জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে চাপে দেশের অর্থনীতি
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত এই বার্তাই দিচ্ছে যে সরকারের পক্ষে আর বাড়তি খরচ সহ্য করা সম্ভব হচ্ছে না। এই সিদ্ধান্তের অভিঘাত এখন অর্থনীতির প্রতিটি স্তরে আছড়ে পড়ছে।
ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা বাড়িয়ে সরকার কার্যত এটাই স্বীকার করে নিল যে, জ্বালানি খাতে ভর্তুকির বিশাল বোঝা বহন করা এখন আর সম্ভব নয়।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানিবিষয়ক উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম এই সিদ্ধান্তকে ‘বিশ^াসভঙ্গ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, মাসের মাঝামাঝি সময়ে দাম বাড়ানো হবে না বলে সরকারের পক্ষ থেকে দেশবাসীকে আশ^স্ত করা হয়েছিল।
তিনি বলেন, প্রতি মাসে দাম সমন্বয়ের নিজস্ব নিয়ম লঙ্ঘন করে সরকার তাদের বিশ^াসযোগ্যতা ক্ষুণ্ণ করেছে।
তিনি আরও বলেন, কিছু বেসরকারি সরবরাহকারীর মজুতদারির বিষয়টি এখন স্পষ্ট। কারণ দাম বাড়ানোর সঙ্গে সঙ্গেই বাজারে জ্বালানির সরবরাহ বেড়েছে।
অধ্যাপক শামসুল আলম প্রশ্ন তোলেন, দেশে উৎপাদিত পেট্রোল ও অকটেনের দাম কেন আমদানিকৃত জ্বালানির দামের সমান রাখা হয়েছে। তিনি বলেন, বিপিসি দীর্ঘদিন ধরে কোনো জবাবদিহিতা ছাড়াই নানা কারসাজি চালিয়ে আসছে। অব্যবস্থাপনা এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকার নিজেই এখন ফাঁদে পড়েছে, আর বিতরণকারী কোম্পানিগুলো এই সুযোগে অতি-মুনাফা লুটছে।
তার মতে, বিতরণকারী কোম্পানিগুলো ভোক্তাদের পকেট থেকে আসা মুনাফা দিয়ে নিজেদের সম্পদ বাড়াচ্ছে এবং বোনাস দিচ্ছে; অথচ এই বাড়তি খরচগুলো জ্বালানির দামের ভেতরেই ঢ়ুকিয়ে দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ‘এই মৌলিক সমস্যাগুলোর সমাধান না করে সরকার তার পূর্বসূরিদের ভুলেরই পুনরাবৃত্তি করছে।’
কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান কৃষি খাতের জন্য মারাত্মক ঝুঁকির কথা তুলে ধরেন, বিশেষ করে চলমান বোরো মৌসুমে যখন সেচের চাহিদা সবচেয়ে বেশি থাকে। তিনি জানান, ডিজেলের দাম বাড়ার ফলে সেচ খরচ বেড়ে যাচ্ছে। অন্যদিকে, উত্তরাঞ্চলের জেলাগুলোতে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংকট ও দীর্ঘ লাইনের কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
জাহাঙ্গীর আলম খান বলেন, ‘জ্বালানির দাম বাড়ানো সেচ থেকে শুরু করে ফসল কাটা, পরিবহন এবং বাজারজাতকরণ-অর্থাৎ কৃষিপণ্যের পুরো সরবরাহ শৃঙ্খলে খরচ বাড়িয়ে দেবে, যা শেষ পর্যন্ত খাদ্য মূল্যস্ফীতিকে উসকে দেবে।’
তিনি সতর্ক করে বলেন, উৎপাদন কমে গেলে পুনরায় চাল আমদানির প্রয়োজন হতে পারে। এ ছাড়া গ্যাস সংকটে সারের অভাব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তিনি আরও বলেন, এখন ফসলের বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কিন্তু জ্বালানি সংকটে মাঠ শুকিয়ে যাচ্ছে। এর ওপর কেরোসিনের দাম বাড়ায় গ্রামীণ পরিবারগুলোর ওপর চাপের বোঝা আরও ভারী হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












