সম্পাদকীয়-১
নির্বাহী আদেশে নয় সাংবিধানিক ভাবেই রাষ্ট্রদ্বীন পবিত্র দ্বীন ইসলাম উনার এদেশে পবিত্র ঈদ উনার ছুটি কমপক্ষে ১৫ দিন হওয়া উচিত। ঈদ মুসলমানদের বাৎসরিক খুশীর দিন। সে খুশী পালনার্থে ৬৪ জেলাব্যাপী কোটি কোটি মুসলমানদের নাড়ির টানে ঘরে ফেরা, অবস্থান করা এবং পুনরায় ফেরা সংক্রান্ত যাবতীয় বিষয় বিবেচনায় এনে যাবতীয় ঈদ ব্যবস্থাপনা সরকারের একান্ত কর্তব্য ও অন্যতম বাস্তবতা।
, ১৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আশির, ১৩৯৩ শামসী সন , ০৬ মার্চ, ২০২৬ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
সরকারের হিসেবে এবারের ঈদের ছুটিতে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ ঢাকা ছাড়বে। বাস্তবে এ সংখ্যা ২ কোটিরও বেশী হবে। অপরদিকে ঢাকার বাইরে এক জেলা থেকে অন্য জেলায় স্বজন-সান্নিধ্যে যেতে পারে আরও প্রায় ৭ কোটি মানুষ।
এ পটভূমিতে সরকারি-বেসরকারি বিভিন্ন মহল থেকে ঈদের ছুটি বাড়ানোর দাবির প্রেক্ষিতে শবে কদর আর ঈদের ছুটির মাঝে একমাত্র কর্মদিবস ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করছে সরকার। এর ফলে ১৭ মার্চ শবে কদরের ছুটি থেকেই কার্যত ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে। তাতে এবার ঈদে ছুটি পাওয়া যাচ্ছে অন্তত সাতদিন।
অভিজ্ঞমহল বলেন, সরকারের নীতিনির্ধারকরা যখন জুনিয়র পদে চাকরি করে তখন ছুটি বৃদ্ধির পক্ষে থাকে। কিন্তু তারা যখন নীতিনির্ধারক হয়ে যায় তখন ব্যক্তিগতভাবে আর বেশি ছুটির পক্ষে থাকে না। তারা সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীকে বোঝাতে চেষ্টা করে, বেশি দিন ছুটি দিলে কর্মহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করা হবে। যদিও এটি সঠিক নয়।
ইউরোপ, আমেরিকা ও চীনে সে দেশগুলোর বড় উৎসবে তারা দীর্ঘ ছুটি দিয়ে থাকে। চীনা নববর্ষ ও বসন্ত উৎসবে টানা ১৫ দিন ছুটি দেওয়া হয়। আর ইউরোপ-আমেরিকা জুড়ে ক্রিসমাসের ছুটিও প্রায় দুই সপ্তাহের।
পশ্চিমা দেশগুলোয় ‘লং উইক অ্যান্ড’ বলতে বোঝায় দীর্ঘ সাপ্তাহিক বিরতি। দুই দিন সাপ্তাহিক বিরতির সঙ্গে কমপক্ষে এক দিন ছুটি যোগ হয়ে তা অন্তত তিন দিনে দাঁড়ায়। অনেক দেশে আবার টানা চার দিনের ছুটিও আছে। সাপ্তাহিক ছুটির আগে ও পরে কথিত ইস্টার মানডে ও গুড ফ্রাইডে মিলে তাদের দেশে টানা ছুটি দাঁড়ায় চার দিনে। আবার ২৫শে ডিসেম্বর ও বক্সিং ডে এবং সাপ্তাহিক ছুটি মিলেও ‘লং উইক অ্যান্ড’ সৃষ্টি হয়।
জাপানে ২৯ এপ্রিল এবং ৩ থেকে ৫ মে পর্যন্ত ছুটির কারণে ওই সপ্তাহটিকে বলা হয় ‘গোল্ডেন উইক’। দুই দিন ছুটির মাঝখানে কর্মদিবস থাকলে সেটিকেও ছুটি ঘোষণা করা হয়। খ্রিস্টানদের ২৫ ডিসেম্বর উপলক্ষে পশ্চিমা দেশগুলো তো বটেই, খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এমন প্রায় সব দেশেই বেশ বড় মাপের ছুটি বরাদ্দ করা হয় কর্মজীবীদের জন্য।
তবে অনেক মুসলিমপ্রধান দেশেও ঈদে দীর্ঘ ছুটি থাকে। আলজাজিরার এক প্রতিবেদনে দেখা যায়, সৌদি আরবে ঈদুল ফিতরের ছুটি ছিল ১৭ দিন। এ ছাড়া মুসলিমপ্রধান কাতারে ১১ দিন ও ওমানে ৯ দিন ছুটি ছিল। মিসর, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে ৫ দিন করে ছুটি ছিল। সৌদি আরব ও কাতারে ২০১৬ সালেও ১১ দিন ছুটি ছিল। তুরস্কে ছিল ৯ দিন।
ইন্দোনেশিয়ায় ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ও ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ছুটির দিন হলে অনেক ক্ষেত্রে মাঝের কয়েক দিনকেও ছুটি ঘোষণা করা হয়।
