দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের
রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছে, দেশটির হাতে ‘ব্যবহারের জন্য প্রস্তুত’ শক্তিশালী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মজুত আছে। ইউক্রেনের দিনিপ্রো শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর সে এমন মন্তব্য করলো। এক অনির্ধারিত ভাষণে পুতিন বলেছে, ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া যায় না।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুতিনকে ‘সমুচিত জবাব’ দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছে, যাতে করে সে (পুতিন) নিজের কর্মকা-ের সত্যিকার পরিণতি অনুধাবন করতে পারে।
জেলেনস্কি জানিয়েছে যে, সে ইউক্রেনের জন্য পশ্চিমাদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেন জানিয়েছে, কিয়েভ যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) চেয়েছে বা প্যাট্রিয়ট অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের মান উন্নত করার প্রস্তাব দিয়েছে।
এদিকে জেলেনস্কির এই সহায়তা চাওয়ার প্রেক্ষিতে জুমুয়াবারের ভাষণে পুতিন জানিয়েছে, ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে এবং সে এর উৎপাদনের নির্দেশ দিয়েছে। পুতিন এর আগে বলেছিলো, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। ইউক্রেন সম্প্রতি মার্কিন সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা করেছে। ধারণা করা হচ্ছে ইউক্রেনের হামলার পাল্টা জবাবে এ ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে পারেন পুতিন।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।