দক্ষিণ সুদানে তীব্র অপুষ্টির ঝুঁকিতে ২০ লাখের বেশি শিশু
আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছে, দক্ষিণ সুদানে প্রায় ২০ লাখ শিশু ও ১০ লাখ গর্ভবতী নারী বা স্তন্যদানকারী মা ভয়াবহ অপুষ্টির শিকার। নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধির অভাব এবং রোগের বিস্তার এই সঙ্কটকে আরো বাড়িয়ে তুলছে।
ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের (আইএফএসপিসি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের এপ্রিল মাস শুরুর আগেই দক্ষিণ সুদানের এক কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে ৮০ লাখ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়বে।
ইউনিসেফ বলছে, দেশটি কয়েক দশক ধরে চলা যুদ্ধ ও আন্তঃসাম্প্রদায়িক সহিংসতায় ঘুরপাক খাচ্ছে এবং ২০ লাখের বেশি শিশু ও ১০ লাখের বেশি গর্ভবতী নারী বা স্তন্যদানকারী মাকে অপুষ্টির হাত থেকে বাঁচাতে বিশ্বকে সম্মিলিতভাবে এগিয়ে আসা উচিত।
প্রতিবেশী সুদানে দ্বন্দ¦-সংঘাত থেকে পালিয়ে আসা আট লাখ শরণার্থী ও ফিরে আসা লোকেরা দক্ষিণ সুদানের খাদ্য নিরাপত্তাকে আরো চাপের মধ্যে ফেলছে এবং ইতোমধ্যে সীমিত হয়ে আসা সম্পদে টান পড়ছে।
বরের কাউন্টি স্বাস্থ্য কর্মকর্তা জেকব আজাক অপুষ্টির প্রভাব প্রত্যক্ষভাবে দেখছে।
আজাক বলেছে, ‘জনগোষ্ঠীর মধ্যে খাদ্যের অভাব একটা বড় চ্যালেঞ্জ। আমরা যদি আজ একটি শিশুকে ভর্তি করি ও তার চিকিৎসা করি তাহলে সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু যখন তারা বাড়িতে ফিরে যাবে, সেখানে কোনো খাবার নেই।’
স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, কিন্তু ওষুধের অভাব। যেটুকু তারা পায় সেটুকু আসে ইউনিসেফের মতো অংশীদারদের কাছ থেকে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।