আর এভাবে ছুটির সমন্বয় করে বৃদ্ধি করার কারণে সেসব দেশে কর্মহীনতার পরিবর্তে বরং কর্মস্পৃহা বাড়িয়ে দেয় বলেই বিশ্বাস করে ওই সব দেশের প্রশাসনিক কর্তাব্যক্তিরা। কিন্তু বাংলাদেশের নীতিনির্ধারকরা এই বিষয়টিতে ছাড় দিতে একেবারেই নারাজ।
অথচ অনেক জেলায় স্বাভাবিক সময়ে বাসে যেতে সময় লাগে ১২ ঘণ্টা। আর পবিত্র ঈদ উনার সময় কত ঘণ্টা লাগে তার কোনো হিসাব দেয়া সম্ভব নয়। অনেকেই পবিত্র ঈদ উনার আগের দিন রওনা দিয়ে পরের দিন বিকেলে বাড়ি পৌঁছায়। কয়েক ঘণ্টা থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হয়। প্রতিবছর প্রতিবারই তাদের মনে হয় আর ঈদ উপলক্ষে বাড়ি আসবে না। কিন্তু মা-বাবা অপেক্ষা করে। স্ত্রী-সন্তানরাও পথের দিকে তাকিয়ে থাকে। কিভাবে না যাওয়া যায়!
ঈদযাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় নিম্ন আয়ের মানুষকে, যারা গণপরিবহনে গ্রামের বাড়িতে যাওয়া-আসা করে। শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিজেদের গাড়িতে বা ভাড়া করা প্রাইভেটকারে চড়ে। তারা গরিবের দুঃখ বুঝতে পারে না। তাই ছুটির বিষয়ে তাদের মাথাব্যথা নেই। আমরা চাই, ঈদের ছুটি অন্তত ১৫ দিন করা হোক।
ঈদের সাত দিনের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে বাড়িতে গেলে যানজটের কারণে রাস্তাতেই বেশিরভাগ সময় কেটে যায়। ফলে উৎসবের আমেজ আর পাওয়া যায় না। এতে মানুষের কর্মস্পৃহায় নেতিবাচক প্রভাব পড়ে। কর্মজীবীরা ভালোভাবে ছুটি কাটাতে পারলে তার ইতিবাচক প্রভাব কর্মক্ষেত্রে পড়বে।
দেশে ঈদের ছুটির সঙ্গে নির্বাহী আদেশে এক দিন ছুটি দেওয়ার রেওয়াজ রয়েছে। ২০১৬ সালে এ ধরনের ছুটি দেওয়া হয়েছিল। সেবার সব মিলিয়ে ঈদুল ফিতরে ৯ দিন ছুটি ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে, ঈদের সময় দীর্ঘ হলে যানজটের কারণে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়, তা সামাল দেওয়া তাদের পক্ষে সহজ হয়।
আমরা মনে করি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের সরকার সংশ্লিষ্টদের উচিত, পবিত্র ঈদুল ফিতর নির্বিঘেœ এবং পরিবার পরিজন নিয়ে সাবলীলভাবে ঈদ পালনের স্বার্থে ঈদের ছুটি বৃদ্ধি করা। মানুষের দুর্ভোগ লাঘবে ঈদের ছুটি কমপক্ষে ১৫ দিন করা। যা ঈদযাত্রার ভোগান্তির নিরসনের পাশাপাশি ক্ষমতাসীনদের ভাবমর্যাদাও বৃদ্ধি করবে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদে আকবর মুবারক! ঈদে আ’যম মুবারক!! মহা ঈদ মুবারক!!! ক্বায়িম মাক্বামে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ! ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মুসলিম শুধু ফিলিস্তিন-কাশ্মীরের প্রতি সহানুভূতিতেই সীমাবদ্ধ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভয়াবহ নীরব দুরারোগ কিডনী রোগ একদিকে বাড়ছে রোগীর সংখ্যা, অপরদিকে বাড়ছে চিকিৎসা ব্যায়
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জ্বল
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গত ১১ বছরে মানচিত্রের অন্তর্ভূক্তি ছাড়া ছিটমহলবাসীর জীবন জীবিকার কিছুই উন্নয়ন হয়নি।
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামের শত্রু, মুসলমানের শত্রু মুসলিম বিশ্বের শত্রু, বাংলাদেশের শত্রু ট্রাম্পের বিরুদ্ধে জনরোষের অনল দাউ দাউ জ্বলছে।
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












