প্রাকৃতিক কম্পাস ধ্রুবতারা: আকাশে এক ঝলকে খুঁজে নেওয়ার উপায়
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
মহাকাশের নানা বিষয় সহজভাবে শেখায় ‘ন্যাশনাল জিওগ্রাফিক ওয়ান্ডার লেসন’ সিরিজ। এই ধারাবাহিক থেকে জানা যায় কীভাবে নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে হয়, মেঘ বা গাছপালা চিনতে হয়। আজকের বিষয়-রাতের আকাশে ধ্রুবতারা খুঁজে বের করার সহজ উপায়।
ধ্রুবতারা বা পোলারিস উত্তর আকাশের একটি গুরুত্বপূর্ণ নক্ষত্র। এটি ভৌগোলিক উত্তর দিক বরাবর অবস্থান করে এবং প্রায় সারা বছর একই জায়গায় স্থির থাকে। এ কারণে দিক নির্ণয়ে এটি বিশেষভাবে কাজে লাগে।
ধ্রুবতারা খুঁজতে হলে প্রথমে সপ্তর্ষিম-ল বা বিগ ডিপার খুঁজে নিতে হবে। এই নক্ষত্রপুঞ্জের বাটির মতো অংশের বাইরের দিকে থাকা দুটি উজ্জ্বল তারা-মেরাক ও দুভে-সহজেই চোখে পড়ে। এই দুই তারার মাঝখান দিয়ে একটি সরল রেখা কল্পনা করে সেটিকে সামনে বাড়িয়ে দিলে কিছু দূরেই একটি উজ্জ্বল তারা দেখা যাবে, সেটিই ধ্রুবতারা।
পোলারিস নামটি এসেছে ল্যাটিন ‘স্টেলা পোলারিস’ শব্দ থেকে, যার অর্থ মেরু নক্ষত্র। তবে পৃথিবীর অক্ষের পরিবর্তনের কারণে সব সময় একই তারা মেরু নক্ষত্র থাকে না। অতীতে অন্য নক্ষত্র এই অবস্থানে ছিলো এবং ভবিষ্যতেও তা বদলাতে পারে।
ধ্রুবতারা একটি হলুদ দানব নক্ষত্র, যা সূর্যের চেয়ে প্রায় পাঁচ গুণ ভারী এবং প্রায় দুই হাজার গুণ বেশি উজ্জ্বল। যদিও এটি আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা নয়, তবু খালি চোখেই দেখা যায়, এমনকি শহরের আলোক দূষণের মধ্যেও। দিক নির্ণয়ে এটি একটি প্রাকৃতিক কম্পাস হিসেবে কাজ করে বলে এর গুরুত্ব অনেক বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












