্রণী হতে হবে।
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যদি গোবর-গোচনা থেকে বিরত থাকতে চান, তাহলে বিধর্মীদের হোটেলে খাওয়া-দাওয়া থেকে বিরত থাকুন মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই মুশরিকরা (পূজারী) নাপাক”।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের বিভিন্ন মহানগর ও জেলায় ২২৭টি এবং রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৫৯টি দুর্ধর্ষ গ্রুপ সক্রিয় রয়েছে।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীসহ সারা দেশে কিশোর গ্যাংয়ের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও সম্ভ্রহরণ এবং খুনসহ বড় অপরাধ বেড়েই চলেছে। গুরুতর অপরাধে হাতেনাতে গ্রেফতারের পরও কয়েক সপ্তাহের মধ্যে এসব কিশোর দুর্বৃত্তদের আবার এলাকায় বুক ফুলিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। কিশোর আইনের নমনীয়তার কারণে অনেক অভিযুক্ত দ্রুত জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়াচ্ছে। জাতিসংঘ শিশু অধিকার সনদে শিশু হিসেবে ১৮ বছরের কম বয়সী সকলকে গণ্য করা হয়েছে।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের সাথে রাশিয়ার মুনাফেকী নূতনভাবে প্রকাশ পাচ্ছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নতুন চুক্তি স্বাক্ষর করেছে। যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকিস্বরূপ এবং বাংলাদেশের জন্য- সময়সাপেক্ষ ব্যায়বহুল ও জটিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারের দাম হচ্ছে আরো বেশী। সব মিলিয়ে বাড়ছে উৎপাদন ব্যয় কৃষকের কঠিন দুরাবস্থায় আরো বাড়বে মূল্যস্ফীতি জন দুর্ভোগ থেকে এখন দুর্ভিক্ষের দিকে যাচ্ছে দেশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস কেনো আশাহীন বিষয়ে পরিণত হলো?
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই রবীউছ ছানী শরীফ আজ।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারের এক মূর্খ মন্ত্রী বলেছে তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি হবে না। অথচ তেলের দাম বৃদ্ধিতে প্রথম দাম বাড়বে খাদ্যের।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












