ফেনীতে মুহুরী ও সিলোনিয়ার বাঁধে ভাঙন, ৯ গ্রাম প্লাবিত
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২১ জুন, ২০২৫ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ফেনী সংবাদদাতা:
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধের দুটি স্থান ভেঙে অন্তত ৯ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া পরশুরাম উপজেলার সিলোনিয়া নদীর বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে।
গত বৃহস্পতিবার বিকাল থেকে সিলোনিয়া নদীর বেড়িবাঁধ উপচে পানি ঢুকতে শুরু করে এবং রাতে মুহুরী ও সিলোনিয়া নদীতে ভাঙন দেখা দেয় বলে জানিয়েছেন ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম।
প্রবল পানির তোড়ে বৃহস্পতিবার রাত ১০টার পর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বণিক পাড়া গ্রামের সহদেব বৈদ্যের বাড়ি-সংলগ্ন মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের প্রায় ৫০ মিটার অংশ ভেঙে গেছে।
পরে সিলোনিয়া নদীর বেড়িবাঁধের গোসাইপুর এলাকায় একটি অংশেও বেশকিছু মিটার ভাঙনের সৃষ্টি হয়। এতে ওই এলাকার বেশকিছু গ্রামে পানি প্রবেশ করে।
অপরদিকে সিলোনিয়া নদীতে পানি বেড়ে যাওয়ায় পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সুবার বাজারের দক্ষিণ ও উত্তর পাশে মনিপুর গ্রামের চারটি ভাঙা (পূর্বের ভাঙন) অংশ দিয়ে প্রবলবেগে পানি প্রবেশ করছে।
হু হু করে লোকালয়ে পানি প্রবেশ করায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালে অগাস্টের ভয়াবহ বন্যায় সীমান্তবর্তী মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের শতাধিক স্থানে ভাঙন সৃষ্টি হয়। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কয়েক লাখ মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, তিনটি নদীর বেড়িবাঁধের ৫২টি স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছিল। তারমধ্যে অধিকাংশ বাঁধই মেরামত করা হয়েছে, তবে বেড়িবাঁধের ১০-১২টি অংশ এখনো মেরামত না হওয়ায় এসব স্থান দিয়ে জনপদে পানি ঢুকতে শুরু করেছে।
দক্ষিণ কোলাপাড়া প্রফেসর বাড়ি সংলগ্ন কহুয়া নদীর বেড়িবাঁধ, ধনীকুন্ডা-নোয়াপুর সড়কের ২০০ ফুট বেড়িবাঁধ, পশ্চিম অলকায় ৩টি স্থান, মির্জানগর ইউনিয়নের মনিপুরে সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ৪টি স্থান, দক্ষিণ সত্যনগরে সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ৪০ ফুটসহ বিভিন্ন স্থানের বেড়িবাঁধ মেরামত করা হয়নি।
এসব বেড়িবাঁধ দিয়ে গত দুইদিন ধরে লোকালয়ে পানি প্রবেশ করছে।
এছাড়া মেরামতকৃত বেড়িবাঁধের আটটি স্থানে নতুন করে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে স্থানীয়দের। চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধরে মুহুরী বেড়িবাঁধের মাঝখানে ফাটল দেখা দিয়েছে; বেড়িবাঁধের দুইদিকে দেবে গেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, মুহুরী বাঁধের যে অংশটি ভেঙেছে সেটি আরসিসি ঢালাই করা। যেখানে মাটির বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কা ছিল সেখানে মাটির বাঁধের উপরে আরসিসি ঢালাই করা অংশটিও ধসে পড়েছে।
বেড়িবাঁধের ভাঙা অংশগুলো মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তৎপর আছে জানিয়ে তিনি বলেন, তবে পানি না কমলে তাৎক্ষণিকভাবে এটি মেরামত করা সম্ভব নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












