জমি লিখে না দেয়ায় বাবাকে মারধর
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
জমি লিখে না দেয়ায় এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে তার দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আজাহারুল ইসলাম (৬৪) উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক।
অভিযোগে আজহারুল ইসলাম উল্লেখ করেছেন, তার ছোট দুই ছেলে আল ইমরান (৩৮) ও আবু হুরায়রা (৩৫)। দীর্ঘদিন ধরে আজহারুলের নামে থাকা জমি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন তারা। রাজি না হওয়ায় বিভিন্ন সময় তারা আজহারুলকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো। বিষয়টি সমাধানের জন্য একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও অভিযুক্তরা তাতে উপস্থিত হয়নি।
গত ১৮ এপ্রিল সকাল ৭টার দিকে নিজ বাড়িতে দুই ছেলে (ইমরান ও হুরায়রা) অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বাধা দিলে তারা ইট ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে আল ইমরান লাঠি দিয়ে আঘাত করলে তা প্রতিরোধ করতে গেলে আজহারুলের ডান হাত ধরে মোচড় দিয়ে গুরুতর জখম করা হয়।
অপর ছেলে আবু হুরায়রা ইট দিয়ে মাথায় আঘাত করার জন্য উদ্যত হলে বড় ছেলে রেজওয়ানুল ইসলাম ছুটে এসে বাবাকে রক্ষা করে। এ সময় অভিযুক্তরা রেজওয়ানুলকে মারধর এবং আজাহারুলকে একটি ঘরে আটকে রাখে। পরে তিনি ডাক-চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগীর বড় ছেলে রেজওয়ানুল ইসলাম বলেন, আমার ছোট দুই ভাই বাবার কাছে জমি লিখে নিতে চাপ দিচ্ছিল। রাজি না হওয়ায় তারা বাবার ওপর নির্যাতন চালায়। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও তারা বৈঠকে আসেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)