বজ্রপাত নিয়ে ১০ অদ্ভুত তথ্য, যা জানা জরুরি (১)
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
১. প্রতি সেকেন্ডে পৃথিবীতে ৯৩ বার বজ্রপাত হয়:
মাঝেমধ্যেই আকাশে একসঙ্গে বেশ কিছু বিদ্যুৎ চমকাতে দেখে আমরা অবাক হই। কিন্তু পৃথিবীতে বজ্রপাত আসলে কতটা সাধারণ ঘটনা? বিশ্বজুড়ে প্রতিদিন প্রায় ৮০ লাখেরও বেশিবার বজ্রপাত হয়। একে যদি আমরা সময়ের মাপে ভাগ করি, তবে দেখা যায়; প্রতি সেকেন্ডে গড়ে প্রায় ৯৩ বার পৃথিবীর কোথাও না কোথাও বিজলি চমকাচ্ছে। অর্থাৎ, চোখের পলক ফেলার আগেই পৃথিবীর কোনো এক প্রান্তে অনেকবার বজ্রপাত হয়ে যায়!
২. সূর্যের চেয়েও পাঁচ গুণ বেশি উত্তপ্ত:
বজ্রপাত কতটা শক্তিশালী হতে পারে, তা এর তাপমাত্রার হিসাব শুনলেই বোঝা যায়। একটি বজ্রপাতের তাপমাত্রা প্রায় ৫০ হাজার ডিগ্রি ফারেনহাইট (২৭ হাজার ৭৬০ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত হতে পারে। জানলে অবাক হবেন, এটি সূর্যের পৃষ্ঠতলের তাপমাত্রার চেয়েও প্রায় পাঁচ গুণ বেশি! আকাশ থেকে যখন এই প্রচ- উত্তপ্ত বিদ্যুৎ পৃথিবীতে নেমে আসে, তখন চারপাশের বাতাস মুহূর্তেই উত্তপ্ত হয়ে বিস্ফোরিত হয়। তা থেকেই আমরা সেই কান ফাটানো বজ্রপাতের শব্দ শুনতে পাই।
৩. ঝড়ের পরের সময়টা কেন বেশি বিপজ্জনক:
আমরা মনে করি, ঝড় থেমে গেলেই বুঝি সব বিপদ শেষ। কিন্তু পরিসংখ্যান বলছে, মারাত্মক আবহাওয়া শান্ত হওয়ার পরের সময়টাই অনেক ক্ষেত্রে বেশি প্রাণঘাতী হয়। ঝড়ে উপড়ে পড়া গাছ, ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তার কিংবা বন্যার পানিতে ডুবে থাকা ভাঙা কাচ ও ধারালো বস্তু বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ ছাড়া মানুষের অস্থিরতার কারণে এই সময়ে সড়ক দুর্ঘটনাও অনেক বেড়ে যায়। তাই ঝড় থামার পরপরই তাড়াহুড়ো করে বের হওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












