পরিবহন ভাড়া যৌক্তিক হারে না বাড়ালে আন্দোলনের হুঁশিয়ারি
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাস ভাড়া প্রতিকিলোমিটারে সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে যাত্রী কল্যাণ সমিতি। এটা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাসচিব মোজাম্মেল হক। তিনি বলেন, ভাড়া বাড়াতে হবে যৌক্তিক হারে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
যাত্রীদের দরকষাকষি বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিক সমিতির একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
মোজাম্মেল হক বলেন, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধ করতে হবে। সব স্টেক হোল্ডারের সম্মতিতে যৌক্তিক হারে বাস ভাড়া নির্ধারণ করতে গণশুনানির প্রস্তাব করেন তিনি। এ সময় একচেটিয়া বাস ভাড়া বৃদ্ধি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা।
এর আগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে জ্বালানি তেলের দাম একলাফে অনেক বেড়ে যায়। সে সময় তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় পরিবহন ভাড়াও।
গত ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম ৮০ টাকা থেকে বেড়ে ১১৪ টাকা লিটার হওয়ার পর, নগর পরিবহনের বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছিল সরকার। দূরপাল্লায় ৫১ আসনের বাসের ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করে। যদিও এতে ৪০ আসনের বাসের ভাড়া হয় কিলোমিটারে ২ টাকা ৮৬ পয়সা।
২০২২ সালে সেবার লিটারে ডিজেলের দাম ৩৪ টাকা বাড়ায় বাস ভাড়া বেড়েছিল ৩৫ থেকে ৪০ পয়সা। পরবর্তীতে ডিজেলের দাম লিটারে ১৪ টাকা কমলে ভাড়া কমে ৫ থেকে ৮ পয়সা। বর্তমানে নগর পবিহনে বাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা। দূরপাল্লায় ৫১ আসনের বাসে ভাড়া ২ টাকা ১২ পয়সা নেয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধ দমনে রোহিঙ্গা ক্যাম্পে দু’টি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, ৭ শিক্ষার্থী আহত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যৌতুকের জন্য স্ত্রীকে 'গুল' খাইয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ শিক্ষক-গবেষক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইশরাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেন পরিষ্কারে নিজেই মাঠে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘চাইলেও কম দামে কিছু বিক্রি করতে পারি না’, নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিনামূল্যে খতনার পর অর্ধশত শিশুর রক্তক্ষরণ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে আবারও বিতর্কিত প্রচারণার উদ্যোগ!
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)