নদীর বুকে সবুজ রহস্য ‘ধাঁধার চর’
, ০৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে দূর থেকে চোখে পড়ে সবুজে ঘেরা এক ভূখ-। চারদিকে পানিরাশির মাঝে দাঁড়িয়ে থাকা এই ভূমিটি স্থানীয়দের কাছে ‘ধাঁধার চর’ নামে পরিচিত।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাণীগঞ্জ এলাকার কাছে অবস্থিত এই চরকে ঘিরে সাম্প্রতিক নতুন আলোচনা শুরু হয়েছে। একদল মানুষ এটিকে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান। অন্যদিকে, স্থানীয়দের অনেকেই মনে করেন, অপরিকল্পিত উন্নয়ন হলে এই অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট হতে পারে।
স্থানীয় প্রবীণদের ভাষ্য, নদীর বুকে পলি জমে ধীরে ধীরে চরটির জন্ম। সময়ের সঙ্গে এটি পরিণত হয়েছে উর্বর কৃষি ভূমিতে। ভৌগোলিক অবস্থানের কারণে এটি যেন গাজীপুর ও নরসিংদীর মাঝখানে গড়ে ওঠা একটি স্বতন্ত্র ভূখ-। বর্ষায় চারদিকের পানি বেড়ে গেলে চরটি সত্যিকারের দ্বীপের রূপ নেয়। শুষ্ক মৌসুমে এটি পরিণত হয় সবুজে মোড়ানো কৃষি জনপদে।
প্রায় চার কিলোমিটার বিস্তৃত এই চরে রয়েছে বিভিন্ন ফলজ ও বনজ গাছ। পেয়ারা, কলা, কুল, জাম ও তালগাছের পাশাপাশি জন্মেছে নানা ধরনের ওষুধি উদ্ভিদ। কৃষকরা এখানে আলু, সরিষা, ভুট্টা, পেঁয়াজসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ করেন। তাদের দাবি, নদীর পলিমাটির কারণে জমির উর্বরতা এত বেশি যে অনেক ক্ষেত্রেই কম সার ব্যবহার করেও ভালো ফলন পাওয়া যায়।
অতীতে একাধিক বড় বন্যার ধাক্কা সামলেছে ধাঁধার চর। বিশেষ করে ১৯৬০, ১৯৮৮ এবং ১৯৯৮ সালের বন্যায় চরটি পানিতে তলিয়ে গেলেও পরবর্তী সময়ে নতুন পলি জমে মাটির উর্বরতা আরো বৃদ্ধি পায়।
কয়েক বছর আগে প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পরিদর্শনের পর ধাঁধার চরকে ঘিরে পর্যটন সম্ভাবনার আলোচনা আরো জোরালো হয়। ইকো-ট্যুরিজম কেন্দ্র হিসেবে এর সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে আগ্রহ তৈরি হয়েছে।
তবে, স্থানীয়দের বড় একটি অংশ সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের মতে, পরিকল্পনাহীন পর্যটন উন্নয়ন হলে কৃষিজমি, পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই উন্নয়ন ও সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করছেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












